SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

তৃণমূল থেকে NCPI-তে যোগ আরও ১৪ জনের! ঘাসফুলে বিরাট ভাঙনের ট্র্যাডিশন চলছেই, রক্তক্ষরণ মমতার দলে

NCPI তে যোগ দিয়ে পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ ঝন্টু মল্লিক বলেন, 'দেশের প্রধানমন্ত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের হাত শক্ত করতে আমরা এনসিপিআই-তে যোগদান করলাম।'

Written By Soumitra Sen
Published: Nov 27, 2026, 12:13 IST | Updated: Nov 27, 2026, 12:20 IST
Join

বিমল বসু: বসিরহাট তৃণমূলের ভাঙন অব্যাহত! এবার বসিরহাট উত্তর বিধানসভা কেন্দ্রের বসিরহাট ব্লক ২ পঞ্চায়েত সমিতির ১৪ জন তৃণমূল ছেড়ে যোগ দিলেন NCPI-তে। বসিরহাটে লাগাতার চলছে এই ব্যাপার।

আরও পড়ুন: 'মমতার বিড়ম্বনা চিরদিনই ছিল...আগে গায়ের জোরে ভুয়ো ভোটারের ভোট পেয়ে ম্যানেজ 

২৭ জনের মধ্যে ১৪ জনই

তৃণমূল ছেড়ে ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টি অফ ইন্ডিয়া (NCPI)-তে যোগ দেওয়া হিড়িক পড়ে গিয়েছে বসিরহাটে। আজ, শুক্রবার বসিরহাট উত্তর বিধানসভা কেন্দ্রের বসিরহাট ব্লক ২ পঞ্চায়েত সমিতির ২৭ জনের মধ্যে কৃষি কর্মাধ্যক্ষ-সহ ১৪ জন সদস্যই তৃণমূল ছেড়ে যোগ দিলেম NCPI-তে।

আরও পড়ুন: সড়ক-সেতুতে তুঙ্গে বৃহস্পতি এ রাজ্যের! বদলে যাবে 

প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর হাত শক্ত করতে

NCPI তে যোগ দিয়ে পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ ঝন্টু মল্লিক বলেন, 'দেশের প্রধানমন্ত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের হাত শক্ত করতে আমরা এনসিপিআই-তে যোগদান করলাম।' দলত্যাগী পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ আরও যোগ করেন, 'আগামী দিন আরও উন্নয়নমূলক কাজে যোগ দিতে পারব বলে মনে করছি।'

দিনপাঁচেক আগেই

প্রসঙ্গত, দিনপাঁচেক আগেই পাঁচ জেলায় পঞ্চায়েত সমিতি দখলের দাবি করেছিলেন সুদীপ-কাকলি। তাঁদের ইঙ্গিত ছিল-- বাংলায় শক্তি বাড়াচ্ছে NCPI! উত্তর থেকে দক্ষিণ-পাঁচ জেলায় শক্তি বাড়াচ্ছিল এনসিপিআই। নজরে উত্তর দিনাজপুর, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং বীরভূমের একাংশ ছিলই। তাদের দখলে পাঁচটি পঞ্চায়েত সমিতি- এমনটাই দাবি করছে ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া (এনসিপিআই)। দলের দাবি অনুযায়ী, তাদের দখলে রয়েছে ৫ পঞ্চায়েত সমিতি। সেগুলি হল-
১. গোয়ালপোখর ২
২. ইসলামপুর
৩. সন্দেশখালি ১
৪. মিনাখাঁ
৫. বসিরহাট ১

এছাড়াও রাজ্য জুড়ে ১৮টি গ্রাম পঞ্চায়েতে প্রতিনিধিত্ব রয়েছে বলে দাবি এনসিপিআই-এর। জাতীয়তাবাদ, সুশাসন ও উন্নয়নকে সামনে রেখেই তারা তৃণমূলস্তরে কাজ করছে। শিল্প পুনরুজ্জীবন, কর্মসংস্থান, পরিকাঠামোর আধুনিকীকরণ এবং স্বচ্ছ প্রশাসনের মাধ্যমে বাংলাকে আবার বিনিয়োগ ও উন্নয়নের মানচিত্রে ফিরিয়ে আনাই তাদের লক্ষ্য। জাতীয় স্তরেও নিজেদের বড় শক্তি হিসাবে তুলে ধরেছে এনসিপিআই। দলের দাবি, লোকসভায় তাদের ২০ জন সাংসদ রয়েছেন।

বাংলায় জমি

বাংলায় যাদের কোনও অস্তিত্বই কার্যত ছিল না, সেই বাংলাতেই শক্তি বাড়াচ্ছে এনসিপিআই। লোকসভায় ২০ জন সাংসদ থাকার দাবিদার এই দলটি মূলত এনডিএ-র দ্বিতীয় বৃহত্তম শরিক হিসেবে বাংলায় নিজেদের জমি শক্ত করতে চাইছে বলে মত রাজনৈতিক মহলের। দলের বক্তব্য, আপাতত বাংলায় সুশাসন ও বিভিন্ন উন্নয়নমূলক কাজের লক্ষ্যেই তারা সাংগঠনিক শক্তি বৃদ্ধিকে সবচেয়ে গুরুত্ব দিচ্ছে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)
 
Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

পেশায় দীর্ঘদিন। প্রিন্ট মিডিয়ায় শুরু। ওপিনিয়ন পেজ এবং ফিচারই সবচেয়ে পছন্দের। পাশাপাশি ভ্রমণসাহিত্য, সংগীত ও ছবির মতো চারুকলার জগৎও। অধুনা ডিজিটাল প্ল্যাটফর্মে সেসবের সঙ্গে যুক্ত হয়েছে অ্যাস্ট্রো, লাইফস্টাইল, পপুলার সায়েন্স ও ইতিহাস-অ্যানথ্রোপলজিক্যাল বিষয়পত্তরও। আদ্যন্ত কবিতামুগ্ধ. তবু বিভিন্ন ও বিচিত্র বিষয়ের লেখালেখিতে আগ্রহী। সংবাদের অসীম দুনিয়ায় উঁকি দিতে-দিতে যিনি তাই কখনও-সখনও বিশ্বাস করে ফেলেন-- 'সংবাদ মূলত কাব্য'!
Read More

ZEENEWS TRENDING STORIES