SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

কোহলিই সর্বকালের সেরা রান তাড়ার ওস্তাদ, মাস্টারব্লাস্টার টপকে ইতিহাসে চেজমাস্টার! জন্মদিনের প্রাক্কালেই কিংয়ের বিশ্বরেকর্ড

ওডিআই ইতিহাসে সেরা রান তাড়া করা ব্যাটার হিসেবে নিজেকে শীর্ষস্থানে নিয়ে গেলেন বিরাট কোহলি! সেই সঙ্গে ভেঙে দিলেন সচিন তেন্ডুলকরের আরও একটি বিশাল বিশ্বরেকর্ড। নিজের ৩৮তম জন্মদিনের প্রাক্কালে তিনি ৫১ বলে ৭৪ রানের একটি ইনিংস খেলেন।

Written By Subhapam Saha
Published: Nov 04, 2026, 06:01 PM IST | Updated: Nov 04, 2026, 06:09 PM IST
Join

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিরাট কোহলি ফের রান তাড়া করতে নেমে এক অনবদ্য ইনিংস উপহার দিলেন। ৪ নভেম্বর, বুধবার অকল্যান্ডের ইডেন পার্কে ভারত ৫ উইকেটে নিউ জিল্যান্ডকে হারিয়ে পাঁচ ম্যাচের ওডিআই সিরিজে ১-০ এগিয়ে গিয়েছে। এই ম্যাচে বিরাট রান চেজ করতে নেমে ৫১ বলে ৭৪ রানের ঝকঝকে ইনিংস খেলেছেন ১৩টি চার ও একটি ছয়ে। আবারও বিরাট 'ক্রিকেট ঈশ্বর' সচিন তেন্ডুলকরের আরেকটি রেকর্ড ভেঙে ফেলেছেন। আর যে নজিরে কোহলি প্রমাণ করে দিয়েছেন একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে রান তাড়া করার ক্ষেত্রে তিনিই এখন সবার উপরে। নিজের জন্মদিনের ইভেই ইতিহাস লিখলেন বিরাট। ওডিআই ক্রিকেটের ইতিহাসে রান তাড়া করার ক্ষেত্রে বিরাটেরই সর্বোচ্চ সংগ্রহ। ওডিআই ক্রিকেটের দ্বিতীয় ইনিংসে ব্য়াটিং মায়েস্ত্রোর ৬৬.২১ গড়ে ও ৯৫.০৩ স্ট্রাইক রেটে ৮৭৪১ রান করেছেন। ভারতীয় ক্রিকেটের দুই দিকপাল- সচিন ও কোহলি ছাড়া ইতিহাসের আর কোনও ব্যাটর রান তাড়া করতে গিয়ে ৭০০০ রানও স্পর্শ করতে পারেননি। আগামিকাল কোহলি ৩৮ বছরে পা দেবেন। আর জন্মদিনের প্রাক্কালেই বিশ্বরেকর্ড করলেন কিং

আরও পড়ুন: কোহলিই সর্বকালের সেরা রান তাড়ার ওস্তাদ, মাস্টারব্লাস্টার টপকে ইতিহাসে চেজমাস্টার! জন্মদিনের প্রাক্কালেই কিংয়ের বিশ্বরেকর্ড

ওডিআই ক্রিকেটে রান তাড়া করতে নেমে সর্বাধিক রান

১) বিরাট কোহলি – ৮৭৪১ রান (১৬৯ ইনিংস), গড় ৬৬.২১, স্ট্রাইক রেট ৯৫.০৩ 
২) সচিন তেন্ডুলকর – ৮৭২০ রান (২৩২ ইনিংস), গড় ৪২.৩৩, স্ট্রাইক রেট ৮৮.৪৪ 
৩) রোহিত শর্মা – ৬৮০১ রান (১৬৩ ইনিংস), গড় ৫০.৭৫, স্ট্রাইক রেট ৯২.৮৮ 
৪) সনৎ জয়সূর্য – ৫৭৪২ রান (২১০ ইনিংস), গড় ২৯.৪৪, স্ট্রাইক রেট ৯৩.৩৫।
৫) জ্যাক কালিস – ৫৫৭৫ রান (১৫৮ ইনিংস), গড় ৪৪.৯৫, স্ট্রাইক রেট ৭১.৯১।

আরও পড়ুন:  জোড়া আঘাতে ভেঙে চুরমার মুম্বই ইন্ডিয়ান্স, এবার প্রীতির পঞ্জাবে হার্দিক! গোয়েঙ্কার লখনউয়ে সেনাপতি সূর্যকুমার!

রান তাড়া করার ক্ষেত্রে বিরাটের অনন্য নজির

কোহলিকে বাইশ গজ 'চেজ মাস্টার' নামেই চেনে। রান তাড়া করার ওস্তাদও বলা হয় তাঁকে। ওডিআই ফরম্যাটে তাঁকে সর্বকালের অন্যতম সেরা হিসেবেই গণ্য করা হয়। দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করার সময় মোট রানের দিক থেকে তিনি বর্তমানে শীর্ষে। পাশাপাশি ৬৬.১ গড়ে রান তোলার রেকর্ড ইতিহাসের সেরা। রান তাড়া করার ক্ষেত্রে কোহলির চেয়ে বেশি গড় রয়েছে এমন খেলোয়াড়দের মধ্যে অন্য কারো মোট রান ৭৬৮-র বেশি নয় (রায়ান টেন দুসখাতের গড় ৭৬.৮)। প্রকৃতপক্ষে শুভমান গিলই একমাত্র অন্য খেলোয়াড়, যাঁর রান তাড়া করার ক্ষেত্রে গড় ষাটের বেশি এবং মোট রান ১০০০ ছাড়িয়েছে (১৮৫১ রান, গড় ৬৬.১)। এছাড়া, রান তাড়া করার সময় অন্তত ৫০০০ রান করা ব্যাটারদের মধ্যে কোহলির স্ট্রাইক রেটও সেরা। ভারতীয় ক্রিকেটের এই কিংবদন্তির চেয়ে ভালো স্ট্রাইক রেট থাকা খেলোয়াড়দের মধ্যে অ্যাডাম গিলক্রিস্টের মোট রান সবচেয়ে বেশি (৪৭৮৯ রান, স্ট্রাইক রেট ১০০.৮২)। এরপরই রয়েছেন প্রোটিয়া মহারথী এবি ডি ভিলিয়ার্স (৪২০৪ রান, স্ট্রাইক রেট ৯৫.০৪)।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

বলতে বলতে গোওওওল... থেকে বোলারের মাথার উপর দিয়ে তুলে ছয়! মূলত ক্রীড়া সাংবাদিকতায়, তবুও বিনোদন থেকে বিজ়নেস, সর্বত্র কলম-ক্যামেরায় বিচরণ। ২০১১ সালে সাংবাদিকতার বাইশ গজে ডেবিউ। প্রিন্ট-টিভি-ডিজিটাল, তিন ফরম্যাট মিলিয়ে ১৪ বছরের চলমান ইনিংস। লিখতে লিখতে কাট যায়ে রাস্তে...এমনই ভাবনা আজীবন শিক্ষানবিশের...

ZEENEWS TRENDING STORIES