• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /রাজ্য
  • /দানবীয় শক্তিতে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় অর্ণব! বাংলা জুড়ে ভারী দুর্যোগের রেড অ্যালার্ট

দানবীয় শক্তিতে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় অর্ণব! বাংলা জুড়ে ভারী দুর্যোগের রেড অ্যালার্ট

Bengal Weather Update: বঙ্গোপসাগরের নিম্নচাপটি শক্তি বাড়িয়ে ২৬ অক্টোবর সকালে তীব্র ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এ পরিণত হতে পারে। ২৬ অক্টোবর মধ্যরাত বা ২৭ অক্টোবর ভোরে এটি অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে বাংলায় ২৮ থেকে ৩০ অক্টোবর ভারী বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বইবে।

Edited BySoumita Khan
Published: Oct 24, 2026, 08:10 AM IST|Updated: Oct 24, 2026, 08:47 AM IST
joinshare
দানবীয় শক্তিতে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় অর্ণব! বাংলা জুড়ে ভারী দুর্যোগের রেড অ্যালার্ট

About the Author

Soumita Khan

Soumita Khan

আশুতোষ কলেজ থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়-- সাংবাদিকতা নিয়েই পড়াশোনা। আন্তর্জাল সাংবাদিকতায় পেশাগত হাতেখড়ি। লেখেন সব বিষয়েই, তবে ক্রাইমের খবরের আনাচকানাচে ঘোরাঘুরিতে বেশি আগ্রহ। অনুক্ষণ শিক্ষানবিশ...
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
বিনিয়োগ-পরামর্শ দিতে কোন টুলে ভরসা CA-র? রহস্যের পর্দাফাঁস মণীশ মালহোত্রার

বিনিয়োগ-পরামর্শ দিতে কোন টুলে ভরসা CA-র? রহস্যের পর্দাফাঁস মণীশ মালহোত্রার

2

ভয়ংকর তাজপুর: সাইক্লোন অর্ণবের উত্তাল সৈকতে লাল সতর্কতার মধ্যেই পিকনিক-স্নান, তলিয়ে গেল ১৭র কিশোর

3

হ্যাকারদের খপ্পরে বিজেপি বিধায়ক, তড়িঘড়ি ছুটলেন সাইবার ক্রাইম থানায়

4

জোড়া বিমান বাতিল! বাগডোগরায় চরমে দুর্ভোগে যাত্রীরা, শেষে...

5

বিরাট সুযোগ: রেল,পিএসসি, বিমা ও ক্লার্ক-- শূন্যপদে আবেদন শুরু, একনজরে ৬টি বড় সরকারি চাকরির যোগ্যতা ও আবেদনের খুঁটিনাটি

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

অয়ন ঘোষাল: শুক্রবার দুপুরে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। পূর্ব-মধ্য এবং সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে এটি তৈরি হওয়ার পর থেকে ক্রমশ নিজের শক্তি বাড়াচ্ছে বলে ধরা পড়েছে উপগ্রহ চিত্রে। মৌসম ভবন জানিয়েছে আজ ২৪ অক্টোবর দুপুরে এটি গভীর নিম্নচাপে পরিণত হবে।

গভীর নিম্নচাপ গঠন হওয়ার পর মুহূর্তে এটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে এগোতে শুরু করবে। আগামীকাল রবিবার ২৫ অক্টোবর দুপুরে এটি অতি গভীর নিম্নচাপে পরিণত হবে।

ঘূর্ণিঝড় অর্ণব
সোমবার  ২৬ অক্টোবর সকালে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে এই সিস্টেম। তার নাম হবে অর্ণব। গঠন সম্পূর্ণ হওয়ার পর অর্ণব আরও শক্তি বাড়িয়ে সিভিয়ার বা তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হবে। বর্ধিত শক্তি নিয়ে অর্ণব উত্তর অন্ধ্রপ্রদেশ এবং সংলগ্ন দক্ষিণ ওড়িশা উপকূলের দিকে এগোবে। অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া উপকূলে ২৬ অক্টোবর মধ্যরাত অথবা ২৭ অক্টোবর ভোররাতে এটির ল্যান্ডফলের সম্ভাবনা।

বাংলায় অর্ণবের প্রভাব

পশ্চিমবঙ্গ উপকূলে ২৭ অক্টোবর থেকে ঝোড়ো হাওয়া বইতে শুরু করবে এবং ২৮ থেকে ৩০ অক্টোবর রাজ্যে ভারী বৃষ্টি হতে পারে। উপকূলের চার জেলার কোনো কোনো অংশে অতিভারী বৃষ্টির আশঙ্কা থাকছে। সোমবার ২৬ অক্টোবর সকাল সাড়ে ৯ টা পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় প্রধানত শুষ্ক আবহাওয়া।

আরও পড়ুন: পুরভোটের ঢাকে কাঠি! বিজেপির প্রার্থী তালিকায় 'তৃণমূলের মুখ'? মেগা বৈঠকে বড় সিদ্ধান্ত

মঙ্গলবার ২৭ অক্টোবর দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে কয়েক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর ২৪ পরগনা, হাওড়া, কলকাতায় এক-দুই জায়গায় হালকা বৃষ্টি। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া সহ বজ্রবিদ্যুতের সতর্কতা।

২৮ অক্টোবর, বুধবার দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে এক-দুই জায়গায় ভারী বৃষ্টি (৭০-১১০ মিমি)। ওই তিন জেলায় ৪০-৫০ কিমি বেগে এবং বাকি জেলায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ-সহ টানা বৃষ্টির পূর্বাভাস।

২৯ অক্টোবর বৃহস্পতিবার দক্ষিণের সব জেলায় বৃষ্টি। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়ায় ভারী বৃষ্টির সতর্কতা। এই জেলার কোনো কোনো অংশে অতিভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া।

উত্তরবঙ্গে 

মঙ্গলবার ২৭ অক্টোবর পর্যন্ত শুষ্ক আবহাওয়া। উত্তরবঙ্গে ২৮ অক্টোবর বুধবার সব জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি। উত্তরবঙ্গে ২৯ অক্টোবর বৃহস্পতিবার সব জেলায় বৃষ্টি।  দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে এক-দুই জায়গায় ভারী বৃষ্টি। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ঝোড়ো হাওয়া।

আরও পড়ুন: ৭০ হাজার আদিবাসী পরিবারকে প্রতি সপ্তাহে অতিরিক্ত চাল-ডাল-তেল-সয়াবিন দেবে সরকার, প্রকল্পের সূচনা মুখ্যমন্ত্রীর

প্রভাব (২৮-৩০ অক্টোবর)

বজ্রপাত, নীচু এলাকায় সাময়িক জল জমা, ফসলের ক্ষতি, দার্জিলিং পাহাড়ে ধসের আশঙ্কা। ২৭ অক্টোবর থেকে সমুদ্র সৈকতে পর্যটকদের গতিবিধি নিয়ন্ত্রণ করা হবে। ক্রমাগত চলবে মাইকিং। ঢেউয়ের উচ্চতা বৃদ্ধি পাবে। সমুদ্র খামখেয়ালি আচরণ করবে।

মৎস্যজীবীদের সতর্কতা
পশ্চিমবঙ্গ উপকূলে মৎস্যজীবীদের মঙ্গলবার ২৭ অক্টোবর থেকে সমুদ্রে যেতে সম্পূর্ণ নিষেধ করা হয়েছে। মধ্য ও উত্তর বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে ২৬ অক্টোবর থেকে না যাওয়ার পরামর্শ। যাঁরা গভীর সমুদ্রে আছেন, তাঁদের ২৬ অক্টোবর বিকেলের মধ্যে উপকূলে ফিরে আসতে বলা হয়েছে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
Weather Update