• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /রাজ্য
  • /আপনার বিএড বা ডিএলএড পড়ার স্বপ্নে ইতি? টিচার্স ট্রেনিং কলেজে আর ভর্তি হতে পারবেন না, কলকাতা হাইকোর্টের বড় রায়, কিন্তু কেন?

আপনার বিএড বা ডিএলএড পড়ার স্বপ্নে ইতি? টিচার্স ট্রেনিং কলেজে আর ভর্তি হতে পারবেন না, কলকাতা হাইকোর্টের বড় রায়, কিন্তু কেন?

২০২৬-২৮ শিক্ষাবর্ষে রাজ্যের ২০৫টি বিএড ও ডিএলএড কলেজে ভর্তির নিষেধাজ্ঞা বহাল রাখল কলকাতা হাইকোর্ট। বাংলায় ডিগ্রি নিয়ে ব্যবসা চলছে বলে সিকিমের অভিযোগ পেশ রাজ্যের।

Reported ByNabanita SarkarEdited ByNabanita Sarkar
Published: Nov 13, 2026, 02:38 PM IST|Updated: Nov 13, 2026, 03:12 PM IST
joinshare
আপনার বিএড বা ডিএলএড পড়ার স্বপ্নে ইতি? টিচার্স ট্রেনিং কলেজে আর ভর্তি হতে পারবেন না, কলকাতা হাইকোর্টের বড় রায়, কিন্তু কেন?
Image Credit: রাজ্যের বি.এড কলেজে ভর্তি স্থগিত

About the Author

Nabanita Sarkar

Nabanita Sarkar

সাংবাদিকতায় স্নাতকোত্তর। সংবাদ মাধ্যমের পাশাপাশি রাজনৈতিক পরামর্শদাতাদাতা হিসেবে কাজের অভিজ্ঞতা। আইন-আদালত থেকে বিনোদন, দেশ থেকে দুনিয়ার হরেক খবরে শেখার চেষ্টা অবিরাম...  
Read More

ট্রেন্ডিং

  • নিউজ
  • ফোটো
  • ভিডিয়ো
Alia Bhatt:  '১০০ সিগারেট খেয়েছি দিনে, আমার গর্ভে তখন...!' অভিনেত্রীর চমকে দেওয়া স্বীকারোক্তিতে তুমুল সমালোচনার ঝড়

Alia Bhatt: '১০০ সিগারেট খেয়েছি দিনে, আমার গর্ভে তখন...!' অভিনেত্রীর চমকে দেওয়া স্বীকারোক্তিতে তুমুল সমালোচনার ঝড়

2

Chandannagar Jagadhatri Puja 2026: চন্দননগরের পুজোয় এই প্রথম আধা সামরিক বাহিনী! ২৪ ঘণ্টা CCTV দেখছে সব, কটা থেকে কটা No Entry? এল বড় আপডেট

3

VIRAL VIDEO: 'দয়া করে সাহায্য করুন, অন্তত একটা কাজ দিন'! বলিউড কাঁপানো স্টার ২ বছর শয্যাশায়ী... ভাইরাল ভিডিয়োতে চেনাই দায়! ভক্তদের চোখে জল

4

'বাংলায় ধর্ষণকারী-গুন্ডাদের জায়গা নেই, বাংলাদেশ ভাগো', রতন শেখের এনকাউন্টারের পর হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

5

China–India Relations: ভারতের আকাশে চিনের সামরিক বিমান! বারবার সতর্কবার্তা সত্ত্বেও সিকিমেই অনড়! ২৫০০০ ফুটে ২৫ মিনিট চক্কর...

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

অর্ণবাংশু নিয়োগী: রাজ্যের শিক্ষক শিক্ষণ প্রতিষ্ঠানগুলোর (Teachers Training Institutes) ওপর বড় আইনি কোপ। ২০২৬-২৮ শিক্ষাবর্ষে (Academic Session) রাজ্যের ২০৫টি বিএড (B.Ed) এবং ডিএলএড (D.El.Ed) কলেজে ছাত্র-ছাত্রী ভর্তির ওপর নিষেধাজ্ঞা আপাতত বজায় রাখল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। পরিকাঠামোগত ঘাটতি ও নিয়মভঙ্গের অভিযোগে এই কলেজগুলির অনুমোদন বা অন্তর্ভুক্তি (Affiliation) পুনর্নবীকরণ করেনি সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় ও পর্ষদ। এরই মাঝে প্রতিবেশী রাজ্য সিকিমের (Sikkim) এক বিস্ফোরক অভিযোগপত্র আদালতে পেশ হওয়ায় এই মামলা নতুন মোড় নিয়েছে।

কেন ভর্তি বন্ধ হল ২০৫টি কলেজে?

সম্প্রতি এনসিটিই (NCTE)-র নিয়ম মেনে রাজ্যের বিএড ও ডিএলএড কলেজগুলির পরিকাঠামো (Infrastructure), শিক্ষক সংখ্যা এবং অন্যান্য মানদণ্ড খতিয়ে দেখা হয়। তাতে দেখা যায়, রাজ্যের ২০৫টি বেসরকারি কলেজে ন্যূনতম পরিকাঠামোর তীব্র অভাব রয়েছে। এর পরেই ওই কলেজগুলিকে শোকজ নোটিশ (Show-Cause Notice) পাঠানো হয় এবং চলতি ২০২৬-২৮ শিক্ষাবর্ষে নতুন পড়ুয়া ভর্তির ওপর নিষেধাজ্ঞা জারি করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আরও পড়ুন: রাজ্য সরকারি কর্মীদের ১.৫ লক্ষ টাকা দিচ্ছে নবান্ন: কেন? কারা পাবেন? কী ভাবে আবেদন করবেন? অর্থ দফতরের বড় খবর

হাইকোর্টে মামলার মোড় ও সিকিমের অভিযোগ

বিশ্ববিদ্যালয়ের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল ৬০টিরও বেশি কলেজ। বিচারপতি অমৃতা সিনহার (Justice Amrita Sinha) এজলাসে এই মামলার শুনানি চলাকালীন রাজ্য সরকারের তরফে সিকিম প্রশাসনের একটি চাঞ্চল্যকর অভিযোগপত্র আদালতে জমা দেওয়া হয়।

সিকিম সরকারের পক্ষ থেকে রাজ্যের ডিজি (DGP)-কে চিঠি দিয়ে অভিযোগ জানানো হয়েছে যে, পশ্চিমবঙ্গে বিএড এবং ডিএলএড ডিগ্রি নিয়ে রীতিমতো ব্যবসা (Degree Racket/Business) চলছে। ভিনরাজ্যের পড়ুয়াদের মোটা টাকার বিনিময়ে নিয়মবহির্ভূতভাবে ডিগ্রি পাইয়ে দেওয়ার মতো গুরুতর অভিযোগও উঠে এসেছে।

বিচারপতি অমৃতা সিনহার চূড়ান্ত নির্দেশ

সব পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি অমৃতা সিনহা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যতক্ষণ না কলেজগুলির অনুমোদন সংক্রান্ত জটিলতা কাটছে, ততক্ষণ ২০২৬-২৮ শিক্ষাবর্ষে ভর্তির অনুমতি দেওয়া সম্ভব নয়।

  • ১৫ দিনের ডেডলাইন: আদালত নির্দেশ দিয়েছে, বিএড ও ডিএলএড কলেজগুলিকে আগামী ১৫ দিনের মধ্যে বিশ্ববিদ্যালয়ের শোকজ নোটিশের যথাযথ উত্তর দিতে হবে।
  • যাচাই প্রক্রিয়া: কলেজগুলির জবাব এবং পরিকাঠামোগত নথি খতিয়ে দেখে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যদি সন্তুষ্ট হয়, তবেই ছাত্র-ছাত্রীদের স্বার্থে পুনরায় ভর্তির অনুমতি দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। পুরো প্রক্রিয়াটি ১৫ দিনের মধ্যেই শেষ করতে হবে বিশ্ববিদ্যালয়কে।

    আরও পড়ুন: রাজ্যের সরকারি আধিকারিকদের বিরাট নির্দেশ: সাধারণ মানুষের হয়রানি বন্ধে মাস্টারস্ট্রোক, নবান্নের নতুন নিয়মে কোন বড় পদক্ষেপ নেবে এবার রাজ্য?

পড়ুয়াদের জন্য জরুরি পরামর্শ

শিক্ষামহলের মতে, আদালতের এই রায়ে ভুয়ো ও পরিকাঠামোহীন কলেজগুলির ওপর লাগাম টানা সম্ভব হবে। যাঁরা ২০২৬-২৮ শিক্ষাবর্ষে বিএড বা ডিএলএড কোর্সে ভর্তি হওয়ার পরিকল্পনা করছেন, তাঁদের যেকোনও কলেজে টাকা জমা দেওয়ার আগে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে সংশ্লিষ্ট কলেজটির বৈধ অনুমোদন (Valid Affiliation) যাচাই করে নেওয়া অত্যন্ত জরুরি।

Add Zee News as a Preferred Source
TAGS:
Calcutta High Court