• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /খেলাধুলো
  • /Sunil Gavaskar: 'তোমাদের সেরা চারেও নেই সিরাজ! কম্বোজ-কৃষ্ণা বছর দুয়েক খেলছে'...নাম না করেই গম্ভীরকে তুলোধোনা গাভাসকরের

Sunil Gavaskar: 'তোমাদের সেরা চারেও নেই সিরাজ! কম্বোজ-কৃষ্ণা বছর দুয়েক খেলছে'...নাম না করেই গম্ভীরকে তুলোধোনা গাভাসকরের

Sunil Gavaskar: ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে ভারতের নিয়ন্ত্রণ দ্বিতীয় সেশনেই আলগা হয়ে গিয়েছে। প্রথম সেশন শেষে নিউ জিল্যান্ডের সংগ্রহ ছিল ২৩ ওভারে ৪ উইকেট হারিয়ে ৬০ রান। দ্বিতীয় সেশন শেষ হওয়ার নাগাদ নিউজিল্যান্ড ৪৯ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৪০ রান তুলে ফেলেছে!

Written BySubhapam Saha
Published: Nov 19, 2026, 13:23 IST|Updated: Nov 19, 2026, 13:38 IST
joinshare
Sunil Gavaskar: 'তোমাদের সেরা চারেও নেই সিরাজ! কম্বোজ-কৃষ্ণা বছর দুয়েক খেলছে'...নাম না করেই গম্ভীরকে তুলোধোনা গাভাসকরের

About the Author

Subhapam Saha

Subhapam Saha

বলতে বলতে গোওওওল... থেকে বোলারের মাথার উপর দিয়ে তুলে ছয়! মূলত ক্রীড়া সাংবাদিকতায়, তবুও বিনোদন থেকে বিজ়নেস, সর্বত্র কলম-ক্যামেরায় বিচরণ। ২০১১ সালে সাংবাদিকতার বাইশ গজে ডেবিউ। প্রিন্ট-টিভি-ডিজিটাল, তিন ফরম্যাট মিলিয়ে ১৪ বছরের চলমান ইনিংস। লিখতে লিখতে কাট যায়ে রাস্তে...এমনই ভাবনা আজীবন শিক্ষানবিশের...
Read More

ট্রেন্ডিং

  • নিউজ
  • ফোটো
  • ভিডিয়ো
বদলের বাংলায় কীসের আশঙ্কা? 'খুব বেশি ক্ষতি হলে মৃত্য়ু হবে', নন্দীগ্রামের বিজেপি নেতার পোস্টের শোরগোল

বদলের বাংলায় কীসের আশঙ্কা? 'খুব বেশি ক্ষতি হলে মৃত্য়ু হবে', নন্দীগ্রামের বিজেপি নেতার পোস্টের শোরগোল

2

কালীঘাটে 'গৃহযুদ্ধ', পোস্ট-বিতর্কে কুণালের পাশে মমতা! কী বার্তা নেত্রীর?

3

সঙ্গী নাবালক? সোনা চুরিতে গ্রেফতার বিজেপির যুবনেতা!

4

পেট্রলে জল! পাম্প থেকে কিছুটা দূরে গিয়ে বাইকের...উত্তেজনা হাওড়ায়

5

কালীঘাটে 'গৃহযুদ্ধ'! 'একটু কড়া ডোজ দরকার', কুণালের নিশানায় উপাসনা-প্রিয়াঙ্কা?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ৪১ দিনের নিউ জিল্য়ান্ড সফরে ভারত। ৫ ম্যাচের টি-টোয়েন্টিআই সিরিজ ৩-২ জিতেছেন শ্রেয়স আইয়াররা। এরপর ভারত ৫ ম্যাচের ওডিআই সিরিজ ৩-১ ব্যবধানে জিতেছেন শুভমন গিলরা। এবার ভারতের নিউ জিল্য়ান্ডে দিন ফুরিয়ে এসেছে। শুরু হয়েছে জোড়া ম্য়াচের টেস্ট সিরিজ। যা জেতা ভারতের কাছে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য় অত্য়ন্ত গুরুত্বপূর্ণ। ১৯ নভেম্বর থেকে ওয়েলিংটনের বেসিন রিজার্ভে শুরু হয়েছে ভারত-নিউ জিল্য়ান্ড প্রথম টেস্ট। আর প্রথম দিনের প্রথম সেশনে জসপ্রীত বুমরার জন্য় ভারত ছিল রীতিমতো চালকের আসনে। সেখানে দ্বিতীয় সেশনে খেলা ঘুরে গেল নিউ জিল্য়ান্ডের দিকে! আর যে মেনে নিতে পারছেন না সুনীল গাভাসকর। দ্বিতীয় সেশনের পর সম্প্রচারকারী চ্যানেলে ক্ষোভ উগরে দিয়েছেন কিংবদন্তি। তাঁর প্রশ্ন- কেন ফর্মে থাকা মহম্মদ সিরাজ এই টেস্টে প্রথম একাদশে নেই! কেন তাঁর অভিজ্ঞতাকে কাজে লাগাল হল না! কেন অনভিজ্ঞ অংশুল কম্বোজ এবং প্রসিধ কৃষ্ণাকে নিয়েই দল হল!

আরও পড়ুন: অপ্রত্যাশিত বিরাট ধাক্কা স্পেনে, খেলাই ছেড়ে দিলেন বিশ্বকাপজয়ী নক্ষত্র! ফাইনালে ছিল দেখার মতো গোল

সিরাজ না খেলায় সানির বিস্ফোরণ

প্রথম সেশন শেষে নিউ জিল্য়ান্ডের স্কোর ছিল ২৩ ওভারে ৪ উইকেট হারিয়ে ৬০ রান। দ্বিতীয় সেশন শেষ হওয়ার নাগাদ নিউ জিল্যান্ডের রান ছিল ৪৯ ওভারে ৫ উইকেটে ১৪০ রান! ক্রিজে থাকা হেনরি নিকোলস ও গ্লেন ফিলিপসকে বেশ আত্মবিশ্বাসী দেখাচ্ছিল। স্বাচ্ছন্দ্যেই খেলছিলেন তাঁরা। পাঁচ উইকেটের মধ্যে বুমরা  নিয়েছেন তিন উইকেট। কাম্বোজ ও আকাশ দীপ নিয়েছেন একটি করে উইকেট। প্রসিধ কৃষ্ণা কোনও উইকেটই পাননি। সানি এদিন বলেছেন, 'আরে কম্বোজ এবং কৃষ্ণা মাত্র দু-এক বছর হল টেস্ট খেলছে। ওদিকে মহম্মদ সিরাজের মতো একজন অভিজ্ঞ বোলার দলে থাকা সত্ত্বেও তাকে দলে নেওয়া হল না। আমার পক্ষে এটা মেনে নেওয়া কঠিন যে, সিরাজ তোমাদের সেরা চার বোলারের মধ্যেও নেই! আমি বলছি না যে, সিরাজ নিশ্চিত ভাবেই উইকেট পেত, তবে প্রতিপক্ষ যেভাবে ব্যাটিং করছিল, তাতে সিরাজের অভিজ্ঞতার অভাব স্পষ্ট হয়ে উঠেছিল। পরিসংখ্যান বা ইকোনমি রেটের দিক থেকে সবকিছু হয়তো ভালোই মনে হচ্ছে—বল নড়াচড়া করছে, স্টাম্পের বাইরে বল করা হচ্ছে, ফলে ব্যাটাররা সেগুলি ছেড়ে দিচ্ছে আর ইকোনমি রেটও ভালো থাকছে। প্রথম সেশনে বোলাররা দারুণ বল করেছে, কিন্তু এরপরই যদি তারা দ্রুত আরও কিছু উইকেট তুলে নিতে পারত, তবে ম্যাচের গল্পটা অন্যরকম হতে পারত!' টসের আগে সিরাজের প্রশংসায় গাভাসকর বলেছেন, 'সিরাজ যখন শুরুতে টেস্ট দলে যোগ দেয়নি, তখনই কিছু ইঙ্গিত পাওয়া গিয়েছিল। আমার মনে হয়েছিল, শেষ ওডিআই খেলার পর ওকে টেস্ট দলেও সুযোগ দেওয়া হবে। কিন্তু এটি সত্যিই আশ্চর্যজনক। সিরিজ কখনই ভারতকে হতাশ করেননি। ওর বোলিংয়ে কোনও সমস্যা নেই, ওর ছন্দও বেশ ভালো। ইদানিং সিরাজ যে ক্রিকেট খেলেছে, তা দেখে মনে হয়েছে ও ভালো ফর্মেই আছে। কেন তাকে দলে নেওয়া হল না! তা আমার জানা নেই। শুধু আশা করি ওর পরিবর্তে যাদের দলে নেওয়া হয়েছে তারা যেন ভালো পারফর্ম করতে পারে।'

আরও পড়ুন: ২৪ গুণ বেড়েছে কেকেআরের বাজারদর! তবুও অর্ধেক শেয়ার বেচছেন জুহিরা, মালিকানায় নতুন মুখ? ম্যানেজমেন্টে উত্তাল ঝড়!

নিকোলস-ফিলিপস জুটি

দিনের শেষে পাঁচ উইকেট হারিয়ে ২৪৩ রান তুলে ফেলেছে! কে বলবে এই দলটারই ৭০ রানে ৫ উইকেট চলে গিয়েছিল ২৯ ওভারের মধ্যে। তিনে নামা নিকোলস ২২১ বলে ১১৩ রানে অপরাজিত আছেন। মেরেছেন ১৪ রান। অন্যদিকে ১৮২ বলে ৯৪ রান করা ফিলিপস সেঞ্চুরি থেকে আর ছ'রান দূরে আছে। দ্বিতীয় দিনের শুরুতেই ভারতকে দ্রুত পাঁচ উইকেট তুলে নিতে হবে। তবে যদি ভারত এই ম্যাচে আবার ভালো জায়গায় ফিরতে চায়! 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

 

Add Zee News as a Preferred Source
TAGS:
India vs New Zealand