SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

'মুখোশধারী আরশোলা থেকে সাবধান', জ্ঞানেশ-কৌশল ভোঁতা করতে রাজপথে বিজেপি সমর্থকদের ঢল

BJP: কলেজস্ট্রিটে এক বিজেপি কর্মী বলেন, ওরা যে জিনিসটাকে আঁকড়ে ধরেছে সেটা হল আরশোলা। কে অভিজিত্ দিপকে?

Reported By Sekender Abu Zafar Written By Sekender Abu Zafar
Published: Nov 02, 2026, 03:52 PM IST | Updated: Nov 02, 2026, 05:18 PM IST
Image Credit: বিজেপির মিছিল
Join

অয়ন ঘোষাল: রবিবার দিল্লিকে তোলপাড় করেছে বিরোধীরা। আর আজ বিজেপি কর্মী-সমর্থকরা কলকাতায় পা মেলাচ্ছেন এক মহা মিছিলে। কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত সেই মহামিছিলে থাকছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

মিছিল ঘিরে সাজসাজ রব মিছিলের রাস্তায়।  বিপুল বিজেপি সমর্থকরা যোগ দিচ্ছেন সেই মিছিলে। সুষ্ঠুভাবে সেই মিছিল করার জন্য বিশাল পুলিস বাহিনী মোতায়েন করা হয়েছে। আগামিকাল শিলিগুড়িতেও হচ্ছে মহামিছিল। কলকাতায় ইতিমধ্যেই এসে পৌঁছছেন বিজেপি সভাপতি নিতিন নবীন।

বদলের বাংলা পুর নির্বাচন আসন্ন। তার আগেই রাস্তা কাঁপাতে নামছে বিজেপি। গোটা কলেজস্ট্রিটে নিতিন নবীন, নরেন্দ্র মোদী, শুভেন্দু অধিকারী বিশাল বিশাল কাটআউট দিয়ে সাজানো হয়েছে। দাঁড় কারানো রয়েছে একাধিক ট্যাবলো। সেখানে লেখা গণতন্ত্র বাঁচাও, অরাজকতা হঠাও। বেলা তিনটে থেকে মিছিল হওয়ার কথা। মিছিল ডোরিনা ক্রসিংয়ে শেষ হওয়ার কথা।

আরও পড়ুন-ভারতের মাটিতে দৌড়বে দেশিয় প্রযুক্তিতে তৈরি B28 বুলেট ট্রেন, উতরে গেল স্কুইজ টেস্টে, জেনে নিন গতি

বিজেপির বক্তব্য মত দিল্লিতে একটি অরাজকতা তৈরি করার চেষ্টা করছে। তার প্রতিবাদেই এই মিছিল। অর্থাত্ ইন্ডি জোটের জ্ঞানেশ কৌশল ভোঁতা করতে রাজপথে বিজেপি। কলেজস্ট্রিটে বিজেপি কর্মীদের হাতে রঙবেরংয়ের পোস্টার। কোথাও লেখা মুখোশধারীদের আরশোলাদের থেকে সাবধান। ছবিতে রাহুল গান্ধী, কেজরিওয়াল, মল্লিকার্জুন খার্গের ছবি। জাতীয় স্তরের একটি ইস্যুতে মিছিল চলছে কলকাতায়।

কলেজস্ট্রিটে এক বিজেপি কর্মী বলেন, ওরা যে জিনিসটাকে আঁকড়ে ধরেছে সেটা হল আরশোলা। কে অভিজিত্ দিপকে? উনি এমন একটা প্রতীক বেছে নিয়েছেন যেটা নোংরায় থাকে, অন্ধকারে থাকে। ককরোচ হঠাও, দেশ বাঁচাও।

সপ্তাহের প্রথম দিন  রাস্তায় স্বাভাবিকভাবেই প্রচুর মানুষ থাকেন। মিছিলকে কেন্দ্রে তা আরও বেহাল। সেন্ট্রাল অ্যাভিনিউয়ে এলেই তা টের পাওয়া যায়। সেন্ট্রাল অ্যাভিনউয়ের দিক থেকে প্রচুর বিজেপি সমর্থক কলেজস্টস্ট্রিটের দিকে আসছেন।  

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)  

 

 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

প্রিন্ট মিডিয়া দিয়ে শুরু। বর্তমানে ডিজিটালে। সবেমিলিয়ে প্রায় দু'দশক। রাজনীতি, বিজ্ঞান, প্রযুক্তি, ক্রাইম, ক্রীড়া, ইতিহাস, ফিচার, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে বস্তুনিষ্ঠ লেখালেখিতে বিচরণ।

ZEENEWS TRENDING STORIES