SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

মোবাইলে না ওটিপি, না কোনও লিঙ্ক, অ্যাকাউন্ট থেকে বিপুল টাকা হারিয়ে মাথায় হাত যুবকের

Bank Fraud: বুদ্ধনাথবাবুর দাবি, তিনি কাউকে কোনও ওটিপি বা পিন নম্বর জানাননি। তা সত্ত্বেও কীভাবে অ্যাকাউন্ট থেকে এত টাকা উধাও হয়ে গেল

Reported By Sekender Abu Zafar Written By Sekender Abu Zafar
Published: Nov 16, 2026, 02:18 PM IST | Updated: Nov 16, 2026, 02:22 PM IST
Image Credit: সাইবার ক্রাইম
Join

চম্পক দত্ত: ওটিপি বা পিন শেয়ার না করেই ইউকো ব্যাংকের অ্যাকাউন্ট থেকে উধাও ১ লক্ষ ৪০ হাজার টাকা। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা থানার মানিককুন্ডু গ্রামের বাসিন্দা বুদ্ধনাথ পাল পেশায় একটি বেসরকারি কোম্পানির কর্মী। তাঁর ইউকো ব্যাংকের বাঁকা শাখায় একটি অ্যাকাউন্ট রয়েছে। অভিযোগ, গত ১৪ নভেম্বর কোনও ওটিপি বা পিন নম্বর শেয়ার না করেই দু'দফায় তাঁর ব্যাংক অ্যাকাউন্ট থেকে মোট ১ লক্ষ ৪০ হাজার টাকা ডেবিট হয়ে যায়।

মোবাইলে টাকা কেটে নেওয়ার মেসেজ আসার পরেই বিষয়টি জানতে পারেন বুদ্ধনাথবাবু। তাঁর দাবি,তিনি কাউকে কোনও ওটিপি বা পিন নম্বর জানাননি। তা সত্ত্বেও কীভাবে অ্যাকাউন্ট থেকে এত টাকা উধাও হয়ে গেল, তা নিয়ে উদ্বেগে রয়েছেন তিনি।

ঘটনার পরই ব্যাংকে যোগাযোগ করে অভিযোগ জানান বুদ্ধদেববাবু। পাশাপাশি চন্দ্রকোনা থানার সাইবার হেল্প ডেস্কেও লিখিত অভিযোগ দায়ের করেছেন। কীভাবে এই টাকা অ্যাকাউন্ট থেকে তুলে নেওয়া হল, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন তিনি।

আরও পড়ুন-পা পিছলে পড়ে যেতে-যেতে বাঁশের খুঁটি ধরতে যান, কিন্তু হাত পড়ে যায় পাশের ইলেকট্রিক তারে! ব্যস! লহমায় ভয়ংকর কাণ্ড

বুদ্ধনাথ পাল বলেন, শনিবার সাড়ে দশটার সময় মোট ২ বার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হয়েছে। একবার ৯৯,৪৪৪ টাকা। অন্যবার ৪০০০০ টাকা। কোনও ওটিপি, কোনও ফোন কল, কোনও লিঙ্ক আসেনি। টাকা কেটে নিয়েছে ইউকো ব্যাংকের অ্যাকাউন্ট থেকে। পুলিসে একটি এফআইআর করা হয়েছে। ব্যাংকে এসেছিলাম। কোনও আধিকারিক কেউ নেই। যারা রয়েছে তারা কেউ বলছে না কাজ হবে বলে। অনেক কষ্টের টাকা চলে গেল। মোট ১ লাখ ৪০ হাজার টাকা কেটে নিয়েছে। মেসেজ এসেছে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

প্রিন্ট মিডিয়া দিয়ে শুরু। বর্তমানে ডিজিটালে। সবেমিলিয়ে প্রায় দু'দশক। রাজনীতি, বিজ্ঞান, প্রযুক্তি, ক্রাইম, ক্রীড়া, ইতিহাস, ফিচার, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে বস্তুনিষ্ঠ লেখালেখিতে বিচরণ।
Read More

ZEENEWS TRENDING STORIES