SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

২৩-২৯ নভেম্বর: ভরা সপ্তাহে চারদিনই ব্যাংক বন্ধ! ব্রাঞ্চে যাওয়ার কথা ভাবছেন? দেখে নিন ছুটির তালিকা

কনকদাস জয়ন্তী উপলক্ষে ২৭ নভেম্বর, শুক্রবার কর্ণাটকের (বেঙ্গালুরু-সহ) ব্যাংকগুলি বন্ধ থাকবে। তবে অন্যান্য রাজ্যের ব্যাংক শাখাগুলি যথারীতি খোলা থাকবে। তবে কবে কবে কোথায় কোথায় বন্ধ!

Written By Subhapam Saha
Published: Nov 22, 2026, 14:11 IST | Updated: Nov 22, 2026, 14:18 IST
Join

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সোমবার ২৩ নভেম্বর, ফের শুরু আরও এক নতুন সপ্তাহ। যাঁদের আগামী সপ্তাহে ব্যাংকিং সংক্রান্ত সব গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, তাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট। উৎসব এবং সাপ্তাহিক ছুটির কারণে  ২৩ থেকে ২৯ নভেম্বরের মধ্যে বিভিন্ন রাজ্যে ব্যাংক বন্ধ থাকবে। ২৩ নভেম্বর মেঘালয়ে, ২৪ নভেম্বর বেশ কয়েকটি রাজ্যে এবং ২৭ নভেম্বর কর্ণাটকে ব্যাংক বন্ধ থাকবে। আপনার যদি চেক জমা দেওয়া বা নগদ টাকা তোলার প্রয়োজন থাকে, কিংবা অন্য কোনও জরুরি দরকারে ব্যাংকে যাওয়ার প্রয়োজন হয়, তাহলে আগেই আপনার শহরের ছুটির তালিকা দেখে নেওয়া প্রয়োজন। এখানে ২৩ থেকে ২৯ নভেম্বরের মধ্যে ব্যাংকের ছুটির বিস্তারিত তালিকা দেওয়া হলো, সেই সঙ্গে ব্যাংক বন্ধ থাকার কারণগুলিও উল্লেখ করা হয়েছে। এই প্রতিবেদনে চোখ বুলিয়ে জেনে নিন এখনই।

আরও পড়ুন: দুধ কি নামবে আর গলা দিয়ে? এবার লিটার প্রতি ৭০০০ টাকা! কেন সাদা তরলের দাম নাগালের বাইরে?

এখানে রইল বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য:

সোমবার ২৩ নভেম্বর, সেং কুট স্নেম উপলক্ষ্যে মেঘালয়ে ব্যাংকগুলি বন্ধ থাকবে। সেং কুট স্নেম সেই রাজ্যের এক স্থানীয় উৎসব। শিলংয়ে এবং ছুটির আওতাভুক্ত অন্যান্য এলাকার ব্রাঞ্চগুলিও বন্ধ থাকবে। মঙ্গলবার ২৪ নভেম্বর, গুরু নানক জয়ন্তী, কার্তিক পূর্ণিমা এবং রহস পূর্ণিমা উপলক্ষে বেশ কয়েকটি রাজ্যে ব্যাংকগুলি বন্ধ থাকবে। আরবিআইয়ের ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, আইজল, মুম্বই, ভোপাল, ভুবনেশ্বর, চণ্ডীগড়, হায়দরাবাদ, জয়পুর, জম্মু, কোহিমা, কলকাতা, লখনউ, নাগপুর, নয়াদিল্লি, রায়পুর, রাঁচি, শিমলা এবং শ্রীনগরের মতো শহরগুলিতে ব্যাংক বন্ধ থাকবে। দিল্লি, উত্তর প্রদেশ, মহারাষ্ট্র, মধ্য প্রদেশ, রাজস্থান, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, হিমাচল প্রদেশ এবং জম্মু ও কাশ্মীর-সহ বিভিন্ন অঞ্চলে ব্যাংকিং পরিষেবা ব্যাহত হতে পারে।

২৭ নভেম্বর ব্যাংক বন্ধ থাকবে কেন?

২৭ নভেম্বর শুক্রবার, কনকদাস জয়ন্তী উপলক্ষে কর্ণাটকে ব্যাংকগুলি বন্ধ থাকবে। বেঙ্গালুরু এবং এই ছুটির আওতাভুক্ত অন্যান্য অঞ্চলের ব্যাংকগুলিও এদিন খোলা থাকবে না। তবে অন্যান্য রাজ্যের ব্যাংকগুলি খোলা থাকবে।

২৮ ও ২৯ নভেম্বর কি ব্যাংক বন্ধ থাকবে?

২৮ নভেম্বর মাসের চতুর্থ শনিবার। আরবিআইয়ের নিয়ম অনুযায়ী, প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার সারা দেশের সব ব্যাংক বন্ধ থাকে। এর পরের দিন ২৯ নভেম্বর রবিবার। সেদিন সারা দেশের ব্যাংকগুলিতে সাপ্তাহিক ছুটি থাকে।

সুতরাং ২৮ ও ২৯ নভেম্বর দেশ জুড়ে সব ব্যাংক বন্ধ থাকবে।

আরও পড়ুন:  মদ কি আর মুখে উঠবে? ১৬২.৫% শুল্ক আরোপে লাল জলের দাম আকাশছোঁয়া! মদ্যপায়ীদের মাথায় বজ্রাঘাত


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

বলতে বলতে গোওওওল... থেকে বোলারের মাথার উপর দিয়ে তুলে ছয়! মূলত ক্রীড়া সাংবাদিকতায়, তবুও বিনোদন থেকে বিজ়নেস, সর্বত্র কলম-ক্যামেরায় বিচরণ। ২০১১ সালে সাংবাদিকতার বাইশ গজে ডেবিউ। প্রিন্ট-টিভি-ডিজিটাল, তিন ফরম্যাট মিলিয়ে ১৪ বছরের চলমান ইনিংস। লিখতে লিখতে কাট যায়ে রাস্তে...এমনই ভাবনা আজীবন শিক্ষানবিশের...
Read More

ZEENEWS TRENDING STORIES