• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /দেশ
  • /Milk Price Hike: উৎসবের আবহে বিরাট ধাক্কা, ১২ নভেম্বর থেকে ফের বাড়ছে দুধের দাম! লিটার পিছু ৪ টাকা মূল্য বৃদ্ধি, ৭৬ টাকায়...

Milk Price Hike: উৎসবের আবহে বিরাট ধাক্কা, ১২ নভেম্বর থেকে ফের বাড়ছে দুধের দাম! লিটার পিছু ৪ টাকা মূল্য বৃদ্ধি, ৭৬ টাকায়...

Milk Price Hike: মাদার ডেয়ারি ১৯৭৪ সালে তৈরি হয় এবং এটি ন্যাশনাল ডেইরি ডেভেলপমেন্ট বোর্ডের (এনডিডিবি) পূর্ণ মালিকানাধীন সহযোগী প্রতিষ্ঠান। কোম্পানি মাদার ডেয়ারি ব্র্যান্ডের অধীনে দুধ ও দুগ্ধজাত পণ্য বিক্রি করে।

Reported BySubhapam Saha
Published: Nov 11, 2026, 13:47 IST|Updated: Nov 11, 2026, 14:01 IST
joinshare
Milk Price Hike: উৎসবের আবহে বিরাট ধাক্কা, ১২ নভেম্বর থেকে ফের বাড়ছে দুধের দাম! লিটার পিছু ৪ টাকা মূল্য বৃদ্ধি, ৭৬ টাকায়...

About the Author

Subhapam Saha

Subhapam Saha

বলতে বলতে গোওওওল... থেকে বোলারের মাথার উপর দিয়ে তুলে ছয়! মূলত ক্রীড়া সাংবাদিকতায়, তবুও বিনোদন থেকে বিজ়নেস, সর্বত্র কলম-ক্যামেরায় বিচরণ। ২০১১ সালে সাংবাদিকতার বাইশ গজে ডেবিউ। প্রিন্ট-টিভি-ডিজিটাল, তিন ফরম্যাট মিলিয়ে ১৪ বছরের চলমান ইনিংস। লিখতে লিখতে কাট যায়ে রাস্তে...এমনই ভাবনা আজীবন শিক্ষানবিশের...
Read More

ট্রেন্ডিং

  • নিউজ
  • ফোটো
  • ভিডিয়ো
বদলের বাংলায় কীসের আশঙ্কা? 'খুব বেশি ক্ষতি হলে মৃত্য়ু হবে', নন্দীগ্রামের বিজেপি নেতার পোস্টের শোরগোল

বদলের বাংলায় কীসের আশঙ্কা? 'খুব বেশি ক্ষতি হলে মৃত্য়ু হবে', নন্দীগ্রামের বিজেপি নেতার পোস্টের শোরগোল

2

কালীঘাটে 'গৃহযুদ্ধ', পোস্ট-বিতর্কে কুণালের পাশে মমতা! কী বার্তা নেত্রীর?

3

সঙ্গী নাবালক? সোনা চুরিতে গ্রেফতার বিজেপির যুবনেতা!

4

পেট্রলে জল! পাম্প থেকে কিছুটা দূরে গিয়ে বাইকের...উত্তেজনা হাওড়ায়

5

কালীঘাটে 'গৃহযুদ্ধ'! 'একটু কড়া ডোজ দরকার', কুণালের নিশানায় উপাসনা-প্রিয়াঙ্কা?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: উৎসবের আবহে বিরাট ধাক্কা সাধারণ মানুষের! ছট পুজো ও জগদ্ধাত্রী পুজোর আগেই ফের পকেটে চাপ। এবার দুধ কিনতে দিতে হবে আরও বেশি মূল্য়! মাদার ডেয়ারি দুধের দাম লিটার পিছু ২ থেকে ৪ টাকা পর্যন্ত বাড়াল। ১২ নভেম্বর বৃহস্পতিবার থেকে মূল্য বৃদ্ধি কার্যকর হবে। কোম্পানি তাদের বিভিন্ন ধরনের দুধের দাম বাড়িয়েছে বলেই  রিপোর্ট সংবাদসংস্থা পিটিআই-এর। টোনড, ফুল ক্রিম, ডাবল টোনড এবং গরুর দুধ-সহ বিভিন্ন ধরনের দুধের দামই বাড়িয়েছে দেশের অন্যতম প্রধান দুগ্ধজাত পণ্য প্রস্তুতকারী ও বিপণন সংস্থা। তবে মাদার ডেয়ারির এক মুখপাত্র দাম বাড়ানোর বিষয়ে কোনও মন্তব্য করতেই রাজি হননি। এর আগে কোম্পানি ১৪ মে দুধের দাম বাড়িয়েছিল। এছাড়া গতবছর এপ্রিলেও একবার দাম পরিবর্তন হয়েছিল। অর্থাৎ ২০২৬ সালের মে মাসের পর এখন নভেম্বর মাসে গ্রাহকদের দুধের জন্য আরও বেশি টাকাই খরচ করতে হবে। আগামিকাল দুধ কিনতে যাওয়ার আগে, এই প্রতিবেদনে চোখ বুলিয়ে জেনে নিন মাদার ডেয়ারির কোন দুধের দাম কত হল এবং প্রতিটি ধরনের দুধের দাম ঠিক কতটা বাড়ল।

আরও পড়ুন: আচমকা ধসল মাটি, থমকে গেল লাইন! এখনও আটকে রাজধানী-সহ ১২ ট্রেন

মাদার ডেয়ারি দুধের নতুন দাম কত?

মাদার ডেয়ারি তাদের বিভিন্ন ধরনের দুধের দাম লিটার পিছু  ২ থেকে ৪ টাকা পর্যন্ত বাড়িয়েছে। এর মধ্যে ফুল-ক্রিম দুধের দাম সর্বোচ্চ ৪ টাকা বেড়েছে। গরুর দুধের দামও প্রতি লিটারে ৩ টাকা বাড়ানো হয়েছে। এছাড়া টোনড এবং ডাবল-টোনড দুধের দামও আগের চেয়ে বেড়েছে।

দুধের দাম কেন বাড়ানো হল?

কৃষকদের কাছ থেকে দুধ কেনার খরচ বেড়ে যাওয়ায় কোম্পানির ব্যয় বেড়েছে। আর ঠিক এই কারণেই মাদার ডেয়ারি গ্রাহকদের জন্য দুধের দাম পুনর্নির্ধারণ করেছে। কোম্পানি দুধ বিক্রয় থেকে প্রাপ্ত আয়ের প্রায় ৭৫ থেকে ৮০ শতাংশ কৃষকদের দিয়ে থাকে। ফলে দুধ সংগ্রহের খরচ বাড়লে তা কোম্পানির ব্যয়ের উপর প্রভাব ফেলে। সেই টাকা সাধারণকেই দিতে হবে।

আরও পড়ুন: সাতসকালে ভয়ংকর ট্রেন দুর্ঘটনা, অসমে লাইনচ্য়ুত কলকাতা-সাইরাং এক্সপ্রেসের ৭ বগি, আহত বহু


কোন দুধের দাম কত বাড়ল

টোনড মিল্ক (বাল্ক ভেন্ডেড): প্রতি লিটারে ৫৮ টাকা থেকে বেড়ে ৬০ টাকা।

ফুল ক্রিম মিল্ক (পাউচ): প্রতি লিটারে ৭২ টাকা থেকে বেড়ে ৭৬ টাকা।

টোনড মিল্ক (পাউচ): প্রতি লিটারে ৬০ টাকা থেকে বেড়ে ৬২ টাকা।

ডাবল টোনড মিল্ক: প্রতি লিটারে ৫৪ টাকা থেকে বেড়ে ৫৬ টাকা।

গরুর দুধ: প্রতি লিটারে ৬২ টাকা থেকে বেড়ে ৬৫ টাকা।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
National News