SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

মেয়ের তুলির টানে জাগছে ত্রিনয়ন, বাবার তৈরি মৃন্ময়ী প্রতিমায় চক্ষুদান মৌপিয়ার

Jagadhatri Puja: চন্দননগরের মৃৎশিল্পী মুক্তি পালের মেধাবী কন্যা তথা কলেজ ছাত্রী মৌপিয়া পাল নিজের হাতে ফুটিয়ে তুলছেন জগদ্ধাত্রী প্রতিমার ত্রিনয়ন। বাবার পথ অনুসরণ করে প্রতিমা তৈরিতে এখন তাঁরই মূল ভরসা এই তরুণী।

Written By Sudeshna Paul Saha
Published: Nov 12, 2026, 19:58 IST | Updated: Nov 12, 2026, 20:03 IST
Image Credit: মৌপিয়ার চক্ষুদান
Join

বিধান সরকার: মৃন্ময়ী থেকে চিন্ময়ী! কলেজছাত্রী মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী। চন্দননগরে জগদ্ধাত্রী প্রতিমার মুখসজ্জা চক্ষুদান করেন তরুণী মৌপিয়া পাল।

চন্দননগরের মৃৎশিল্পী মুক্তি পালের মেয়ে মৌপিয়া চন্দননগর কলেজের প্রথম বর্ষের ছাত্রী। পড়াশোনায়  বরাবরই মেধাবী সে। করোনা লকডাউনের সময় সে অনেকটাই ছোটো। সেইসময় দুর্গা ঠাকুর তৈরী করতে বাবাকে সাহায্য করেন। এখন বাবার হেল্পিং হ্যান্ড হয়ে উঠেছে মৌপিয়া। আজ চন্দননগরে তৃতীয়াতেই কয়েকটি পুজোর উদ্বোধন আছে। তাই দম ফেলার সময় নেই বাপ-বেটির। বাবার তৈরি প্রতিমার সাজসজ্জা থেকে শাড়ি পড়ানো সব করছেন। মেয়ের তুলির টানে জেগে উঠছে প্রতিমার ত্রিনয়ন।

মু্ক্তি পাল বলেন, চন্দননগর, ভদ্রেশ্বর, রিষড়া মিলিয়ে এবছর ৪৫টি জগদ্ধাত্রী প্রতিমার বরাত পেয়েছেন তিনি। মেয়ে বেশ কয়েকটি প্রতিমার চক্ষুদান করছে। চন্দননগরের জগদ্ধাত্রী প্রতিমার মুখের সৌন্দর্য অন্যতম আকর্ষণ। প্রতিমার চোখই সবার আগে নজর কাড়ে। সেই মুখসজ্জার দায়িত্ব পালন করতে খারাপ লাগে না। বলছেন শিল্পী মৌপিয়া।

মেয়ের আঁকায় ঝোঁক দেখে মেয়েকে শিল্পকলা শিক্ষা দিয়েছেন। এখন কয়েকটি আঁকার ক্লাসও করায়। শিল্পী মৌপিয়া বলেন,মানুষ দেখে ভালো বললে ভালো লাগে। আজ থেকে শুরু হয়েছে চোখ আঁকা। হাতে সময় বেশি নেই। তাই প্রচুর ব্যস্ততা।

আরও পড়ুন, বাবার পথেই আলোর জাদুকর মেয়ে! চন্দননগরের আলোকশিল্পে নতুন ইতিহাস গড়ছেন সুস্বেতা পাল

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

টেলিভিশনে হাতেখড়ি। প্যাশন ডিজিটাল। অনলাইন সাংবাদিকতা মানে শুধু অনলাইনে খবর লেখা নয়, ডিজিটাল মানে ডেটা নিয়ে 'খেলা'! সংখ্যাতত্ত্বের সাংবাদিকতা! অন সেকেন্ড ডেটার চুলচেরা বিশ্লেষণে নেওয়া ডিজিটাল স্ট্র্যাটেজি। ১২ বছর ধরে মিলিয়ে যাচ্ছি লেখা আর ডেটার খেলা। রাজ্য থেকে দেশ, বিশ্ব থেকে বিবিধ, রাজনীতি থেকে কূটনীতি- সংবাদ নিয়ে সংখ্যাতত্ত্বের 'খেলা'ই আমার ফোকাস।
Read More

ZEENEWS TRENDING STORIES