• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /দৈনন্দিন
  • /সুখটানেও আর 'সুখ' নেই! ফের দাম বাড়ল সিগারেটের, প্য়াকেটে...

সুখটানেও আর 'সুখ' নেই! ফের দাম বাড়ল সিগারেটের, প্য়াকেটে...

Cigarette price hike in India: ভুলে যান সুখটান, আর ঠোঁটে ছোঁয়ানো যাবে না সিগারেট! এক লাফে ১০ টাকা বাড়ল....

Written ByTanumoy Ghosal
Published: Nov 12, 2026, 23:03 IST|Updated: Nov 12, 2026, 23:07 IST
joinshare
সুখটানেও আর 'সুখ' নেই! ফের দাম বাড়ল সিগারেটের, প্য়াকেটে...

About the Author

Tanumoy Ghosal

Tanumoy Ghosal

সাংবাদিকতাতে স্নাতক। শুরু প্রিন্ট মিডিয়ায়। তারপর বৈদ্যুতিন মাধ্যম ঘুরে এখন ডিজিটাল সাংবাদিকতায়। আগ্রহ মূলত  রাজনৈতিক খবরে। খেলা, বিশেষত ফুটবল হল ভালোবাসা।
Read More

ট্রেন্ডিং

  • নিউজ
  • ফোটো
  • ভিডিয়ো
বদলের বাংলায় কীসের আশঙ্কা? 'খুব বেশি ক্ষতি হলে মৃত্য়ু হবে', নন্দীগ্রামের বিজেপি নেতার পোস্টের শোরগোল

বদলের বাংলায় কীসের আশঙ্কা? 'খুব বেশি ক্ষতি হলে মৃত্য়ু হবে', নন্দীগ্রামের বিজেপি নেতার পোস্টের শোরগোল

2

কালীঘাটে 'গৃহযুদ্ধ', পোস্ট-বিতর্কে কুণালের পাশে মমতা! কী বার্তা নেত্রীর?

3

সঙ্গী নাবালক? সোনা চুরিতে গ্রেফতার বিজেপির যুবনেতা!

4

পেট্রলে জল! পাম্প থেকে কিছুটা দূরে গিয়ে বাইকের...উত্তেজনা হাওড়ায়

5

কালীঘাটে 'গৃহযুদ্ধ'! 'একটু কড়া ডোজ দরকার', কুণালের নিশানায় উপাসনা-প্রিয়াঙ্কা?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সুখটানেও আর 'সুখ' নেই। ফের পকেটে চাপ! দাম বাড়ল  গোল্ড ফ্লেক প্রিমিয়ামের। কত? প্যাকেটে ১০ টাকা। খুচরো সিগারেটের দামও কি বাড়ল? স্পষ্ট নয় এখনও। তবে সিগারেট প্রতি বা প্রতিটি সিগারেটেও ১ টাকা দাম বাড়ার আশঙ্কা।

আরও পড়ুন: কিছুতেই বিছানা ছেড়ে উঠতে ইচ্ছে করে না? একেবারেই হালকা ভাবে নেবেন না, জানেনই না কী ভয়ংকর রোগের শিকার আপনি...

মহার্ঘ সিগারেট

'ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর'। সিগারেটের প্যাকেটে বিধিবদ্ধ সর্তকীকরণ থাকে বটে। কিন্তু তাতে কি আদৌ কাজ হয়? নেশার কবল থেকে বেরোতে পারেন না অনেকেই। ধূমপায়ীদের প্রত্যেকে আলাদা ব্র্যান্ড থাকে। সোজা কথায়, একেকজন একেকটা ব্র্যান্ডের সিগারেটে খান। এখন যাঁরা আইটিসি গোল্ড ফ্লেক প্রিমিয়াম সিগারেট খান, তাদের খরচ বাড়তে চলেছে। এক ধাক্কায় দাম বেড়ে গিয়েছে ১০ টাকা। ১২৫ নয়, এবার থেকে এক প্যাকেট সিগারেট কিনতে হবে ১৩৫ টাকায়।

এখনও পর্যন্ত যা খবর, নভেম্বরে শেষ সপ্তাহে নতুন দামের সিগারেটের প্যাকেটগুলো পৌঁছে যাবে গুদামগুলোতে। এরপর ধীরে ধীরে ছড়িয়ে পড়বে বাজারে।  ১২৫ টাকায় এক প্যাকেট গোল্ড ফ্লেক প্রিমিয়ামের সিগারেট আর পাওয়া যাবে না। চলতি বছরে  এই ব্র্যান্ডের সিগারেটের দাম বেড়েছিল। দাম ছিল ১১৫, বেড়ে হয়েছিল ১২৫। এবার আরও দশ টাকা বেশি।

আরও পড়ুন:  Milk Price Hike: উৎসবের আবহে বিরাট ধাক্কা, ১২ নভেম্বর থেকে ফের বাড়ছে দুধের দাম! লিটার পিছু ৪ টাকা মূল্য বৃদ্ধি, ৭৬ টাকায়...

কেন বাড়ছে দাম?

তামাকজাত পণ্যের ওপর কর কাঠামোয় বদলে ফেলেছেন কেন্দ্র। ফলে সিগারেটে দামও বাড়ছে। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে গারেটের ওপর ৪০ শতাংশ জিএসটি (GST) এবং অতিরিক্ত আবগারি শুল্কের (Excise Duty)লাগু হয়েছে। এরপর থেকে দাম বেড়ে চলেছে সিগারেটেরও। বস্তুত, গোল্ড ফ্লেক প্রিমিয়াম নয়, দাম বেড়েছে আইটিসি-র অন্যন্য ব্র্যান্ডের সিগারেটেরও।  গোল্ড ফ্লেক সুপার স্টারের  প্যাকেটে দাম এখন  ৮৯ টাকা। আগে ছিল  ৭৯ টাকা।
ক্লাসিক কানেক্টের (Classic Connect) ২০টি সিগারেটের প্যাকেটের দাম ৩৯০ টাকা থেকে বেড়ে ৪২৮ টাকা। 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Price Hike