মরণকামড় দিতে আসছে 'মুরাসু'! সিভিয়ার সাইক্লনিক স্টর্ম হিসেবে ল্যান্ডফল ক্যাটেগরি-৩ হারিকেন পর্যায়ের এই বিধ্বংসী ঝড়ের!
Bengal Weather Update Today: 'অর্ণব' হয়ে গিয়েছে। এবার 'মুরাসু'! আর এর মধ্য়েই ঘটে গিয়েছে ভুটানের প্রলয়। ওড়িশা-অন্ধ্রপ্রদেশে তাণ্ডব চালিয়েছে অর্ণব। আজ কেমন থাকবে বাংলার আবহাওয়া? জানা গিয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও আন্দামান সাগরের নিম্নচাপটি পশ্চিম ও উত্তর-পশ্চিমে এগিয়ে এখন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করছে।
অয়ন ঘোষাল: এবার 'মুরাসু'! ধেয়ে আসছে 'সাইক্লোন মুরাসু'। কথায় বলে, একা রামে রক্ষে নেই, সুগ্রীব দোসর! 'অর্ণবে'র ঠেলাতেই অন্ধকার, এবার আসছে 'মুরাসু'! জানা গিয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও আন্দামান সাগরের নিম্নচাপটি পশ্চিম ও উত্তর-পশ্চিমে এগিয়ে এখন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করছে এখন। আজ, ১ নভেম্বর রবিবার সন্ধ্যায় দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে এটি সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হবে! কতটা সাংঘাতিক হতে চলেছে এর অভিঘাত? কবে ল্যান্ডফল?
'মুরাসু' আপডেট
আগামীকাল সোমবার সন্ধ্যায় পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপটি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে। পরশু মঙ্গলবার সকালে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলে মছলিপত্তনমের কাছে নেল্লোর ও নারসাপুরের মধ্যে 'মুরাসু'র ল্যান্ডফল। ১০০-১১০ কিমি প্রতি ঘণ্টা বেগে ল্যান্ডফল। সেই সময় জাস্টিং স্পিড বা হাওয়ার গতিবেগ থাকবে ১২০ কিমি! ভাবা যায়! মুরাসু শক্তিশালী ঘূর্ণিঝড় অর্থাৎ, সিভিয়ার সাইক্লনিক স্টর্ম হিসেবে ল্যান্ডফল করবে। এটি ক্যাটেগরি-৩ হ্যারিকেন পর্যায়ভুক্ত। ল্যান্ডফলের পরে স্থলভাগে ঢুকে ক্রমশ দুর্বল হবে এটি।
'মুরাসু'তে বাংলার আবহাওয়া
'মুরাসু'র জেরে কী হবে বাংলায়? উত্তরবঙ্গে আংশিক মেঘলা আকাশ। মূলত শুষ্ক আবহাওয়াই থাকবে। দু-এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তিন চারদিন পর থেকে পুরোপুরি শুষ্ক আবহাওয়া। আর, দক্ষিণবঙ্গেও আংশিক মেঘলা আকাশ। এখানেও আবহাওয়া মূলত শুষ্কই। দু-একটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গেও বুধবার থেকে পুরোপুরি শুষ্ক হবে আবহাওয়া।
মৎস্যজীবীদের সতর্কতা
পশ্চিমবঙ্গ উপকূলে কোনও সতর্কতা নেই। আগামীকাল সোমবার ২ নভেম্বর থেকে ৪ নভেম্বর পশ্চিম-মধ্য ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও দক্ষিণ ওড়িশা উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)