SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

সোনার দামে ৪.১% পতন! কেন এমন হু হু করে দাম কমছে সোনার? বিশ্ববাজারে এ কীসের উথালপাথাল?

Gold Price Drop And Silver Price Drop: বিশেষজ্ঞেরা বলছেন, শক্তিশালী মার্কিন ডলার, উচ্চ ট্রেজারি ইল্ড এবং অব্যাহত মুদ্রাস্ফীতি উদ্বেগের মাঝেই এ সপ্তাহে সোনা তার দামের পরিবর্তনের প্রবণতা যথারীতি ধরে রেখে MCX-এ প্রতি ১০ গ্রামে প্রায় ১.৩৬ লক্ষ টাকার কাছাকাছি এসে থেমেছে। যার ফলে সাপ্তাহিক রিটার্ন ৪ শতাংশের বেশি নেতিবাচক হয়েছে।

Written By Soumitra Sen
Published: Nov 16, 2026, 03:57 PM IST | Updated: Nov 16, 2026, 04:02 PM IST
Join

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দাম কমল সোনার! দাম কমল রুপোর! বিয়ের মরসুম আসছে। তার আগেই বিরাট খবর। মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ তথা এসিএক্সে (MCX) সোনার দাম ৪.১% কমে ১.৩৬ লক্ষ টাকায়, রুপো প্রায় ৫% কমে ১.৭৬ লক্ষ টাকায় এসে দাঁড়িয়েছে। মুদ্রাস্ফীতির তথ্য, ফেডের ইঙ্গিত ও মার্কিন যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বুলিয়ন বাজারে অস্থিরতা বাড়তে পারে বলে খবর। পশ্চিম এশিয়ার সাম্প্রতিক ঘটনাবলিও আগামী দিনে সোনা-রুপোর দামের গতিপ্রকৃতি নির্ধারণ করবে বলে ধারণা করছে সংশ্লিষ্ট মহল।

আরও পড়ুন: বিশ্ব জুড়ে 'লকডাউন'! স্থবির হল সার্ভার! অনলাইন 

আরও পড়ুন:  কিছুতেই বিছানা ছেড়ে উঠতে ইচ্ছে করে না? 

সোনার দামের পূর্বাভাস

বিশ্লেষকদের মতে, বিনিয়োগকারীরা প্রধান অর্থনীতিগুলির মুদ্রাস্ফীতির পরিসংখ্যান, মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের ইঙ্গিত এবং পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি খতিয়ে দেখার পরে সিদ্ধান্ত করেছেন, আগামী সপ্তাহে সোনা ও রুপোর বাজারে অস্থিরতা দেখা দিতে পারে।

ধাতুর দামে পতন

গত সপ্তাহে মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (MCX) সোনা ও রুপা উভয়েরই দামে বড় রকম পতন ঘটেছিল। ডিসেম্বরে ডেলিভারি সোনার ফিউচারস ৫৮৪৭ টাকা বা ৪.১০% কমে প্রতি ১০ গ্রামে ১.৩৬ লক্ষ টাকায় বন্ধ হয়েছে। অন্য দিকে, রুপোর ফিউচারস সপ্তাহ জুড়ে ৮৭৯১ টাকা বা প্রায় ৫% কমে প্রতি কেজিতে ১.৭৬ লক্ষ টাকায় শেষ হয়েছে।

মুদ্রাস্ফীতির চাপ

বিশ্লেষকদের মতে, চিনের শিল্প উৎপাদনতথ্যও আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠবে, কারণ এই পরিসংখ্যান ধাতু বিশেষ করে রুপোর দামে প্রভাব ফেলতে পারে। পশ্চিম এশিয়ার পরিস্থিতিও বাজারের দিক নির্ধারণ করবে। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা আরও বাড়লে অপরিশোধিত তেলের দাম বেড়ে যেতে পারে, যা মুদ্রাস্ফীতির চাপ বাড়িয়ে আরও কঠোর মুদ্রানীতির প্রত্যাশাকে উসকে দেবে।

শক্তিশালী মার্কিন ডলার

বিশেষজ্ঞেরা বলছেন, শক্তিশালী মার্কিন ডলার, উচ্চ ট্রেজারি ইল্ড এবং অব্যাহত মুদ্রাস্ফীতি উদ্বেগের মাঝেই এ সপ্তাহে সোনা তার দামের পরিবর্তনের প্রবণতা যথারীতি ধরে রেখে MCX-এ প্রতি ১০ গ্রামে প্রায় ১.৩৬ লক্ষ টাকার কাছাকাছি এসে থেমেছে। যার ফলে সাপ্তাহিক রিটার্ন ৪ শতাংশের বেশি নেতিবাচক হয়েছে। জানা গিয়েছে, মূল্যবান ধাতুগুলির উপর প্রাথমিক চাপ এসেছিল ফেডারেল রিজার্ভের কর্মকর্তাদের কঠোর (hawkish) মন্তব্য থেকে। এরপর মার্কিন যুক্তরাষ্ট্র ও অন্যান্য অঞ্চলের মুদ্রাস্ফীতির পরিসংখ্যান প্রত্যাশার চেয়ে বেশি আসায় দাম আরও চাপের মুখে পড়ে।

স্থিতিশীল ধাতুমূল্য

একটি রিসার্চের তরফে জানা গিয়েছে, চলতি বছরের শুরুতে বড় উত্থানের পরে সোনা এখন একটি কনসোলিডেশন (স্থিতিশীলতা বা সমন্বয়) পর্যায়ে প্রবেশ করেছে। শক্তিশালী মার্কিন ডলারের কারণে সৃষ্ট বুলিয়ন দামের সাম্প্রতিক পতনে ডিসেম্বরে সুদের হার বৃদ্ধির বাজার প্রত্যাশা প্রায় ৯০ শতাংশে পৌঁছেছে! তবে সুদের হার নিয়ে উদ্বেগ স্বল্পমেয়াদে ধারণার উপর চাপ সৃষ্টি করতে পারে। কিন্তু স্থিতিশীল চাহিদা সোনার দীর্ঘমেয়াদি আকর্ষণকে একই ভাবে ধরে রেখেছে এবং রাখবেও।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

পেশায় দীর্ঘদিন। প্রিন্ট মিডিয়ায় শুরু। ওপিনিয়ন পেজ এবং ফিচারই সবচেয়ে পছন্দের। পাশাপাশি ভ্রমণসাহিত্য, সংগীত ও ছবির মতো চারুকলার জগৎও। অধুনা ডিজিটাল প্ল্যাটফর্মে সেসবের সঙ্গে যুক্ত হয়েছে অ্যাস্ট্রো, লাইফস্টাইল, পপুলার সায়েন্স ও ইতিহাস-অ্যানথ্রোপলজিক্যাল বিষয়পত্তরও। আদ্যন্ত কবিতামুগ্ধ. তবু বিভিন্ন ও বিচিত্র বিষয়ের লেখালেখিতে আগ্রহী। সংবাদের অসীম দুনিয়ায় উঁকি দিতে-দিতে যিনি তাই কখনও-সখনও বিশ্বাস করে ফেলেন-- 'সংবাদ মূলত কাব্য'!
Read More

ZEENEWS TRENDING STORIES