SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

১৮ নভেম্বরই ঘূর্ণিঝড় আখবান... বাংলায় কী প্রভাব? আবহাওয়ার বিরাট আপডেট

Cyclone Akvan: ১৮ দিনের ব্যবধানে বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়। আগামী ১৮ নভেম্বর বুধবারই তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় ‘আখবান’। কতটা শক্তিশালী হতে চলেছে? অন্ধ্র নাকি ওড়িশা, কোন উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা বেশি? বাংলায় কী প্রভাব পড়বে?

Written By Sudeshna Paul Saha
Published: Nov 13, 2026, 16:12 IST | Updated: Nov 13, 2026, 16:22 IST
Join

অয়ন ঘোষাল: ১৮ নভেম্বরই তৈরি হচ্ছে ঘূর্ণিঝড়! দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপের জন্ম হয়ে গিয়েছে। আগামী সপ্তাহে বুধবারই তা ঘূর্ণিঝড়ের রূপ নিতে চলেছে। ১৮ দিনের মধ্যে বঙ্গোপসাগরের তৃতীয় ঘূর্ণিঝড়।  ঘূর্ণিঝড় আখবান। তবে ঘূর্ণিঝড় অর্ণব বা মুরাসুর তুলনায় আখবানের শক্তি অপেক্ষাকৃত কম হতে চলেছে। ঘূর্ণিঝড় আখবানেরও অভিমুখ অন্ধ্রে।

১৮ নভেম্বরই ফের ঘূর্ণিঝড়!  

ঘূর্ণিঝড় আখবানের নামকরণ করেছে ইরান। ভারত মহাসাগর অববাহিকা ঘেঁষে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে মাঝারি পাল্লার এই ঘূর্ণিঝড়। যার প্রাথমিক অভিমুখ অন্ধ্র উপকূল হলেও দেশজুড়ে পশ্চিমি ঝঞ্ঝা এবং প্রবল বেগের উত্তর-পশ্চিমি হাওয়ার দাপটে শেষমেশ এটি ওড়িশার দিকেও ঘুরে যেতে পারে। আজ ১৩ নভেম্বর শুক্রবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে গালফ অফ মানার এলাকায় ঘূর্ণাবর্ত সুস্পষ্ট নিম্নচাপের রূপ নিয়েছে। আগামীকাল ১৪ নভেম্বর এটি শক্তি বাড়িয়ে প্রায় একই জায়গায় অবস্থান করবে। ১৫ নভেম্বর সিস্টেমটি অতি গভীর নিম্নচাপের রূপ নেবে বলে জানাচ্ছে বিভিন্ন আবহাওয়া গবেষণা মডেল।

১৮ দিনের মধ্যে তৃতীয় ঘূর্ণিঝড়!

১৮ দিনের ব্যবধানে বঙ্গোপসাগরে ফের তৈরি হতে চলেছে আরও একটি ঘূর্ণিঝড়। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী বুধবার অর্থাৎ ১৮ নভেম্বর দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘আখবান’-এর জন্ম হচ্ছে। সাম্প্রতিক ঘূর্ণিঝড় অর্ণব বা মুরাসুর তুলনায় আখবানের শক্তি কিছুটা কম থাকলেও, এটি একটি মাঝারি পাল্লার ঘূর্ণিঝড় হতে চলেছে। তবে এই ১৮ দিনের মধ্যে তৃতীয় ঘূর্ণিঝড় তৈরির ঘটনা স্বাভাবিকভাবেই নজর টানছে আবহাওয়াবিদদের।

বাংলায় কী প্রভাব?

এখন ঘূর্ণিঝড় আখবানের প্রাথমিক অভিমুখ অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে থাকলেও, শেষ মুহূর্তে এর গতিপথ পরিবর্তনের সম্ভাবনাও রয়েছে। দেশজুড়ে সক্রিয় পশ্চিমি ঝঞ্ঝা এবং প্রবল বেগের উত্তর-পশ্চিমি হাওয়ার প্রভাবে ঘূর্ণিঝড়টি দিক পরিবর্তন করে ওড়িশা উপকূলের দিকেও ঘুরে যেতে পারে। সেক্ষেত্রে পর পর তিনটি ঘূর্ণিঝড়ের জেরে উপকূলীয় রাজ্যগুলিতে ফের দুর্যোগের আশঙ্কা তৈরি হয়েছে।

বাংলায় ঘূর্ণিঝড় আখবানের প্রভাব কতটা পড়বে, সেই নিয়ে এখনই কোনও আগাম সতর্কতা নেই। তবে ওড়িশা উপকূলের দিকে ঘুরে গেলে প্রভাব পড়তে পারে বাংলায়। সেক্ষেত্রে বৃষ্টি দুর্যোগ চলতে পারে বাংলার উপকূলে। পরিস্থিতির ওপর কড়া নজর রাখছেন আবহাওয়াবিদরা। সতর্ক রয়েছে প্রশাসনও।

আরও পড়ুন, বিতর্কে নামী বিরিয়ানি আউটলেট! 'কোনও দিন-ই মন্দির ছিল না, জমির মালিকও আমরা নই', দাবি ম্যানেজারের

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

টেলিভিশনে হাতেখড়ি। প্যাশন ডিজিটাল। অনলাইন সাংবাদিকতা মানে শুধু অনলাইনে খবর লেখা নয়, ডিজিটাল মানে ডেটা নিয়ে 'খেলা'! সংখ্যাতত্ত্বের সাংবাদিকতা! অন সেকেন্ড ডেটার চুলচেরা বিশ্লেষণে নেওয়া ডিজিটাল স্ট্র্যাটেজি। ১২ বছর ধরে মিলিয়ে যাচ্ছি লেখা আর ডেটার খেলা। রাজ্য থেকে দেশ, বিশ্ব থেকে বিবিধ, রাজনীতি থেকে কূটনীতি- সংবাদ নিয়ে সংখ্যাতত্ত্বের 'খেলা'ই আমার ফোকাস।
Read More

ZEENEWS TRENDING STORIES