SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

পা পিছলে পড়ে যেতে-যেতে বাঁশের খুঁটি ধরতে যান, কিন্তু হাত পড়ে যায় পাশের ইলেকট্রিক তারে! ব্যস! লহমায় ভয়ংকর কাণ্ড

Chhath Puja Death from Electrocution: লোকজন প্রথমে বুঝতেই পারেননি, কী ঘটেছে। চিৎকার চেঁচামেচি শুরু হতেই সবাই ছুটে আসেন। তড়িঘড়ি ওই ভদ্রলোককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে জানা গিয়েছে। ইলেকট্রিক তারে কি লিক ছিল? এলাকাবাসীদের অভিযোগ কোন দিকে?

Written By Soumitra Sen
Published: Nov 16, 2026, 01:24 PM IST | Updated: Nov 16, 2026, 01:29 PM IST
Join

চিত্তরঞ্জন দাস: ছটের ঘাটে জল, উঠতে গিয়ে পা পিছলে বাঁশ ধরতে না পেরে ইলেকট্রিকের তার ধরে নেওয়ায় বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু ৫৫ বছর বয়সি এক ব্যক্তির। পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বর বিধানসভার গাইঘাটা বস্তিপাড়া ছোট ঘাটে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। অন্ডাল থানার পুলিস-সহ বিডিও যান ঘটনাস্থল পাণ্ডবেশ্বরে।

আরও পড়ুন: রাজ্য জুড়ে ছটের অঢেল বর্ণিলতা! সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই শুরু ঊষা অর্ঘ্য নিবেদন! প্রদীপের 

বিদ্যুতের তার ধরে মৃত্যু

ছটপুজোর পবিত্র সকালে আনন্দের বদলে নেমে এল শোকের ছায়া। ঘাটে জল থেকে উঠতে গিয়ে পা পিছলে বিদ্যুতের তার ধরে নেওয়ায় বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল ৫৫ বছর বয়সি বিনোদ ননিয়ার। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বর বিধানসভা এলাকার গাইঘাটা বস্তিপাড়া ছট ঘাটে। ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

কীভাবে দুর্ঘটনা

স্থানীয় বাসিন্দারা জানান, প্রতি বছরের মতো এবারও গাইঘাটা বস্তিপাড়া ছট ঘাটে ছট পুজোর আয়োজন করা হয়েছিল। ভোর থেকেই ঘাটে ভক্তদের ভিড় জমতে শুরু করে। মহিলারা উপবাস রেখে ডালা নিয়ে ঘাটে আসছিলেন। পুরুষরাও পুজোর জোগাড়ে ব্যস্ত ছিলেন। সেই সময়ই ঘটে যায় এই দুর্ঘটনা। পুজোর জন্য ঘাট থেকে উঠতে গিয়েছিলেন বিনোদ ননিয়া। ঘাটের মাটি ভেজা থাকায় হঠাৎই তাঁর পা পিছলে যায়। পড়ে যাওয়া থেকে বাঁচার জন্য পাশে থাকা বাঁশ ধরতে যান তিনি। কিন্তু বাঁশটি ধরতে না পেরে তাঁর হাত গিয়ে পড়ে পাশ দিয়ে যাওয়া ইলেকট্রিকের তারের উপর। মুহূর্তের মধ্যে বিদ্যুৎপৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি।

ইলেকট্রিক তারে লিক?

ঘাটে উপস্থিত লোকজন প্রথমে বুঝতেই পারেননি, ঠিক কী ঘটেছে। এরপর চিৎকার চেঁচামেচি শুরু হতেই সবাই ছুটে আসেন। স্থানীয়রা তড়িঘড়ি করে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু শেষ রক্ষা হয়নি। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে জানা গিয়েছে। ইলেকট্রিক তারে লিক থাকায় এই ঘটনা ঘটেছে বলে দাবি এলাকাবাসীদের।

এলাকায় শোকের ছায়া

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই গোটা বস্তিপাড়া এলাকায় শোকের ছায়া নেমে আসে। ছট পুজোর আনন্দ মুহূর্তের মধ্যে বিষাদে পরিণত হয়। মৃতের পরিবারের লোকজন কান্নায় ভেঙে পড়েন। প্রতিবেশীরাও এই আকস্মিক মৃত্যু মেনে নিতে পারছেন না।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পাণ্ডবেশ্বর থানা ও অন্ডাল থানার পুলিস। ঘটনাস্থলে যান পাণ্ডবেশ্বরের বিডিও-ও। পুলিস গিয়ে পরিস্থিতি সামাল দেয় এবং দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিস।

ময়নাতদন্তের পরে

এদিকে, ঘাটের পাশ দিয়ে খোলা অবস্থায় ইলেকট্রিকের তার নিয়ে যাওয়া নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তাঁদের অভিযোগ, ছটের মতো বড় উৎসব, যেখানে হাজার হাজার মানুষ ঘাটে আসেন, সেখানে বিদ্যুতের তারের নিরাপত্তা নিয়ে কেন আরও সতর্ক হয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ? এই ঘটনার পর ঘাটের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন এলাকাবাসী। পুলিস জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর সঠিক কারণ স্পষ্ট হবে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

পেশায় দীর্ঘদিন। প্রিন্ট মিডিয়ায় শুরু। ওপিনিয়ন পেজ এবং ফিচারই সবচেয়ে পছন্দের। পাশাপাশি ভ্রমণসাহিত্য, সংগীত ও ছবির মতো চারুকলার জগৎও। অধুনা ডিজিটাল প্ল্যাটফর্মে সেসবের সঙ্গে যুক্ত হয়েছে অ্যাস্ট্রো, লাইফস্টাইল, পপুলার সায়েন্স ও ইতিহাস-অ্যানথ্রোপলজিক্যাল বিষয়পত্তরও। আদ্যন্ত কবিতামুগ্ধ. তবু বিভিন্ন ও বিচিত্র বিষয়ের লেখালেখিতে আগ্রহী। সংবাদের অসীম দুনিয়ায় উঁকি দিতে-দিতে যিনি তাই কখনও-সখনও বিশ্বাস করে ফেলেন-- 'সংবাদ মূলত কাব্য'!
Read More

ZEENEWS TRENDING STORIES