SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

২১ ছক্কায় ২০২*! অবিশ্বাস্য় অতিমানবিক ইনিংসে ইতিহাসে কিউয়ি স্টার, বাইশ গজের চর্চায় বিধ্বংসী বেভন

বৃহস্পতিবার অকল্যান্ডে ফোর্ড ট্রফির ম্যাচে ওটাগোর বিরুদ্ধে অকল্যান্ড এসেসের হয়ে নিউ জিল্যান্ডের ব্যাটার বেভন জ্যাকবস ১৩৭ বলে ২০২ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন।

Written By Subhapam Saha
Published: Nov 12, 2026, 07:56 PM IST | Updated: Nov 12, 2026, 07:57 PM IST
Join


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নিউ জিল্যান্ড ক্রিকেট পরিচালিত তাদের পুরুষ দলের প্রধান ঘরোয়া ওয়ানডে (লিস্ট এ ) ক্রিকেট প্রতিযোগিতা ফোর্ড ট্রফি। বৃহস্পতিবার অকল্যান্ডে এই ট্রফির ম্যাচে ওটাগোর বিরুদ্ধে অকল্যান্ড এসেসের হয়ে দুর্দান্ত এডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন নিউ জিল্যান্ডের ব্যাটার বেভন জ্যাকবস। ১৩৭ বলে ২১ ছক্কা ও  ৭টি চারে অপরাজিত ২০২ রান করেন। বিধ্বংসী ইনিংসে তাঁর স্ট্রাইক রেট ছিল ১৪৭.৪৪। ভারতের বিরুদ্ধে নিউ জিল্যান্ডের সদ্যসমাপ্ত পাঁচ ম্যাচের টি-টোয়েন্টিআই সিরিজে নজরকাড়া পারফরম্যান্স করা জ্যাকবসের পুরুষদের লিস্ট ‘এ’ ক্রিকেটের কোনও ইনিংসে ২১ ছক্কা মারা দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ডধারী হয়েছেন। তালিকার শীর্ষে আছেন অস্ট্রেলিয়ার ব্যাটার ডার্সি শর্ট, যিনি ২০১৮ সালে কুইন্সল্যান্ডের বিরুদ্ধে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে ১৪৮ বলে ২৫৭ রান করার পথে ২৩ ছক্কা মেরেছিলেন। এদিন আর তিনটি ছক্কা মারতে পারলেই জ্যাকবস ইতিহাস লিখতেন।২০২৫ সালে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলা জ্যাকবস নিউ জিল্যান্ডের চতুর্থ ব্যাটার হিসেবে পুরুষদের লিস্ট ‘এ’ ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করার কৃতিত্ব অর্জন করলেন। এই তালিকায় তার আগে রয়েছেন মার্টিন গাপটিল (২৩৭*), জেমি হাউ (২২২) ও চ্যাড বোস (২০৫)।

আরও পড়ুন: ৪৬ বছরে অবসর ভেঙে মাঠে রোনাল্ডিনহো! কিংবদন্তির পাখির চোখ ৩০০ গোলে... ইউরোপ মাতিয়ে এবার ইতালিতে জাদু

যেমন ছিল এসেস বনাম ওটাগো ম্য়াচ

অকল্যান্ডের অন্য কোনও ব্যাটার এদিন হাফ-সেঞ্চুরি করতে না পারায়, ল্যাচলান স্ট্যাকপোলের ৪৫ বলে ৪৬ রানের ইনিংস ছিল দলের দ্বিতীয় সর্বোচ্চ অবদান। যার সুবাদে এসেস ৫০ ওভারে ৮ উইকেটে ৩৩৪ রান করে। তবে এই বিশাল টার্গেটও যথেষ্ট ছিল না, কারণ ওটাগো দুর্দান্ত ব্যাটিং নৈপুণ্যে রান তাড়া করে ফেলে। ৫ বল বাকি থাকতেই ৫ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় ওটাগোর। রান তাড়ার করে জেতার ক্ষেত্রে বিরাট ভূমিকা ম্যাক্স চু (৫৫ বলে অপরাজিত ৭৫), জ্যাক বয়েল (৬১ বলে ৬২) এবং থর্ন পার্কসের (৬৩ বলে ৫৫)। শেষ দিকে টম জোন্স (১৯ বলে ৩১) ও জামাল টড (৮ বলে অপরাজিত ২১)-এর ছোট অথচ কার্যকর ইনিংসগুলি ওটাগোকে নাটকীয় ভাবে জয় এনে দেয়। ফোর্ড ট্রফিতে জ্যাকবস এখনও পর্যন্ত ৩১ ম্যাচের ২৭ ইনিংসে ৩৯.৫৪ গড় ও ১০৮.৭৫ স্ট্রাইক রেটে ৮৭০ রান করেছেন। যার মধ্যে রয়েছে সেঞ্চুরি ও চারটি অর্ধশতক। সব মিলিয়ে লিস্ট 'এ' ক্রিকেটে তিনি ৩৩ ম্যাচের ২৯ ইনিংসে ৩৬.২৫ গড় ও ১০৭.৮০ স্ট্রাইক রেটে ৮৭০ রান করেছেন। এখানেও তার ঝুলিতে রয়েছে একটি সেঞ্চুরি ও চারটি অর্ধশতক। ২০২৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে জ্যাকবস নিউ জিল্যান্ডের হয়ে ১৬ টি-টোয়েন্টিআই খেলেছেন। ১৪ ইনিংসে ৩১.৯০ গড় ও ১৪৪.৩৪ স্ট্রাইক রেটে তিনি মোট ৩১৯ রান করেছেন। রয়েছে দু'টি অর্ধশতক। তাঁর সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ অপরাজিত ৬২ রান। ভারতের বিরুদ্ধে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে তিনি ৫ ইনিংসে ৪৫.৩৩-এর গড় ও ১৪৬.২৩ স্ট্রাইক রেটে মোট ১৩৬ রান করেন, যার মধ্যে একটি অর্ধশতকও ছিল।

আরও পড়ুন: বাংলাদেশের দরজা খুলে দিল ভারত! KKR থেকে বিতাড়িত মুস্তাফিজুর ফের আইপিএলে! নিলামে পদ্মাপাড়ের আরও ৬ রত্ন

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

বলতে বলতে গোওওওল... থেকে বোলারের মাথার উপর দিয়ে তুলে ছয়! মূলত ক্রীড়া সাংবাদিকতায়, তবুও বিনোদন থেকে বিজ়নেস, সর্বত্র কলম-ক্যামেরায় বিচরণ। ২০১১ সালে সাংবাদিকতার বাইশ গজে ডেবিউ। প্রিন্ট-টিভি-ডিজিটাল, তিন ফরম্যাট মিলিয়ে ১৪ বছরের চলমান ইনিংস। লিখতে লিখতে কাট যায়ে রাস্তে...এমনই ভাবনা আজীবন শিক্ষানবিশের...
Read More

ZEENEWS TRENDING STORIES