• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /রাজ্য
  • /মৌসম ভবনের বুক-কাঁপানো আউটলুক! কী আছে এতে? কোথায় ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে? বাংলা কি ধুয়ে যাবে বিপুল বৃষ্টিপ্লাবনে?

মৌসম ভবনের বুক-কাঁপানো আউটলুক! কী আছে এতে? কোথায় ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে? বাংলা কি ধুয়ে যাবে বিপুল বৃষ্টিপ্লাবনে?

পরবর্তী ট্রপিক্যাল সিস্টেম নিয়ে মৌসম ভবন আউটলুক কী জানিয়েছে? কবে পড়বে শীত? রাতের তাপমাত্রা সামান্য বাড়ল। তবে রাতে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ অনেকটা কমে যাওয়ায় গতকালের তুলনায় আজ, শুক্রবার ভোরে শীতের ফিল লাইক অনুভূতি কিছুটা বাড়ল।

Written BySoumitra Sen
Published: Nov 27, 2026, 14:09 IST|Updated: Nov 27, 2026, 14:17 IST
joinshare
মৌসম ভবনের বুক-কাঁপানো আউটলুক! কী আছে এতে? কোথায় ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে? বাংলা কি ধুয়ে যাবে বিপুল বৃষ্টিপ্লাবনে?

About the Author

Soumitra Sen

Soumitra Sen

পেশায় দীর্ঘদিন। প্রিন্ট মিডিয়ায় শুরু। ওপিনিয়ন পেজ এবং ফিচারই সবচেয়ে পছন্দের। পাশাপাশি ভ্রমণসাহিত্য, সংগীত ও ছবির মতো চারুকলার জগৎও। অধুনা ডিজিটাল প্ল্যাটফর্মে সেসবের সঙ্গে যুক্ত হয়েছে অ্যাস্ট্রো, লাইফস্টাইল, পপুলার সায়েন্স ও ইতিহাস-অ্যানথ্রোপলজিক্যাল বিষয়পত্তরও। আদ্যন্ত কবিতামুগ্ধ. তবু বিভিন্ন ও বিচিত্র বিষয়ের লেখালেখিতে আগ্রহী। সংবাদের অসীম দুনিয়ায় উঁকি দিতে-দিতে যিনি তাই কখনও-সখনও বিশ্বাস করে ফেলেন-- 'সংবাদ মূলত কাব্য'!
Read More

ট্রেন্ডিং

  • নিউজ
  • ফোটো
  • ভিডিয়ো
মৌসম ভবনের বুক-কাঁপানো আউটলুক! কী আছে এতে? কোথায় ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে? বাংলা কি ধুয়ে যাবে বিপুল বৃষ্টিপ্লাবনে?

মৌসম ভবনের বুক-কাঁপানো আউটলুক! কী আছে এতে? কোথায় ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে? বাংলা কি ধুয়ে যাবে বিপুল বৃষ্টিপ্লাবনে?

2

বড়দিনে বড় বিপদের খবর‌‌! রেলপথ অচল ২০ ঘণ্টা ৫০ মিনিট! কবে থেকে কবে? কী জন্য এই পরিস্থিতি তৈরি হচ্ছে? সুরাহা?

3

৪০ ভোটের ঘাটতি, বিরোধীদের দরজায় NDA? কী বলছে সংসদের অঙ্ক?

4

তৃণমূল থেকে NCPI-তে যোগ আরও ১৪ জনের! ঘাসফুলে বিরাট ভাঙনের ট্র্যাডিশন চলছেই, রক্তক্ষরণ মমতার দলে

5

হাইকোর্টে বিরাট জয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর: চার বছরের আইনি লড়াইয়ে ইতি, পুরনো মামলা প্রত্যাহার রাজ্যের-- কোন মামলা?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

অয়ন ঘোষাল: শুক্রবারের আবহাওয়া সংবাদ যথারীতি সকালেই মিলেছিল! কখনই জানা গিয়েছিল, একা 'আখভানে' রক্ষে নেই, এবার 'কানি' দোসর। আবার আসছে এক ঝড়। চোখ রাঙাচ্ছে সে সাগরবক্ষে। কবে আছড়ে পড়বে সে? কোথায়? কতটা বিধ্বংসী হতে চলেছে এই ঝড়? শীতের মুখে আপাতত এই সব প্রশ্নই কুরে কুরে খাচ্ছে সকলকে। এর মধ্যেই পরবর্তী ট্রপিক্যাল সিস্টেম নিয়ে মৌসম ভবন আউটলুক জানা গেল। এখনও পর্যন্ত কী জানা গেল?

আরও পড়ুন: বড়দিনে বড় বিপদের খবর‌‌! রেলপথ অচল ২০ ঘণ্টা ৫০ মিনিট! কবে থেকে কবে? কী জন্য এই 

মৌসম ভবন আউটলুক

পরবর্তী ট্রপিক্যাল সিস্টেম নিয়ে মৌসম ভবন আউটলুক এখনও পর্যন্ত কী জানিয়েছে? যা যা জানা গিয়েছে, তা এরকম:

২৯ নভেম্বর দক্ষিণ আন্দামান সাগরে নতুন ঘূর্ণাবর্ত তৈরি হবে।

৩০ নভেম্বর বঙ্গোপসাগর-লাগোয়া দক্ষিণ আন্দামান সাগরেই ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হওয়ার পূর্বাভাস।

২ ডিসেম্বর ওই নিম্নচাপই দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে পৌঁছে গভীর বা অতি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে।

আরও পড়ুন: তৃণমূল থেকে NCPI-তে যোগ আরও ১৪ জনের! ঘাসফুলে বিরাট ভাঙনের ট্র্যাডিশন চলছেই, 

ঘূর্ণিঝড় হবে?

ঘূর্ণিঝড়ের পরিস্থিতি তৈরি হবে কি না, তার কোনও আনুষ্ঠানিক পূর্বাভাস মৌসম ভবন এখনও পর্যন্ত দেয়নি। কোন কোন রাজ্যে বৃষ্টি হতে পারে, সেই প্রাথমিক মানচিত্র প্রকাশ করেছে মৌসম ভবন। এতে বাংলার উল্লেখ নেই। মানচিত্রে চিহ্নিত সবুজ রঙের অংশে ২ থেকে ৫ ডিসেম্বর বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।

'কানি'

পরশু রবিবার ২৯ ডিসেম্বরে বঙ্গোপসাগরে শ্রীলঙ্কা সাগরের লাগোয়া এলাকায় তৈরি হতে পারে ঘূর্ণাবর্ত। ডিসেম্বরের ২ তারিখ যা পরিণত হতে পারে 'কানি' নামের ঘূর্ণিঝড়ে।

শীতের 'ফিল লাইক' অনুভূতি

রাতের তাপমাত্রা সামান্য বাড়ল। তবে রাতে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ অনেকটা কমে যাওয়ায় গতকালের তুলনায় আজ, শুক্রবার ভোরে শীতের ফিল লাইক অনুভূতি কিছুটা বাড়ল। পরপর দুই রাত কলকাতার আলিপুরের সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রির ঘরে। গতকাল, বৃহস্পতিবার দিনের তাপমাত্রা এই সময়ের স্বাভাবিকের তুলনায় ৩ ডিগ্রি কম ছিল। অর্থাৎ, মরশুমের প্রথম শীতের স্পেল কনকনে ঠাণ্ডা উপহার না দিলেও শীতের আমেজ বহাল রাখল টানা ৩ দিন।

জলীয় বাষ্পের আধিক্য

আজ রাতের পারদ ১৭ ঘরে থাকার ইঙ্গিত। তবে মৌসম ভবনের আউটলুক অনুযায়ী আগামীকাল শনিবার রাতের তাপমাত্রা কিছুটা বাড়বে। রবিবার রাতে তা আরও বাড়বে। কারণ শ্রীলঙ্কা সাগরের ঘূর্ণাবর্তের জেরে বাংলার বাতাসে জলীয় বাষ্পের আধিক্য বৃদ্ধি পাবে। যদিও সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রায় খুব বড়সড় রদবদল ডিসেম্বরের ৩ তারিখের আগে নেই।

শীতের আমেজ

পশ্চিমের জেলায় ভালরকম শীতের আমেজ। পরশু রাতের সর্বনিম্ন তাপমাত্রায় উত্তরবঙ্গের কোচবিহারকে টেক্কা দিয়েছে বীরভূমের শ্রীনিকেতন। সন্দাকফু এলাকায় রাতের তাপমাত্রা নেমে গিয়েছে ৩ ডিগ্রির ঘরে! দার্জিলিং পাহাড়ে রাতের পারদ নেমেছে ৫ ডিগ্রিতে। মঙ্গলবার পর্যন্ত অবাধ উত্তর পশ্চিমের শীতল হাওয়ার দাপটে শীতের আমেজ বজায় থাকবে। উত্তরবঙ্গের পার্বত্য এলাকা থেকে সমতল এবং মধ্যবঙ্গে আপাতত শুষ্ক আবহাওয়া এবং রাতে ভোরে শীতের আমেজ। উত্তরের নীচের দিকের জেলায় ভোরের দিকে মাঝারি থেকে ঘন কুয়াশা।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
cyclone