প্রথম শীতের আমেজকে ধ্বংস করে দিগন্তে ঘনাচ্ছে আর এক বিধ্বংসী ঘূর্ণিঝড়? কবে আছড়ে পড়বে? কোথায় ল্যান্ডফল?
কবে পড়বে শীত? জানা গেল, রাতের তাপমাত্রা সামান্য বাড়ল। তবে রাতে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ অনেকটা কমে যাওয়ায় গতকালের তুলনায় আজ, শুক্রবার ভোরে শীতের ফিল লাইক অনুভূতি কিছুটা বাড়ল। পরপর দুই রাত কলকাতার আলিপুরের সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রির ঘরে।
অয়ন ঘোষাল: এসে গেল শুক্রবারের আবহাওয়া সংবাদ! কী জানা গেল? জানা গেল, একা 'আখভানে' রক্ষে নেই, 'কানি' দোসর। হ্যাঁ, আবার আসছে এক ঝড়। চোখ রাঙাচ্ছে সে সাগরের বুকে। কবে আছড়ে পড়বে সে? কোথায়? কতটা বিধ্বংসী হতে চলেছে এই ঝড়? শীতের মুখে আপাতত এই সব প্রশ্নই কুরে কুরে খাচ্ছে বঙ্গবাসীকে। কেননা, ঝড় এলেই তো পিছিয়ে যাবে শীত!
শীতের 'ফিল লাইক' অনুভূতি
রাতের তাপমাত্রা সামান্য বাড়ল। তবে রাতে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ অনেকটা কমে যাওয়ায় গতকালের তুলনায় আজ, শুক্রবার ভোরে শীতের ফিল লাইক অনুভূতি কিছুটা বাড়ল। পরপর দুই রাত কলকাতার আলিপুরের সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রির ঘরে। গতকাল, বৃহস্পতিবার দিনের তাপমাত্রা এই সময়ের স্বাভাবিকের তুলনায় ৩ ডিগ্রি কম ছিল। অর্থাৎ, মরশুমের প্রথম শীতের স্পেল কনকনে ঠাণ্ডা উপহার না দিলেও শীতের আমেজ বহাল রাখল টানা ৩ দিন।
জলীয় বাষ্পের আধিক্য
আজ রাতের পারদ ১৭ ঘরে থাকার ইঙ্গিত। তবে মৌসম ভবনের আউটলুক অনুযায়ী আগামীকাল শনিবার রাতের তাপমাত্রা কিছুটা বাড়বে। রবিবার রাতে তা আরও বাড়বে। কারণ শ্রীলঙ্কা সাগরের ঘূর্ণাবর্তের জেরে বাংলার বাতাসে জলীয় বাষ্পের আধিক্য বৃদ্ধি পাবে। যদিও সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রায় খুব বড়সড় রদবদল ডিসেম্বরের ৩ তারিখের আগে নেই।
শীতের আমেজ
পশ্চিমের জেলায় ভালরকম শীতের আমেজ। পরশু রাতের সর্বনিম্ন তাপমাত্রায় উত্তরবঙ্গের কোচবিহারকে টেক্কা দিয়েছে বীরভূমের শ্রীনিকেতন। সন্দাকফু এলাকায় রাতের তাপমাত্রা নেমে গিয়েছে ৩ ডিগ্রির ঘরে! দার্জিলিং পাহাড়ে রাতের পারদ নেমেছে ৫ ডিগ্রিতে। মঙ্গলবার পর্যন্ত অবাধ উত্তর পশ্চিমের শীতল হাওয়ার দাপটে শীতের আমেজ বজায় থাকবে। উত্তরবঙ্গের পার্বত্য এলাকা থেকে সমতল এবং মধ্যবঙ্গে আপাতত শুষ্ক আবহাওয়া এবং রাতে ভোরে শীতের আমেজ। উত্তরের নীচের দিকের জেলায় ভোরের দিকে মাঝারি থেকে ঘন কুয়াশা।
আরও পড়ুন: সড়ক-সেতুতে তুঙ্গে বৃহস্পতি এ রাজ্যের! বদলে যাবে
'কানি'
পরশু রবিবার ২৯ ডিসেম্বরে বঙ্গোপসাগরে শ্রীলঙ্কা সাগরের লাগোয়া এলাকায় তৈরি হতে পারে ঘূর্ণাবর্ত। ডিসেম্বরের ২ তারিখ যা পরিণত হতে পারে 'কানি' নামের ঘূর্ণিঝড়ে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)