SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

বদলের বাংলায় কীসের আশঙ্কা? 'খুব বেশি ক্ষতি হলে মৃত্য়ু হবে', নন্দীগ্রামের বিজেপি নেতার পোস্টের শোরগোল

'এটা তো যাঁরা দেশের সেবা করে গিয়েছেন, তারা তো প্রতিনিয়ত একথা বলেছে। রাজনীতি খুঁজতে যাবেন না। পেলে লিখতাম না, আমি তো পাই না বলেছিল'।

Written By Tanumoy Ghosal
Published: Nov 21, 2026, 23:39 IST | Updated: Nov 21, 2026, 23:46 IST
Join

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বদলের বাংলায় কীসের আশঙ্কা? 'খুব বেশি ক্ষতি হলে মৃত্য়ু হবে, যাকে আমি ভয় পাই না'। ফেসবুকে ফের বিস্ফোরক নন্দীগ্রামে বিজেপি প্রলয় পাল। রাজনৈতিক মহলে জোর জল্পনা।

আরও পড়ুন:  সঙ্গী নাবালক? সোনা চুরিতে গ্রেফতার বিজেপির যুবনেতা!

বিজেপির সাধারণ নেতা বা কর্মী নন, 'তমলুক সাংগঠনিক জেলার সহ-সভাপতি প্রলয়।  ফেসবুকে সেই প্রলয় লিখেছেন, 'প্রতিবাদ রতে ভয় পাও? আমি তো পাই না। কারণ, খুব বেশি ক্ষতি হলে মৃত্য়ু হবে, যাকে আমি ভয় পাই না'। 

বিজেপির নেতার অবশ্য দাবি, 'এটা তো যাঁরা দেশের সেবা করে গিয়েছেন, তারা তো প্রতিনিয়ত একথা বলেছে। রাজনীতি খুঁজতে যাবেন না। পেলে লিখতাম না, আমি তো পাই না বলেছিল। গতদিনের লেখার সঙ্গে কোনও সম্পর্ক নেই'।

আরও পড়ুন:   সিঙ্গুরে ফিরছে শিল্প! 'কিছুদিনের মধ্যেই জানাবেন মুখ্যমন্ত্রী', সুখবর দিলেন সুকান্ত

দিন কয়েক আগে বিজেপিতে SIR-র পক্ষে সওয়াল করেছিলেন প্রলয়। ফেসবুকে পোস্টে লিখেছিলেন, 'চোরে কনভার্ট হচ্ছে-জয় বাংলা ছেড়ে জয় শ্রীরামে।  দ্রুত SIR প্রয়োজন দলেই'। সেই পোস্ট ঘিরে জলঘোলা কম হয়নি। তখন কিন্তু তিনি স্পষ্টতই বলেছিলেন, 'যেখানে আমার দলে বিধায়ক বলছেন, বিধায়িকা বলছেন যে, না জিতলেই ভালো হত। আমাদের মতো কর্মীরা হতাশাগ্রস্ত। আমরা মনে করেছি, এর মূল কারণ হচ্ছে দলের অবাঞ্জিত লোকেদের আনাগোনা বেড়ে গিয়েছে।  SIR-র প্রয়োজন বলে আমি মনে করি এবং আমার মতো হাজার হাজার তৃণমূল স্তরের কর্মীরা, যাঁরা দলটাকে এই জায়গায় নিয়ে এসেছে। তাঁরা মনে করে। আমি কর্মীদের আবেগের কথা বলেছি'। কিন্তু এবার কেন এমন পোস্ট? প্রশ্ন রাজনৈতিক মহলে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

সাংবাদিকতাতে স্নাতক। শুরু প্রিন্ট মিডিয়ায়। তারপর বৈদ্যুতিন মাধ্যম ঘুরে এখন ডিজিটাল সাংবাদিকতায়। আগ্রহ মূলত  রাজনৈতিক খবরে। খেলা, বিশেষত ফুটবল হল ভালোবাসা।
Read More

ZEENEWS TRENDING STORIES