SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

WATCH: ১৩ ছক্কায় ৪৮ বলে অপরাজিত ১৩৫*... অবিশ্বাস্য! অকল্পনীয়! রুদ্ধশ্বাস রজতের বিধ্বংসী প্রলয়ে তছনছ সব রেকর্ড

রজতের এই ইনিংস বিশেষ করে আশাব্যঞ্জক, কারণ সম্প্রতি তিনি দোহায় অনুষ্ঠিত হতে চলা রাইজিং স্টার্স এশিয়া কাপের জন্য ভারতীয় দল থেকে নিজের নাম প্রত্যাহার করেছেন । ১৯ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত আয়োজিত এই টুর্নামেন্টের জন্য তিলক ভার্মার নেতৃত্বাধীন খেলবে ইন্ডিয়া 'এ'। মধ্যপ্রদেশের অধিনায়ককে শুরুতে সহ-অধিনায়ক করা হয়েছিল। তবে পরে তিনি বিসিসিআইকে জানান যে, বিদ্যমান চোটের কারণে তিনি ৫০ ওভারের ক্রিকেটের জন্য বিবেচিত হতে আগ্রহী নন।

Written By Subhapam Saha
Published: Nov 16, 2026, 03:53 PM IST | Updated: Nov 16, 2026, 04:04 PM IST
Join

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সৈয়দ মুসতাক আলি ট্রফিতে ১৬ নভেম্বর অর্থাত্‍ আজ খেলা ছিল মধ্যপ্রদেশ ও অসমের। নিউ চণ্ডীগড়ের মহারাজা যাদবিন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এলিট গ্রুপ সি-র ম্য়াচে দেখল অবিশ্বাস্য ইনিংস! চলল মধ্যপ্রদেশের অধিনায়ক রজত মনোহর পাটিদারের পাওয়ার-হিটিং প্রলয়...টস জিতে ডেনিশ দাসের অসম ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান রজতদের। তবে ৮ ওভারের মধ্যে মাত্র ৫৭ রান তুলতে গিয়েই মধ্যপ্রদেশের টপ অর্ডার সাজঘরে ফিরে যায়। পাঁচে নেমে রজত শুধুই ডিজাস্টার ম্য়ানেজমেন্টের কাজই করলেন না, ক্রিজে মানিয়ে নেওয়ার জন্য সময় না নিয়েই এই জোড়া আইপিএলজয়ী ক্যাপ্টেন চড়াও হলেন অসমের ব্যাটারদের উপর। এবং একা কাঁধে মধ্যপ্রদেশের আধমরা ইনিংসের মোড় পুরো ঘুরিয়ে দিলেন। ৮ চার ও ১৩ ছক্কায় মাত্র ৪৮ বলে করলেন রজত করলেন অপরাজিত ১৩৫ রান। ২৮১.২৫-এর স্ট্রাইক রেটে ব্যাট করলেন রজত। তিনি শিবং কুমারের মতো কার্যকর পার্টনার পেয়েছিলেন। যিনি ৩ নম্বরে নেমেছিলেন। এই জুটি মাত্র ৬২ বলে ১৫৩ রান যোগ করেছিল! শিবাং ৩৮ বলে ৬১ রান করে ফেরেন। ৩ চার ও ৪ ছক্কায় নিজের ইনিংস সাজিয়ে ছিলেন। রজত-শিবং সৈয়দ মুসতাক আলি টুর্নামেন্টে মধ্যপ্রদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রানের পার্টনারশিপ গড়লেন। পাটিদার তাঁর ইনিংসে মাত্র পাঁচটি ডট বল খেলেছেন, তাঁর আক্রমণাত্মক ব্যাটিংয়ের অসাধারণ ধারাবাহিকতাকে তুলে ধরে। নির্ধারিত ২০ ওভারে মধ্যপ্রদেশ শেষ পর্যন্ত ৬ উইকেটে ২৫০ রান তুলেছিল। মধ্যপ্রদেশের বোলারদের মিলিত প্রয়াসে অসম মাত্র ১১৯ রানে অলআউট হয়ে যায়।

আরও পড়ুন: বিয়ের চারদিনের মধ্যেই মাথায় আকাশ ভেঙে পড়ল কাব্যর! প্রাক্তন তারকা মুখ খুলতেই অপ্রত্যাশিত জোড়া ধাক্কায় সব তছনছ

এদিন রজত পাটিদার কী কী রেকর্ড করলেন

মধ্যপ্রদেশের হয়ে সৈয়দ মুসতাক আলি ট্রফিতে প্রথম সেঞ্চুরি: রজত মধ্যপ্রদেশের প্রথম ব্যাটার হিসেবে এই টুর্নামেন্টে সেঞ্চুরি করার কৃতিত্ব অর্জন করেছেন। এর আগে এই টুর্নামেন্টে মধ্যপ্রদেশের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর ছিল ৯৬, যা তিনি নিজেই গড়েছিলেন।

মধ্যপ্রদেশের হয়ে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কা: রজত মোট ১৩ ছক্কা হাঁকিয়েছেন, যা এই প্রতিযোগিতার কোনও এক ইনিংসে মধ্যপ্রদেশের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ।

মধ্যপ্রদেশের দলীয় সর্বোচ্চ সংগ্রহ: রজতের এই ইনিংসের সুবাদে মধ্যপ্রদেশ ২৫০/৬ রান সংগ্রহ করেছে, যা টুর্নামেন্টের ইতিহাসে মধ্যপ্রদেশের সর্বোচ্চ দলীয় স্কোর।

টি-টোয়েন্টিতে ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর: অপরাজিত ১৩৫ রানের এই ইনিংস তাঁর আগের কেরিয়ার-সেরা টি-টোয়েন্টি স্কোরকে (১১২*) ছাড়িয়ে গিয়েছে। আগের সেই স্কোর তিনি ২০২২ সালের আইপিএল এলিমিনেটরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে করেছিলেন।

টি-টোয়েন্টি কেরিয়ারে সেঞ্চুরি: এটি রজতের টি-টোয়েন্টি কেরিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। এর আগে আইপিএলে তিনি অপরাজিত ১১২ রানের  ইনিংস খেলেছিলেন।

টি-টোয়েন্টি কেরিয়ারের পরিসংখ্যান: অসমের বিরুদ্ধে পরাজিত ১৩৫ রানের ইনিংসটি-সহ, রজত ১১৫ টি-টোয়েন্টি ম্যাচে ৩৭.০৮ গড় এবং ১৬২-এর বেশি স্ট্রাইক রেটে মোট ৩৫৬০ রান করেছেন।

আইপিএলে অর্জন: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ৫৭ আইপিএল ম্যাচে রজত ১৬৪.৪৯ স্ট্রাইক রেটে ১৬১২ রান করেছেন! যার মধ্যে ২০২৬ মরসুমে তিনি করেছিলেন ৫০১ রান।

প্রথম শ্রেণির ও লিস্ট-এ ক্রিকেটে পারফরম্যান্স: সীমিত ওভারের ক্রিকেটে বিধ্বংসী ব্যাটিংয়ের পাশাপাশি, প্রথম শ্রেণির ক্রিকেটে রজতের ব্যাটিং গড় ৪৩.৯৬—যেখানে তিনি ১৮টি সেঞ্চুরি হাঁকিয়েছেন (সর্বোচ্চ স্কোর অপরাজিত ২০৫)। এছাড়া লিস্ট-এ ক্রিকেটে তাঁর ব্যাটিং গড় ৩৭.৫২ এবং তিনি চারটি সেঞ্চুরি করেছেন (সর্বোচ্চ স্কোর ১৫৮)।

আরও পড়ুন: ২১ ছক্কায় ২০২*! অবিশ্বাস্য় অতিমানবিক ইনিংসে ইতিহাসে কিউয়ি স্টার, বাইশ গজের চর্চায় বিধ্বংসী বেভন

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

বলতে বলতে গোওওওল... থেকে বোলারের মাথার উপর দিয়ে তুলে ছয়! মূলত ক্রীড়া সাংবাদিকতায়, তবুও বিনোদন থেকে বিজ়নেস, সর্বত্র কলম-ক্যামেরায় বিচরণ। ২০১১ সালে সাংবাদিকতার বাইশ গজে ডেবিউ। প্রিন্ট-টিভি-ডিজিটাল, তিন ফরম্যাট মিলিয়ে ১৪ বছরের চলমান ইনিংস। লিখতে লিখতে কাট যায়ে রাস্তে...এমনই ভাবনা আজীবন শিক্ষানবিশের...
Read More

ZEENEWS TRENDING STORIES