সুন্দরবনের আবহাওয়া পূর্বাভাস সিস্টেমে যুগান্তর! এবার মুহূর্তে মিলবে প্রাণঘাতী সাইক্লোনের আগাম খবর
Digital Meteorological Centre: এই স্বয়ংক্রিয় আবহাওয়া কেন্দ্রটি স্থাপন করায় সুন্দরবন অঞ্চলের কৃষিক্ষেত্রে এক নতুন দিগন্তের সূচনা হল। এই যন্ত্রটি প্রতি মুহূর্তের ঝড়, বৃষ্টি এবং আবহাওয়া ভালো বা খারাপ থাকার নিখুঁত আগাম তথ্য সরবরাহ করবে।
বিমল বসু: ঝড়-বৃষ্টি আবহাওয়া ভাল খারাপ থাকা আগে থেকে জানতে সুন্দরবনবাসীদের রক্ষা করতে উত্তর ২৪ পরগনা জেলার হিঙ্গলগঞ্জ ব্লকের সন্ডেলেরবিল গ্রাম পঞ্চায়েতে একটি নতুন স্বয়ংক্রিয় আবহাওয়া কেন্দ্রের উদ্বোধন হয়। SWISSAID-এর সহযোগিতায় এবং DRCSC পরিচালিত CROPS4HD প্রকল্পের অধীনে এই উদ্যোগটি নেওয়া হয়েছে।
স্বয়ংক্রিয় আবহাওয়া কেন্দ্র
এই স্বয়ংক্রিয় আবহাওয়া কেন্দ্রটি স্থাপন করায় সুন্দরবন অঞ্চলের কৃষিক্ষেত্রে এক নতুন দিগন্তের সূচনা হল। এই যন্ত্রটি প্রতি মুহূর্তের ঝড়, বৃষ্টি এবং আবহাওয়া ভালো বা খারাপ থাকার নিখুঁত আগাম তথ্য সরবরাহ করবে।
আবহাওয়াতথ্য ও চাষবাস
আবহাওয়া-ভিত্তিক সঠিক তথ্যের মাধ্যমে স্থানীয় হাজার হাজার কৃষক জলবায়ু সহনশীল চাষ করতে পারবেন। কখন বীজ বোনা উচিত বা কখন ফসল কাটা নিরাপদ, তা তারা সহজেই বুঝতে পারবেন। অতীতে এই এলাকায় আয়লা, আম্ফান এবং বুলবুলের মতো বিধ্বংসী ঝড়ের ক্ষয়ক্ষতির কথা মাথায় রেখে, এই আগাম সতর্কবার্তা ব্যবস্থা চালু হওয়ায় সুন্দরবনের সাধারণ মানুষ ও কৃষকরা উপকৃত হবে।
ডিজিটাল-সুরক্ষা
সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলের কৃষিকে প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে রক্ষা করতে এবং ফসলের উৎপাদনশীলতা বাড়াতে এই ডিজিটাল আবহাওয়া কেন্দ্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)