IND vs NZ: ২৪ ঘণ্টাও লাগল না ভারতের! খেলা ঘুরিয়ে যশস্বী-রাহুলের 'মুতোড় জবাব', ৩২ বছরের প্রতীক্ষার অবসান
নিউ জিল্যান্ডের মাটিতে ভারতের ওপেনিং জুটির দুরন্ত শতরান। যশস্বী-রাহুলের ব্য়াটে ভারতের দারুণ সূচনা। যশস্বীর পরিণত ৮৫ রান এবং রাহুলের অপরাজিত অর্ধ-শতক ভারতকে কিছুটা স্বস্তি দিয়েছে। তবে কাজ এখনও বাকি আছে অনেকটাই
নিউজিল্যান্ড ৩৬৮
ভারত (৩৯ ওভার) ১৫৯/১
দ্বিতীয় দিনের খেলা শেষ। ভারত ২০৯ রানে পিছিয়ে আছে
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ২৪ ঘণ্টাও হয়নি! গৌতম গম্ভীর ও শুভমন গিলকে তাঁদের দল নির্বাচনের সিদ্ধান্ত নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছিল। টিম ইন্ডিয়ার হেড কোচ ও ক্য়াপ্টেনকে নাম না করেই দল নির্বাচন নিয়ে ধুয়ে দিয়েছিলেন সুনীল গাভাসকর। ওয়েলিংটন টেস্টের প্রথম দিনে নিউ জিল্যান্ডকে সুবিধাজনক অবস্থানে পৌঁছে দেওয়ার জন্য ভারতীয় বোলারদেরও তুমুল সমালোচনার হয়েছিল। তবে ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই বেশ স্বস্তি ভারতীয় দলে। কেএল রাহুল ও যশস্বী জয়সওয়াল দলকে ঠিক সেই শুরুটাই দিলেন, যাঁর বড্ড প্রয়োজন ছিল। নিউ জিল্যান্ডের ইনিংসের বড় একটা সময় ভারত ব্যাকফুটে! নিউ জিল্যান্ড ৭০ রানে ৫ উইকেট হারিয়ে ফেলার পরেও দারুণ ভাবে ঘুরে দাঁড়িয়ে ৩৬৮ রান তুলেছিল। হেনরি নিকোলস ১৭৫ রানের দুর্দান্ত ইনিংস খেলে দলকে ঘুরে দাঁড়ানোর মঞ্চ গড়ে দেন। আর গ্লেন ফিলিপস করেন ১১৮ রান। ষষ্ঠ উইকেটে তাঁদের জুটিতে নিউ জিল্যান্ড ২১৬ রান তোলে। ভারতের হয়ে জসপ্রীত বুমরা চারটি, আকাশ দীপ তিনটি এবং অংশুল কম্বোজ দু'টি উইকেট নিয়েছেন।
ম্যাট হেনরি ও কাইল জেমিসনের বোলিংয়ের সামনে বিশেষ করে নতুন বলের মুভমেন্টের মুখে, ভারতীয় ওপেনারদের জন্য কাজটা বেশ কঠিন ছিল। তবে রাহুল ও জয়সওয়াল নিজেদের লক্ষ্য়ে অবিচল থেকে ১৩০ রানের দুর্দান্ত পার্টনারশিপ গড়েন। এই জুটি ভারতকে লড়াইয়ে ফিরিয়ে আনে এবং নিউ জিল্যান্ডের মাটিতে টেস্ট ক্রিকেটে ভারতীয় ওপেনিং জুটির শত রানের জুটির জন্য দীর্ঘ ৩২ বছরের অপেক্ষার অবসান ঘটায়। দ্বিতীয় দিনের খেলা শেষে ভারত ৩৯ ওভারে ১ উইকেট হারিয়ে ১৫৯ রান করেছে। নিউজিল্যান্ডের চেয়ে ভারত এখনও ২০৯ রানে পিছিয়ে আছে। রাহুল ৫২ রানে অপরাজিত আছেন ক্রিজে আর জয়সওয়াল আউট হওয়ার পর ক্রিজে আসা দেবদত্ত পাড়িক্কল ১৬ রানে অপরাজিত রয়েছেন। ভারত মাত্র এক উইকেট হারিয়েছে। নিজেদের জন্য শক্ত ভিত্তি তৈরি করে নিয়েছে।
আরও পড়ুন: আর নয় কল্যাণ! সভাপতিকে সরাতে কেন্দ্রকে চিঠি! বাইচুং-সহ ১৫ নক্ষত্রের সই, ভূরি ভূরি অভিযোগ ফুটবলারদের
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)