SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

লাফিয়ে কমছে সোনা! ১০ মাসে কমেছে ৫৪ হাজার টাকা! ১০ গ্রাম সোনার দাম এবার কোথায় নামল জানলে চমকে উঠবেন!

লাফিয়ে কমছে দাম! গয়নাপ্রেমী ও মধ্যবিত্ত ক্রেতাদের জন্য বড়সড় স্বস্তির খবর। গতকালের তুলনায় আজ একধাক্কায় কিছুটা কমল সোনার দাম। ২৪ নভেম্বর, ২০২৬-এর বাজারদর বলছে, ২৪ ক্যারেট, ২২ ক্যারেট এবং ১৮ ক্যারেট, তিন ধরনের সোনার দামেই আজ পতন দেখা গিয়েছে।

Written By Soumitra Sen
Published: Nov 24, 2026, 20:39 IST | Updated: Nov 24, 2026, 20:44 IST
Join

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: লাফিয়ে কমছে দাম! কলকাতায় ১০ গ্রাম সোনার দাম কোথায় নামল জানেন? গত ১০ মাসে সোনার দাম কমেছে ৫৪ হাজার! এক বছরে সর্বনিম্ন স্তরে পৌঁছেছে সোনা। কিন্তু সোনার দামে পতনের দিন কি শেষ? এবার কি ঘুরে তাহলে দাঁড়াবে বাজার? এবং আগামী দিনে বিপুল দাম বাড়তে পারে সোনার? সে যাই হোক, গয়নাপ্রেমী ও মধ্যবিত্ত ক্রেতাদের জন্য বড়সড় স্বস্তির খবর এল। সোমবারের তুলনায় আজ, মঙ্গলবার একধাক্কায় বেশ কিছুটা কমল সোনার দাম। ২৪ নভেম্বর বাজারদর (গুড রিটার্নস অনুযায়ী) বলছে, ২৪ ক্যারেট, ২২ ক্যারেট এবং ১৮ ক্যারেট, তিন ধরনের সোনার দামেই পতন দেখা গিয়েছে।

আরও পড়ুন: বিয়ের মরসুমে এক ধাক্কায় অনেকটা নামল সোনার দর! 

আরও পড়ুন: বিশ্ববাজারে বিরাট ধাক্কা! হু হু করে পড়ল সেনসেক্স আর 

গতকালের তুলনায় কতটা কমল দাম?

২০ নভেম্বরের বাজারদরের তুলনায় আজ ভারতে প্রতি গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম কমেছে ৪৯ টাকা। একই ভাবে, ২২ ক্যারেট ও ১৮ ক্যারেট সোনার দাম প্রতি গ্রামে কমেছে যথাক্রমে ৪৫ টাকা এবং ৩৭ টাকা করে। আজ সারা দেশে প্রতি গ্রাম সোনার গড় দাম দাঁড়িয়েছে, ২৪ ক্যারেট সোনা: ১২,৫০৮ টাকা, ২২ ক্যারেট সোনা: ১১,৪৬৫ টাকা, ১৮ ক্যারেট সোনা: ৯,৩৮১ টাকা। আজকের সোনার বাজারদর অনুযায়ী, কলকাতায় প্রতি ১ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ১২,৫০৮ টাকা। ২২ ক্যারেট সোনার দাম প্রতি গ্রামে ১১,৪৬৫ টাকা এবং ১৮ ক্যারেট সোনার দাম ৯,৩৮১ টাকা। কলকাতার পাশাপাশি মুম্বই, চেন্নাই, বেঙ্গালুরু, হায়দরাবাদ এবং পুনেতেও সোনার দাম একই রয়েছে। এই শহরগুলিতে ২৪ ক্যারেট সোনার প্রতি গ্রামের দাম ১২,৫০৮ টাকা, ২২ ক্যারেটের দাম ১১,৪৬৫ টাকা এবং ১৮ ক্যারেটের দাম ৯,৩৮১ টাকা।

আরও পড়ুন: রক্তক্ষরণের পরেই ভোলবদল স্টক মার্কেটে! 

এবার ঘুরে দাঁড়াবে সোনার বাজার?

১০ মাসে দাম কমেছে ৫৪ হাজার! গত এক বছরে সর্বনিম্ন স্তরে পৌঁছে গেল সোনা! কিন্তু সোনার দামে পতনের দিন কি শেষ? এবার কি ঘুরে দাঁড়াবে সোনা-রুপোর বাজার? আগামী দিনে কি বিপুল দাম বাড়তে পারে সোনার? এই সব প্রশ্ন উঠছে সকলের মনেই। গত কয়েকদিনে হু হু করে দাম কমলেও এবার কি বাউন্স ব্যাক করতে চলেছে সোনা? সেরকমই ইঙ্গিত পাওয়া যাচ্ছে ৷ সপ্তাহের শুরু থেকেই ঊর্ধ্বমুখী সোনার দাম ৷ মঙ্গলবার ১ কেজি রুপোর দাম ১৫৭৫১১ টাকা হয়েছে! সোনা ও রুপো কেনার সময়ে এই দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হয়।

ফের বাড়তে পারে সোনার দাম

সম্প্রতি সোনার দাম যে হারে কমতে শুরু করেছিল, তাতে অনেকেই মনে করছিলেন, সোনা আরও সস্তা হতে পারে। অন্য দিকে বাজার বিশ্লেষকদের একাংশের মতে, এই পতন দীর্ঘস্থায়ী না-ও হতে পারে। আন্তর্জাতিক পরিস্থিতি অনুকূলে থাকলে ফের ঊর্ধ্বমুখী হতে পারে সোনার দাম। দীর্ঘ সময় দাম বাড়ার পর কিছুটা লাভ তুলে নেওয়ার কারণে সাময়িকভাবে দাম কমে থাকতে পারে। এই পরিস্থিতিতে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণে ফের বাড়তে পারে সোনার দাম।

ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং বিশেষজ্ঞের মত

বিশ্ব জুড়ে ভূ-রাজনৈতিক উত্তেজনা বাড়লে বিনিয়োগকারীরা সাধারণত নিরাপদ সম্পদ হিসেবেই সোনার দিকে ঝোঁকেন। একই ভাবে আন্তর্জাতিক অর্থনীতিতে অনিশ্চয়তা তৈরি হলেও সোনার চাহিদা বাড়তে পারে। এছাড়া কেন্দ্রীয় ব্যাঙ্কগুলির সোনা কেনার প্রবণতা, মুদ্রাস্ফীতি নিয়ে উদ্বেগ এবং বিশ্ব অর্থনীতির গতিপ্রকৃতিও সোনার দামের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক বাজারে সোনার দামের ওঠানামার পাশাপাশি ভারতে ডলারের তুলনায় টাকার মূল্য, আমদানি খরচ এবং স্থানীয় বাজারের চাহিদাও গুরুত্বপূর্ণ। ফলে, আন্তর্জাতিক বাজারে সোনার দাম বাড়লে তার প্রভাব ভারতীয় বাজারেও পড়তে পারে। বাজারের ভবিষ্যৎ দামের নির্দিষ্ট পূর্বাভাস দেওয়া কঠিন। তবে বিভিন্ন আন্তর্জাতিক অর্থনৈতিক পরিস্থিতি অনুকূলে থাকলে আগামী দিনে সোনার দাম ফের নতুন উচ্চতার দিকে যেতে পারে বলে মনে করছেন বাজারের একাংশের বিশেষজ্ঞ।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

পেশায় দীর্ঘদিন। প্রিন্ট মিডিয়ায় শুরু। ওপিনিয়ন পেজ এবং ফিচারই সবচেয়ে পছন্দের। পাশাপাশি ভ্রমণসাহিত্য, সংগীত ও ছবির মতো চারুকলার জগৎও। অধুনা ডিজিটাল প্ল্যাটফর্মে সেসবের সঙ্গে যুক্ত হয়েছে অ্যাস্ট্রো, লাইফস্টাইল, পপুলার সায়েন্স ও ইতিহাস-অ্যানথ্রোপলজিক্যাল বিষয়পত্তরও। আদ্যন্ত কবিতামুগ্ধ. তবু বিভিন্ন ও বিচিত্র বিষয়ের লেখালেখিতে আগ্রহী। সংবাদের অসীম দুনিয়ায় উঁকি দিতে-দিতে যিনি তাই কখনও-সখনও বিশ্বাস করে ফেলেন-- 'সংবাদ মূলত কাব্য'!
Read More

ZEENEWS TRENDING STORIES