SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

শেষ বলে রুদ্ধশ্বাস জয়! অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানকে উড়িয়ে দিল ভারত

India Vs Pakistan U19 Asia Cup Final: একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত। সেখান থেকে মনল চৌহান ও মহিত উলভার দুরন্ত লড়াইয়ে ম্যাচে ফেরে ভারত

Reported By Sekender Abu Zafar Written By Sekender Abu Zafar
Published: Nov 14, 2026, 07:48 PM IST | Updated: Nov 14, 2026, 08:07 PM IST
Image Credit: অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত
Join

অর্কদীপ্ত মুখোপাধ্যায়: শেষ বল পর্যন্ত টানটান উত্তেজনা! ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ১ উইকেটে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন হল ভারত। ওমানের আল আমেরাতে কার্যত অসম্ভবকে সম্ভব করে শেষ বলে জয় ছিনিয়ে নিল ভারতীয় যুব দল।

প্রথমে ব্যাট করে উসমান খানের ১০৭, আবদুল কাদিরের ৮০ এবং অধিনায়ক ফারহান ইউসুফের ৬৩ রানের সুবাদে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩৩৭ রান তোলে পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে ভারতের হয়ে নজর কাড়েন বীরেন্দ্র সহবাগ-পুত্র আর্যবীর সহবাগ। ৫৮ রানের লড়াকু ইনিংস খেলেন তিনি। রাহুল দ্রাবিড়-পুত্র অন্বয় দ্রাবিড়ও ছিলেন ভারতীয় প্রথম একাদশে।

আরও পড়ুন-২১ ছক্কায় ২০২*! অবিশ্বাস্য় অতিমানবিক ইনিংসে ইতিহাসে কিউয়ি স্টার, বাইশ গজের চর্চায় বিধ্বংসী বেভন

 

তবে মাঝের দিকে একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত। সেখান থেকে মনল চৌহান ও মহিত উলভার দুরন্ত লড়াইয়ে ম্যাচে ফেরে ভারত। শেষ পর্যন্ত ৫০ ওভারের শেষ বলে ৯ উইকেট হারিয়ে ৩৩৯ রান তুলে জয় নিশ্চিত করে ভারত। এই নিয়ে নবমবার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের খেতাব জিতল ভারত।

ভালো শুরু করেন ভারতের ওপেনাররা। অধিনায়ক লক্ষ্য রায়চন্দানি ৮০ এবং আর্যবীর শেহবাগ ৫৮ রান করেন। ওপেনিং জুটিতে তারা ৯৫ রান যোগ করে ভারতকে খানিকটা এগিয়ে রাখেন। মিডল অর্ডারে অর্জুন রাজপুত (১৬), ভি.কে. বিনীত (২৪) এবং যশবর্ধন চৌহান (৯) দ্রুত আউট হতেই চাপে পড়ে যায় ভারত। ৪১.৫ ওভারে ৮ উইকেট হারিয়ে স্কোর দাঁড়ায় ২৫২। জয়ের জন্য ৪৯ বলে প্রয়োজন ছিল ৮৬ রান। এরপরেই ঘুরে দাঁড়ান মোহিত উলভা এবং মানাল চৌহান। মানাল মাত্র ২২ বলে ৩৭ রান করেন। ৪৭ রানে আউট হন মানাল। অন্যদিকে মোহিত উলভা ২৬ বলে ৪৯ রান করে নট আউট থাকেন। শেষ ওভারে ভারতের ৮ রান প্রয়োজন ছিল। শেষপর্যন্ত শেষ মোহিতের বাউন্ডারির সাহায্যে জয় তুলে নেয় ভারত।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

প্রিন্ট মিডিয়া দিয়ে শুরু। বর্তমানে ডিজিটালে। সবেমিলিয়ে প্রায় দু'দশক। রাজনীতি, বিজ্ঞান, প্রযুক্তি, ক্রাইম, ক্রীড়া, ইতিহাস, ফিচার, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে বস্তুনিষ্ঠ লেখালেখিতে বিচরণ।
Read More

ZEENEWS TRENDING STORIES