• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /দৈনন্দিন
  • /আরও শক্তিশালী AI মডেল আনল গুগল! কোডিং থেকে সাইবার সিকিউরিটি, জটিল কাজের সমাধান নিমেষে

আরও শক্তিশালী AI মডেল আনল গুগল! কোডিং থেকে সাইবার সিকিউরিটি, জটিল কাজের সমাধান নিমেষে

নতুন প্রজন্মের AI মডেল Gemini 4 Argon প্রকাশ করেছে গুগল। সংস্থার দাবি, জটিল রিজিনিং, সফওয়্যার ইঞ্জিনিয়ারিং, প্রফেশনাল কাজ এবং সাইবার সিকিউরিটিতে তাদের সবচেয়ে শক্তিশালী মডেল।

Edited ByDebasmita Das
Published: Oct 01, 2026, 01:45 PM IST|Updated: Oct 05, 2026, 02:27 PM IST
joinshare
আরও শক্তিশালী AI মডেল আনল গুগল! কোডিং থেকে সাইবার সিকিউরিটি, জটিল কাজের সমাধান নিমেষে

About the Author

Debasmita Das

Debasmita Das

৮ বছর আগে বৈদ্যুতিন মাধ্যমে হাতেখড়ি। ক্যামেরার সামনে অথবা ডেস্ক-- সমান সাবলীল। বিনোদন দুনিয়ায় সাংবাদিকতার শুরু। ক্রমে নিজের আগ্রহের তালিকায় যুক্ত হয়েছে রাজনীতি, ক্রাইম, প্রযুক্তি, অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক। বিশ্বাস, ডিজিটাল সাংবাদিকতা এখন মার্কেটিং ও প্যাকেজিং। 
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
বিনিয়োগ-পরামর্শ দিতে কোন টুলে ভরসা CA-র? রহস্যের পর্দাফাঁস মণীশ মালহোত্রার

বিনিয়োগ-পরামর্শ দিতে কোন টুলে ভরসা CA-র? রহস্যের পর্দাফাঁস মণীশ মালহোত্রার

2

ভয়ংকর তাজপুর: সাইক্লোন অর্ণবের উত্তাল সৈকতে লাল সতর্কতার মধ্যেই পিকনিক-স্নান, তলিয়ে গেল ১৭র কিশোর

3

হ্যাকারদের খপ্পরে বিজেপি বিধায়ক, তড়িঘড়ি ছুটলেন সাইবার ক্রাইম থানায়

4

জোড়া বিমান বাতিল! বাগডোগরায় চরমে দুর্ভোগে যাত্রীরা, শেষে...

5

বিরাট সুযোগ: রেল,পিএসসি, বিমা ও ক্লার্ক-- শূন্যপদে আবেদন শুরু, একনজরে ৬টি বড় সরকারি চাকরির যোগ্যতা ও আবেদনের খুঁটিনাটি

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গুগল আবার কৃত্রিম বুদ্ধিমত্তার দৌড়ে বড় পদক্ষেপ নিল। জেমিনি ৪ আর্গন নামের নতুন এআই মডেল দিয়ে জটিল ও সময়সাপেক্ষ কাজ দ্রুত করতে চায়। কোড লেখা,গবেষণা, দীর্ঘ নথি বিশ্লেষণ থেকে শুরু করে সাইবার নিরাপত্তার মতো জটিল কাজে দীর্ঘ সময় ধরে যুক্তি প্রয়োগ করতে সক্ষম নতুন এআই মডেল জেমিনি ৪ আর্গন সামনে এনেছে গুগল। গত ৩০ সেপ্টেম্বর মডেলটি প্রকাশের পর প্রতিষ্ঠানটি জানিয়েছে, এটি তাদের তৈরি এ যাবৎকালের সবচেয়ে বড় ও শক্তিশালী এআই মডেল।

জেমিনি ৪ আর্গন একাধিক ধাপের জটিল কাজও করতে পারে। এটা শুধু এক প্রশ্নের উত্তর নয়, সমস্যার বিভিন্ন দিক বিশ্লেষণ করে দীর্ঘ সময়ের কাজ শেষ করতে সাহায্য করে। বড় নথি পড়ে তথ্য বের করা, বড় কোডবেসে কাজ করা, বা বিশাল ডেটা থেকে দরকারি তথ্য চিহ্নিত করার মতো কাজ করতে পারে নিমেষে। গুগল বিশেষ করে একাধিক ধাপ ও প্রচুর তথ্য দরকার এমন কাজের জন্য এই মডেল ব্যবহার করতে চায়।

বিভিন্ন বেঞ্চমার্ক পরীক্ষাতেও ভালো ফল করেছে জেমিনি ৪ আর্গন। ‘ভ্যালস’ নামের একটি নলেজ-ওয়ার্ক বেঞ্চমার্কে মডেলটির স্কোর ৬৮ দশমিক ৯ শতাংশ। একই পরীক্ষায় জিপিটি-৬ অ্যাস্ট্রা ৬৩ দশমিক ১ শতাংশ এবং ক্লড ফেবল ৫.১ পেয়েছে ৬৫ দশমিক ৮ শতাংশ। পিচাইয়ের দাবি, নতুন এই মডেল জটিল কর্মপদ্ধতি, সাইবার প্রতিরক্ষা এবং সফ্‌টঅয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে উল্লেখযোগ্য পারফরম্যান্স দেখাতে সক্ষম। তাঁর এই ঘোষণার পর ‘জেমিনি ৪ আর্গন’কে ঘিরে প্রযুক্তিমহলে আগ্রহ আরও বেড়েছে।।

গুগল একা নয়। ওপেনএআই আর অ্যানথ্রপিক আগে থেকেই শক্তিশালী মডেল দিয়ে বাজারে দখল করে আছে। তাই জেমিনি ৪ আর্গনের প্রকাশ গুগলের জন্য বড় পদক্ষেপ।সাইবার নিরাপত্তার কাজের জন্যও জেমিনি ৪ আর্গনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। গুগলের দাবি, মডেলটি সফটওয়্যারের গুরুত্বপূর্ণ দুর্বলতা স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত, যাচাই ও সমাধানে সহায়তা করতে পারে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
AI