SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

মুখ্যমন্ত্রীর নামে ৬ কোটি তোলাবাজি! চাকরি থেকে কাজের বরাতের টোপ, গ্রেফতার বিজেপি নেতা

Nandakumar BJP leader arrested: মুখ্যমন্ত্রীর নাম ভাঙিয়ে চাকরি ও সরকারি কাজের বরাত দেওয়ার অভিযোগ। প্রায় ৬ কোটি টাকা প্রতারণার অভিযোগে গ্রেফতার নন্দকুমারের বিজেপি নেতা অভিজিৎ করণ।

Written By Sudeshna Paul Saha
Published: Nov 16, 2026, 12:49 PM IST | Updated: Nov 16, 2026, 12:57 PM IST
Join

কিরণ মান্না: আইন সবার জন্য সমান। অন্যায়ে কোনও রং দেখা হবে না। অন্যায় করলে কেউ কোনও ছাড় পাবে না। ক্ষমতায় আসার পর থেকেই এটা স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আরও একবার তার জ্বলন্ত উদাহরণ মিলল। মুখ্যমন্ত্রীর নাম ভাঙিয়ে ৬ কোটি টাকা তোলাবাজির অভিযোগ। গ্রেফতার নন্দকুমারের বিজেপি নেতা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ পরিচয় দিয়ে চাকরি ও সরকারি কাজের বরাত পাইয়ে দেওয়ার নাম করে প্রায় ৬ কোটি টাকা প্রতারণার অভিযোগ উঠল নন্দকুমারের বিজেপি নেতা অভিজিৎ করণের বিরুদ্ধে। তিনি নন্দকুমার-১ মণ্ডল কমিটির সহ সভাপতি।

অভিযোগ, বিধানসভায় প্রার্থী করার প্রলোভন দেখিয়ে বিজেপি নেতা রিপুঞ্জয় প্রামাণিকের কাছ থেকে ১২ লক্ষ টাকা এবং খঞ্চির এক নেতার কাছ থেকে ৬ লক্ষ টাকা নিয়েছিলেন তিনি। এছাড়াও রাজ্যের বিভিন্ন প্রান্তে চাকরি ও ঠিকাদারি কাজ পাইয়ে দেওয়ার নামে টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। এই ঘটনায় ১১ নভেম্বর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। শনিবার পুলিশ অভিজিৎ করণকে গ্রেফতার করে। রবিবার তাঁকে তমলুক আদালতে পেশ করা হলে বিচারক দু’দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। যদিও ধৃত বিজেপি নেতা তাঁর বিরুদ্ধে ওঠা ৬ কোটি টাকা তোলাবাজির অভিযোগ অস্বীকার করেছেন।

মুখ্যমন্ত্রীর নাম এবং রাজ্যের এক হেভিওয়েট নেতার ঘনিষ্ঠ পরিচয়ের প্রভাব খাটিয়ে চাকরি এবং সরকারি ঠিকাদারি কাজ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রায় ৬ কোটি টাকা প্রতারণা করার গুরুতর অভিযোগ ওঠে নন্দকুমার-১ মণ্ডল কমিটির সহ-সভাপতি অভিজিৎ করণের বিরুদ্ধে। সাধারণ মানুষ ও দলীয় কর্মীদের কাছ থেকে এই বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ। এই চাঞ্চল্যকর অভিযোগকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে ব্যাপক শোরগোল শুরু হয়েছে।

ধৃত অভিজিৎ করণের বিরুদ্ধে মূল অভিযোগ হল— তিনি নিজেকে প্রভাবশালী মহলের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচয় দিয়ে চাকরিপ্রার্থী এবং ব্যবসায়ীদের সঙ্গে প্রতারণা করতেন। বিধানসভা নির্বাচনে প্রার্থী করার লোভ দেখিয়ে বিজেপি নেতা রিপুঞ্জয় প্রামাণিকের কাছ থেকে ১২ লক্ষ টাকা এবং খঞ্চি এলাকার এক নেতার কাছ থেকে ৬ লক্ষ টাকা হাতিয়ে নেন। শুধু তাই নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তে চাকরি দেওয়া এবং সরকারি বড় বড় কাজের বরাত পাইয়ে দেওয়ার নাম করেও অসংখ্য মানুষের কাছ থেকে বিভিন্ন অঙ্কের টাকা হাতিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। সব মিলিয়ে প্রতারণার এই পরিমাণ প্রায় ৬ কোটি।

এই ঘটনায় গত ১১ নভেম্বর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পাওয়ার পর নড়েচড়ে বসে পুলিস। ঘটনার তদন্ত শুরু করে গত শনিবার পুলিস অভিযুক্ত অভিজিৎ করণকে গ্রেফতার করে। ধৃত নেতাকে দু’দিনের পুলিসি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। পুলিসি হেফাজতে নিয়ে এই চক্রের সঙ্গে আর কারা জড়িত এবং আত্মসাৎ করা টাকা কোথায় পাচার করা হয়েছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। যদিও নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন ধৃত বিজেপি নেতা অভিজিৎ করণ। তাঁর দাবি, তিনি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার। মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে তাঁকে।

আরও পড়ুন, মদ খেয়ে রাস্তায় গুন্ডামি করলে... যা করা হবে! শুভেন্দুর মন্ত্রীর কড়া হুঁশিয়ারি

আরও পড়ুন, ছটপুজোয় ২ দিন মাংসের দোকান বন্ধের নির্দেশ!

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

টেলিভিশনে হাতেখড়ি। প্যাশন ডিজিটাল। অনলাইন সাংবাদিকতা মানে শুধু অনলাইনে খবর লেখা নয়, ডিজিটাল মানে ডেটা নিয়ে 'খেলা'! সংখ্যাতত্ত্বের সাংবাদিকতা! অন সেকেন্ড ডেটার চুলচেরা বিশ্লেষণে নেওয়া ডিজিটাল স্ট্র্যাটেজি। ১২ বছর ধরে মিলিয়ে যাচ্ছি লেখা আর ডেটার খেলা। রাজ্য থেকে দেশ, বিশ্ব থেকে বিবিধ, রাজনীতি থেকে কূটনীতি- সংবাদ নিয়ে সংখ্যাতত্ত্বের 'খেলা'ই আমার ফোকাস।
Read More

ZEENEWS TRENDING STORIES