SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

নারিকেল পাতা কেড়ে নিয়েছে দৃষ্টি, তবু ধনতেরাসের ঝাড়ুই আঁধার সরিয়ে আনন্দর চোখে জ্বেলে দিচ্ছে দীপাবলির আলো

Blind Ananda Paul Preparing Broomsticks: ঝাঁটা বাঁধতে গিয়ে বহু আগেই এক চোখ নষ্ট হয়ে গিয়েছে, তবুও ঝাঁটা বেঁধেই চলেছেন ৭১-এর আনন্দ পাল; আর ঝাঁটা বেঁধেই চলছে আনন্দের সংসার। ধনতেরাসে অর্ডার মিলেছে অনেক। তাই যুদ্ধকালীন তৎপরতায় এবারেও ঝাঁটা বেঁধে চলেছেন বৃদ্ধ আনন্দ।

Written By Soumitra Sen
Published: Nov 06, 2026, 01:34 PM IST | Updated: Nov 06, 2026, 01:37 PM IST
Join

চম্পক দত্ত: ঝাঁটা বাঁধতে গিয়ে বহু আগেই এক চোখ নষ্ট হয়ে গিয়েছে, তবুও ঝাঁটা বেঁধেই চলেছেন ৭১-এর আনন্দ পাল; আর ঝাঁটা বেঁধেই চলছে আনন্দের সংসার। ধনতেরাসে অর্ডার মিলেছে অনেক। তাই যুদ্ধকালীন তৎপরতায় এবারেও ঝাঁটা বেঁধে চলেছেন বৃদ্ধ আনন্দ।

একাত্তরের আনন্দ

এক চোখ হারিয়েছেন বহু বছর আগেই। সন্তানদের সঙ্গে নেই কোনও যোগাযোগ, মেলেনি বার্ধক্য ভাতাও। তবুও মনের শত যন্ত্রণা নিয়েই প্রতিদিন নিজের খেয়ালে ঝাঁটা বেঁধেই জীবন-জীবিকা চালিয়ে যাচ্ছেন পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার কমরগঞ্জ গ্রামের বাসিন্দা আনন্দ পাল।

ঝাঁটায় লক্ষ্মী

সামনেই ধনতেরাস, বেড়েছে ঝাঁটার চাহিদা, এসেছে অনেক অর্ডার। তাই জোর কদমে ঝাঁটা বাঁধার কাজে ব্যস্ত বৃদ্ধ আনন্দ। প্রতিদিন একাই ৪০ থেকে ৫০টি ঝাঁটা বাঁধতে পারেন তিনি। এবং সেসব যে শুধু তাঁর এলাকাতেই বিকোচ্ছে, তা নয়, তাঁর হাতের তৈরি ঝাঁটা চলে যাচ্ছে জেলার বিভিন্ন প্রান্তে। ধনতেরাসে ঝাঁটার চাহিদা এখন তুঙ্গে, বলছেন ব্যবসায়ীরাও।

কষ্টেসৃষ্টে

তবে আনন্দ ও তাঁর স্ত্রীর একটাই দাবি, কষ্টসৃষ্ট করে সংসারটা চলে যাচ্ছে কিন্তু আমাদের মেলেনি সরকারি কোনও সাহায্য। প্রশাসনের কাছে আবেদন দ্রুত যাতে আমরা বার্ধক্য ভাতা পাই।

কালীপুজোর তিথি-নক্ষত্র

প্রসঙ্গত, আজ, শুক্রবার ২০ কার্তিকে পালিত হতে চলেছে ধনতেরাস। সোনা-রুপো বা নতুন বাসনপত্র কেনার জন্য বিকেল ৫টা ২৮ মিনিট থেকে সন্ধে ৭টা ২৬ মিনিট পর্যন্ত বিশেষ শুভ সময় রয়েছে বলে জানা গিয়েছে। আগামীকাল শনিবার ২১ কার্তিক ভূত চতুর্দশী। পরদিন ২২ কার্তিক ৮ নভেম্বর রবিবার কালীপুজো। কার্তিক অমাবস্যা তিথি সকাল ১১টা ২৭ মিনিটে শুরু হলেও কালীপুজোর মূল নিশীথ প্রহর বা পূজার শুভ সময় পড়েছে রাত ১১টা ৩৯ মিনিট থেকে ১২টা ৩১ মিনিট পর্যন্ত। এদিনই সন্ধে লগ্নে কোথাও কোথাও আবার হবে দীপান্বিতা লক্ষ্মীপুজো।

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

পেশায় দীর্ঘদিন। প্রিন্ট মিডিয়ায় শুরু। ওপিনিয়ন পেজ এবং ফিচারই সবচেয়ে পছন্দের। পাশাপাশি ভ্রমণসাহিত্য, সংগীত ও ছবির মতো চারুকলার জগৎও। অধুনা ডিজিটাল প্ল্যাটফর্মে সেসবের সঙ্গে যুক্ত হয়েছে অ্যাস্ট্রো, লাইফস্টাইল, পপুলার সায়েন্স ও ইতিহাস-অ্যানথ্রোপলজিক্যাল বিষয়পত্তরও। আদ্যন্ত কবিতামুগ্ধ. তবু বিভিন্ন ও বিচিত্র বিষয়ের লেখালেখিতে আগ্রহী। সংবাদের অসীম দুনিয়ায় উঁকি দিতে-দিতে যিনি তাই কখনও-সখনও বিশ্বাস করে ফেলেন-- 'সংবাদ মূলত কাব্য'!

ZEENEWS TRENDING STORIES