• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /রাজ্য
  • /হাসপাতালেই বিচারাধীন বন্দির অস্বাভাবিক মৃত্যু! গ্রেফতারির দুদিনেই রহস্য পরিণতি

হাসপাতালেই বিচারাধীন বন্দির অস্বাভাবিক মৃত্যু! গ্রেফতারির দুদিনেই রহস্য পরিণতি

Baruipur prisoner death: হাসপাতালের মধ্যেই কীভাবে ওই বন্দির মৃত্যু হল, তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আত্মহত্য়া বলে প্রাথমিকভাবে অনুমান।

Written BySudeshna Paul Saha
Published: Oct 13, 2026, 12:46 PM IST|Updated: Oct 13, 2026, 12:54 PM IST
joinshare
হাসপাতালেই বিচারাধীন বন্দির অস্বাভাবিক মৃত্যু! গ্রেফতারির দুদিনেই রহস্য পরিণতি
Image Credit: বারুইপুর বন্দিমৃত্যু

About the Author

Sudeshna Paul Saha

Sudeshna Paul Saha

টেলিভিশনে হাতেখড়ি। প্যাশন ডিজিটাল। অনলাইন সাংবাদিকতা মানে শুধু অনলাইনে খবর লেখা নয়, ডিজিটাল মানে ডেটা নিয়ে 'খেলা'! সংখ্যাতত্ত্বের সাংবাদিকতা! অন সেকেন্ড ডেটার চুলচেরা বিশ্লেষণে নেওয়া ডিজিটাল স্ট্র্যাটেজি। ১২ বছর ধরে মিলিয়ে যাচ্ছি লেখা আর ডেটার খেলা। রাজ্য থেকে দেশ, বিশ্ব থেকে বিবিধ, রাজনীতি থেকে কূটনীতি- সংবাদ নিয়ে সংখ্যাতত্ত্বের 'খেলা'ই আমার ফোকাস।
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
বিনিয়োগ-পরামর্শ দিতে কোন টুলে ভরসা CA-র? রহস্যের পর্দাফাঁস মণীশ মালহোত্রার

বিনিয়োগ-পরামর্শ দিতে কোন টুলে ভরসা CA-র? রহস্যের পর্দাফাঁস মণীশ মালহোত্রার

2

ভয়ংকর তাজপুর: সাইক্লোন অর্ণবের উত্তাল সৈকতে লাল সতর্কতার মধ্যেই পিকনিক-স্নান, তলিয়ে গেল ১৭র কিশোর

3

হ্যাকারদের খপ্পরে বিজেপি বিধায়ক, তড়িঘড়ি ছুটলেন সাইবার ক্রাইম থানায়

4

জোড়া বিমান বাতিল! বাগডোগরায় চরমে দুর্ভোগে যাত্রীরা, শেষে...

5

বিরাট সুযোগ: রেল,পিএসসি, বিমা ও ক্লার্ক-- শূন্যপদে আবেদন শুরু, একনজরে ৬টি বড় সরকারি চাকরির যোগ্যতা ও আবেদনের খুঁটিনাটি

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

তথাগত চক্রবর্তী: বারুইপুর মহকুমা হাসপাতালে বিচারাধীন বন্দির অস্বাভাবিক মৃত্যু। প্রাথমিকভাবে অনুমান আত্মহত্যা। তবে মৃত্যু ঘিরে রহস্য। তদন্ত শুরু করেছে পুলিস। বারুইপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক বিচারাধীন বন্দির অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। মৃতের নাম আজহারুল লস্কর।

বন্দি মৃত্যুতে প্রশ্ন

তাঁর বাড়ি জীবনতলা এলাকায়। হাসপাতালের মধ্যেই কীভাবে ওই বন্দির মৃত্যু হল, তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১০ অক্টোবর অপহরণ সংক্রান্ত একটি মামলায় আজহারুল লস্করকে গ্রেফতার করা হয়। আদালতের নির্দেশে তাঁকে বারুইপুর সংশোধনাগারে পাঠানো হয়েছিল। কিন্তু সংশোধনাগারে যাওয়ার পরদিনই, অর্থাৎ ১১ অক্টোবর শারীরিক অসুস্থতার কারণে তাঁকে বারুইপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। সংশোধনাগার কর্তৃপক্ষের উদ্যোগেই হাসপাতালে নিয়ে আসা হয়েছিল তাঁকে।

হাসপাতালে অস্বাভাবিক মৃত্যু

এরপর থেকে সেখানেই চিকিৎসাধীন ছিলেন তিনি। এরই মধ্যে সোমবার হাসপাতালে তাঁর অস্বাভাবিক মৃত্যু হয় বলে জানা গিয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে অনুমান করা হলেও মৃত্যুর প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। হাসপাতালের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় কী পরিস্থিতিতে ওই বিচারাধীন বন্দির মৃত্যু হল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এই ঘটনায় হাসপাতালের নিরাপত্তা ও বন্দির নজরদারির বিষয়টিও গুরুত্ব পাচ্ছে। চিকিৎসাধীন অবস্থায় তাঁর উপর কী ধরনের নজরদারি ছিল, মৃত্যুর আগে ঠিক কী ঘটেছিল এবং ঘটনার সময় আশপাশে কেউ উপস্থিত ছিলেন কি না, তদন্তে সেই সমস্ত বিষয় খতিয়ে দেখা প্রয়োজন বলে মনে করা হচ্ছে।

তদন্তে পুলিস

মঙ্গলবার মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর কথা রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে মনে করছেন তদন্তকারীরা। অপহরণের মামলায় গ্রেফতার হওয়ার দু'দিনের মধ্যেই বিচারাধীন বন্দির এমন অস্বাভাবিক মৃত্যু ঘিরে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে। তবে এটি আত্মহত্যা, নাকি মৃত্যুর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, তা এখনও নিশ্চিত নয়। পুলিশি তদন্ত এবং ময়নাতদন্তের রিপোর্টের দিকেই এখন নজর।

আরও পড়ুন, শতবর্ষী ভিন্টেজ বেন্টলিতে বিশ্বভ্রমণ! ঝাড়গ্রামের আদিবাসী গ্রামে ২ ব্রিটিশ পর্যটক, মুগ্ধ বাংলার লোকসংস্কৃতিতে

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
West Bengal
Crime News