SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

হাওড়া থেকে ট্রেনে, তারপর টোটোয় করে পাচার? কাটোয়ায় ১৪ কেজি মাদক-সহ ধৃত ৪

মাঠে টোটো আটক করে ১৪ কেজি গাঁজা উদ্ধারের দাবি পুলিসের। ট্রলি ব্যাগে করে গাঁজা পাচারের অভিযোগে উত্তর ২৪ পরগনার দুই তরুণী, টোটোচালক অনুপ দলুই এবং সিরাজ শেখকে গ্রেফতার করা হয়েছে। পুলিসের দাবি, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পাচারচক্রের অন্য সদস্যদের খোঁজ করা হচ্ছে।

Written By Debasmita Das
Published: Oct 09, 2026, 10:11 AM IST | Updated: Oct 09, 2026, 10:20 AM IST
Join

সন্দীপ ঘোষ চৌধুরী: ট্রলি ব্যাগে করে গাঁজা পাচার করতে এসে পুলিসের জালে দুই তরুণী-সহ টোটো চালক ও তার সঙ্গী। ১৪ কেজি গাঁজা-সহ চারজনকে কাটোয়া থানার পুলিস গ্রেফতার করেছে। টোটোটিকে পুলিস বাজেয়াপ্ত করে। ঘটনাটি ঘটেছে কাটোয়া থানার দুর্গাগ্রামের মাঠে। 

গোপন সূত্রে খবর পেয়ে, কাটোয়া থানার পুলিস বৃহস্পতিবার সন্ধ্যে সাড়ে ছটা নাগাদ করজগ্রাম-পঞ্চাননতলা সড়কের দুর্গাগ্রাম মাঠে একটি যাত্রী-সহ টোটোকে আটক করে। টোটোটি করজগ্রামের দিক থেকে দুই তরুণীকে নিয়ে পঞ্চাননতলার দিকে আসছিল। পুলিস যাত্রীদের সঙ্গে থাকা ট্রলিব্যাগ তল্লাশি চালিয়ে ব্রাউন পেপারে মোড়া আটটি গাঁজা ভর্তি প্যাকেট উদ্ধার করে। 

গাঁজা পাচারকারী দুই তরুণী, মণিরা খাতুন বিবি এবং আশা বর্মণ, উত্তর ২৪ পরগনা জেলার মধ্যমগ্রাম থানা এলাকার বাসিন্দা। পুলিস সূত্রে জানা যায়, আশা বর্মণ ও মনিরা খাতুন বিবি হাওড়া স্টেশন থেকে গাঁজা ভর্তি ট্রলিব্যাগ নিয়ে বৃহস্পতিবার দুপুরে কাটোয়া লোকালে করে পাটুলি স্টেশনে নেমে টোটো ভাড়া করে করজগ্রামে আসে। করজগ্রাম থেকে টোটো বদল করে অন্য এক টোটোয় চেপে পঞ্চাননতলার দিকে আসছিল।

আরও পড়ুন, বাহুবলী দাদার দাপট ভেঙে বোর্ড দখল বিজেপির, পাহাড়পুরে বদলাল ক্ষমতার সমীকরণ

টোটো চালক অনুপ দলুই যদিও নিজেকে নির্দোষ বলে দাবি করে বলছে, 'আমি মঙ্গলকোটের পিণ্ডিরা গ্রাম থেকে যাত্রী নিয়ে করজগ্রামে নামিয়ে ফিরছিলাম। তখন দুই মহিলা পঞ্চাননতলা আসার জন্য আমার টোটো ভাড়া করে।' টোটোর আর এক যাত্রী সিরাজ সেখের উপস্থিতি খুবই সন্দেহ জনক বলে পুলিস জানায়।

সিরাজের বাড়ি কাটোয়ার মাঠপাড়া। সিরাজ গাঁজা পাচার চক্রের ক্যারিয়ার বলে পুলিসের দাবি।কাটোয়া থানার পুলিস গাঁজা পাচারের চাঁই ধরতে দুই তরুণী-সহ সিরাজ ও টোটো চালক অনুপকে জিজ্ঞাসাবাদ করছে। কাটোয়া থানার পুলিস ধৃত চারজনকে শুক্রবার বর্ধমানের মাদক সংক্রান্ত আদালতে পেশ করবে বলে জানা যায়।

আরও পড়ুন, যে-খবরের জন্য গোটা রাজ্য অধীর আগ্রহে অপেক্ষায়, পুজোয় কি বৃষ্টি হবে? 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

৮ বছর আগে বৈদ্যুতিন মাধ্যমে হাতেখড়ি। ক্যামেরার সামনে অথবা ডেস্ক-- সমান সাবলীল। বিনোদন দুনিয়ায় সাংবাদিকতার শুরু। ক্রমে নিজের আগ্রহের তালিকায় যুক্ত হয়েছে রাজনীতি, ক্রাইম, প্রযুক্তি, অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক। বিশ্বাস, ডিজিটাল সাংবাদিকতা এখন মার্কেটিং ও প্যাকেজিং। 

ZEENEWS TRENDING STORIES