সুখটানেও আর 'সুখ' নেই! ফের দাম বাড়ল সিগারেটের, প্য়াকেটে...
Cigarette price hike in India: ভুলে যান সুখটান, আর ঠোঁটে ছোঁয়ানো যাবে না সিগারেট! এক লাফে ১০ টাকা বাড়ল....
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সুখটানেও আর 'সুখ' নেই। ফের পকেটে চাপ! দাম বাড়ল গোল্ড ফ্লেক প্রিমিয়ামের। কত? প্যাকেটে ১০ টাকা। খুচরো সিগারেটের দামও কি বাড়ল? স্পষ্ট নয় এখনও। তবে সিগারেট প্রতি বা প্রতিটি সিগারেটেও ১ টাকা দাম বাড়ার আশঙ্কা।
মহার্ঘ সিগারেট
'ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর'। সিগারেটের প্যাকেটে বিধিবদ্ধ সর্তকীকরণ থাকে বটে। কিন্তু তাতে কি আদৌ কাজ হয়? নেশার কবল থেকে বেরোতে পারেন না অনেকেই। ধূমপায়ীদের প্রত্যেকে আলাদা ব্র্যান্ড থাকে। সোজা কথায়, একেকজন একেকটা ব্র্যান্ডের সিগারেটে খান। এখন যাঁরা আইটিসি গোল্ড ফ্লেক প্রিমিয়াম সিগারেট খান, তাদের খরচ বাড়তে চলেছে। এক ধাক্কায় দাম বেড়ে গিয়েছে ১০ টাকা। ১২৫ নয়, এবার থেকে এক প্যাকেট সিগারেট কিনতে হবে ১৩৫ টাকায়।
এখনও পর্যন্ত যা খবর, নভেম্বরে শেষ সপ্তাহে নতুন দামের সিগারেটের প্যাকেটগুলো পৌঁছে যাবে গুদামগুলোতে। এরপর ধীরে ধীরে ছড়িয়ে পড়বে বাজারে। ১২৫ টাকায় এক প্যাকেট গোল্ড ফ্লেক প্রিমিয়ামের সিগারেট আর পাওয়া যাবে না। চলতি বছরে এই ব্র্যান্ডের সিগারেটের দাম বেড়েছিল। দাম ছিল ১১৫, বেড়ে হয়েছিল ১২৫। এবার আরও দশ টাকা বেশি।
কেন বাড়ছে দাম?
তামাকজাত পণ্যের ওপর কর কাঠামোয় বদলে ফেলেছেন কেন্দ্র। ফলে সিগারেটে দামও বাড়ছে। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে গারেটের ওপর ৪০ শতাংশ জিএসটি (GST) এবং অতিরিক্ত আবগারি শুল্কের (Excise Duty)লাগু হয়েছে। এরপর থেকে দাম বেড়ে চলেছে সিগারেটেরও। বস্তুত, গোল্ড ফ্লেক প্রিমিয়াম নয়, দাম বেড়েছে আইটিসি-র অন্যন্য ব্র্যান্ডের সিগারেটেরও। গোল্ড ফ্লেক সুপার স্টারের প্যাকেটে দাম এখন ৮৯ টাকা। আগে ছিল ৭৯ টাকা।
ক্লাসিক কানেক্টের (Classic Connect) ২০টি সিগারেটের প্যাকেটের দাম ৩৯০ টাকা থেকে বেড়ে ৪২৮ টাকা।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)