SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

স্পিড পোস্ট-রেজিস্ট্রির নিয়মে বড় বদল! মোবাইল নম্বর না দিলে হবে না বুকিং

স্পিড পোস্ট ও রেজিস্ট্রি পোস্ট বুকিংয়ের ক্ষেত্রে মোবাইল নম্বর দেওয়ার নিয়ম আরও কড়া। এখন প্রেরক এবং প্রাপক, দু’জনেরই বৈধ মোবাইল নম্বর দিতে হবে। নম্বর না থাকলে বা প্রয়োজনীয় তথ্য না দিলে পোস্ট অফিসের সফটওয়্যারে বুকিং সম্পূর্ণ হবে না।

Written By Debasmita Das
Published: Oct 03, 2026, 04:53 PM IST | Updated: Oct 05, 2026, 01:58 PM IST
Join

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পোস্ট অফিসে রেজিস্ট্রি পোস্ট বা স্পিড পোস্টের জন্য এবার নতুন নিয়ম চালু হয়েছে। এখন কোনো পার্সেলের বুকিং করতে গেলে মোবাইল নম্বর ছাড়া কিছু হবে না। আগে কেবল নাম আর ঠিকানা দিলে পোস্ট করা যেত, কিন্তু এখন থেকে প্রেরক আর প্রাপক দুজনেরই মোবাইল নম্বর দেওয়া বাধ্যতামূলক। এই নিয়ম আগে থেকেই পিওএস সিস্টেমের আওতায় ছিল, কিন্তু এবার সেটাকে নিয়ম হিসেবে প্রতিষ্ঠিত করা হয়েছে।

এত কড়া নিয়ম কেন? কারণ মোবাইল নম্বর না থাকলে অনেক সমস্যা হয়ে যায়। ভুল ঠিকানা থাকলে পার্সেল পৌঁছায় না, কিন্তু ফেরত আসার পর জানা যায়। অনেক সময় ভুয়ো পোস্ট আটকানো যায় না। মোবাইল নম্বর থাকলে গ্রাহককে ডেলিভারির সব তথ্য দেওয়া সহজ হয়।

স্পিড পোস্ট, রেজিস্ট্রি পোস্ট যেসব সেবায় ট্র্যাকিং ও ডেলিভারি রেকর্ড রাখা হয়, সেগুলোতে এখন ট্র্যাক অ্যান্ড ট্রেস পদ্ধতি ব্যবহার করা হয়। তাই সঠিক সময়ে আপডেট পাওয়া যায়, ওটিপি পাঠানো যায়। মোবাইল নম্বর থাকলে যোগাযোগ আর ট্র্যাকিং উভয় ক্ষেত্রেই ঝামেলা কমে।

আগে শুধু প্রাপকের মোবাইল নম্বর থাকলেই চলত, কিন্তু এখন থেকে প্রেরক আর প্রাপক দুজনেরই নম্বর দেওয়া জরুরি। কাউন্টারে ফর্ম জমা দিতে গেলে কোনো একটা নম্বর বাদ থাকলে নেওয়া হবে না। অনেকে নিজের পরিচয় বিবরণ না দিয়ে ভুয়ো নাম আর নম্বর দিত, এখন সিস্টেম সেগুলো যাচাই করবে। এতে বেনামি পার্সেল পাঠানো আর অপরাধমূলক কাজ আটকানোর সুযোগ বেড়ে যাবে। ঠিকানা খুঁজে পাওয়াও সহজ হবে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

৮ বছর আগে বৈদ্যুতিন মাধ্যমে হাতেখড়ি। ক্যামেরার সামনে অথবা ডেস্ক-- সমান সাবলীল। বিনোদন দুনিয়ায় সাংবাদিকতার শুরু। ক্রমে নিজের আগ্রহের তালিকায় যুক্ত হয়েছে রাজনীতি, ক্রাইম, প্রযুক্তি, অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক। বিশ্বাস, ডিজিটাল সাংবাদিকতা এখন মার্কেটিং ও প্যাকেজিং। 

ZEENEWS TRENDING STORIES