SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

হ্যাকারদের খপ্পরে বিজেপি বিধায়ক, তড়িঘড়ি ছুটলেন সাইবার ক্রাইম থানায়

BJP MLA: হোয়াটসঅ্যাপ হ্যাক হয়ে গেল রায়নার বিজেপি বিধায়কের। জানতে পরে কর্মসূচি বাতিল করে ছুটলেন সাইবার ক্রাইম থানায়

Reported By Sekender Abu Zafar Written By Sekender Abu Zafar
Published: Oct 27, 2026, 08:16 PM IST | Updated: Oct 27, 2026, 08:19 PM IST
Image Credit: বিধায়ক সুভাষ পাত্র
Join

পার্থ চৌধুরী: বিধায়কের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক করে একাধিক ব্যক্তির কাছে টাকা চাওয়ার অভিযোগ উঠেছে। ঘটনায় বর্ধমান সাইবার থানায় অভিযোগ দায়ের করেছেন পূর্ব বর্ধমানের রায়নার বিধায়ক সুভাষ পাত্র।

বিধায়কের দাবি,হ্যাকারদের পাঠানো মেসেজে বিভিন্ন জনের কাছে ৫ হাজার, ১০ হাজার ও ২০ হাজার টাকা চাওয়া হয়েছে। টাকা পাঠানোর জন্য কিউআর কোডও পাঠানো হয়।

মঙ্গলবার একটি অনুষ্ঠানে যাওয়ার পথে হঠাৎ একাধিক জায়গা থেকে ফোন আসতে শুরু করলে তিনি বিষয়টি জানতে পারেন। এরপর অনুষ্ঠানে না গিয়ে সরাসরি সাইবার থানায় যান।

বিধায়কের দাবি, দিল্লি থেকে চিঠি এসেছে বলে একটি অচেনা নম্বর থেকে ফোন এসেছিল। চিঠি ডেলিভারির জন্য সেই নম্বরে যোগাযোগ করার পরই তাঁর ফোন ও হোয়াটসঅ্যাপ হ্যাকারদের নিয়ন্ত্রণে চলে যায়। একজন টাকা পাঠিয়ে দিয়েছিলেন। বিষয়টি জানার পর বিধায়ক নিজে সেই টাকা ওই ব্যক্তিকে ফিরিয়ে দিয়েছেন।

যাঁদের কাছে মেসেজ গিয়েছে, তাঁদের ভয় বা বিভ্রান্ত না হওয়ার আবেদন জানিয়েছেন বিধায়ক। তাঁর বক্তব্য, তিনি কখনও এভাবে কারও কাছে টাকা চাননি, প্রয়োজনে নিজেই ফোন করতেন।

আরও পড়ুন-নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে গিয়ে পড়ল গাড়ি, প্রি-ওয়েডিং শ্যুটে যাওয়ার পথে মার্মান্তিক পরিণতি ৩ জনের

ঘটনার তদন্ত করছে বর্ধমান সাইবার থানা। দ্রুত অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি। একই সঙ্গে সাধারণ মানুষকে ফোন ধরার সময় সতর্ক থাকতে এবং সমস্যায় পড়লে প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখতে আবেদন করেছেন বিধায়ক।

বিধায়ক সুভাষ পাত্র বলেন, ভয়ংকর এক সমস্যায় পড়ে গিয়েছিলাম। খণ্ডঘোষে কার্তিক মহারাজজি এসেছিলেন। গীতা পাঠের একটি অনুষ্ঠান ছিল। সেখানে যাওয়ার জন্য রওনা হয়েছিলাম। দেখি আমার ফোনে ফোন আসছে, আমি নাকি বিপদে পড়েছি। প্লিজ হেল্প মি। টাকার প্রয়োজন বলে টাকা চাইছি। স্ক্যানার পাঠানো হচ্ছে ইত্যাদি। ভাবলাম কোনও প্রতারণা চক্রে পড়ে গেলাম নাকি! সাইবার ক্রাইম থানায় এলাম। দেখলাম একটি নম্বর থেকে ফোন এসেছিল। বলে, দিল্লি থেকে চিঠি এসেছে। সেটি নিতে হবে। সেই নম্বরের ফোন ধরার জন্য হয়েছে নাকি অন্য কোনও কারণে, বুঝতে পারছি না। এখানে এসে দেখি আমার হোয়াটসঅ্য়াপ হ্যাক করা হয়েছে। হ্যাকারদের খপ্পরে পড়ে গিয়েছি। যাই হোক সাইবার ক্রাইম থানার তত্পরতায় হ্যাক থেকে মুক্তি পেয়েছি।  

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

প্রিন্ট মিডিয়া দিয়ে শুরু। বর্তমানে ডিজিটালে। সবেমিলিয়ে প্রায় দু'দশক। রাজনীতি, বিজ্ঞান, প্রযুক্তি, ক্রাইম, ক্রীড়া, ইতিহাস, ফিচার, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে বস্তুনিষ্ঠ লেখালেখিতে বিচরণ।

ZEENEWS TRENDING STORIES