SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

WATCH: 'মুসলিম বলেই সিরাজ বাদ,' ভারতীয় দলে বৈষম্যের অভিযোগ, IND vs NZ হয়ে গেল Congress vs BJP!

নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি প্রথম টেস্টে মহম্মদ সিরাজ বাদ পড়েছেন। বিষয়টি এবার ক্রিকেটীয় থেকে রাজনৈতিক হয়ে গেল আচমকাই! আসরে কংগ্রেস-বিজেপি

Written By Subhapam Saha
Published: Nov 20, 2026, 15:54 IST | Updated: Nov 20, 2026, 16:04 IST
Join

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নিউ জিল্যান্ডের বিরুদ্ধে চলতি প্রথম টেস্টে থেকে তারকা পেসার মহাম্মদ সিরাজের বাদ পড়েছেন! ওয়েলিংটনে টিম ম্য়ানেজমেন্ট জসপ্রীত বুমরার নেতৃত্বে প্রসিধ কৃষ্ণা, আকাশ দীপ এবং অংশুল কম্বোজের পেস ব্য়াটারি খেলানোরই সিদ্ধান্ত নিয়েছে। আর এবার সিরাজের বাদ পড়ার ইস্যু ক্রিকেট থেকে আচমকাই রাজনৈতিক দিকে মোড় নিল। যা নিয়ে এবার জোর তরজা কংগ্রেস-বিজেপি-র! কংগ্রেস সাংসদ ইমরান মাসুদ সিরাজের বাদ পড়া নিয়ে প্রশ্ন তুলেছেন এবং বৈষম্যের অভিযোগ এনেছেন তিনি! বিজেপি এই সাংসদের মন্তব্যের পাল্টা জবাব দিয়ে তা 'লজ্জাজনক' বলেই ব্য়াখ্য়া করেছে। 

আরও পড়ুন: 'তোমাকে আমিই...' যুবরাজের বাবার সঙ্গে তাঁবুতে একান্তে অনয়া বাঙ্গার ! কিছু সেকেন্ডের ভিডিয়োতে তোলপাড়

কংগ্রেস বনাম বিজেপি

সংবাদসংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে মাসুদ বলেন, অতীতে দুর্দান্ত পারফরম্যান্স করা সত্ত্বেও শুধুমাত্র নামের কারণে সিরাজকে প্রথম একাদশে নেওয়া হয়নি। কংগ্রেস নেতার অভিযোগ, 'বলা হচ্ছে যে, ভালো পারফরম্যান্স করা সত্ত্বেও সিরাজকে দলে জায়গা দেওয়া হয়নি। তাঁর নাম 'সিরাজ'- আর সেই কারণেই তাঁকে জায়গা দেওয়া হয়নি। ভালো পারফরম্যান্স করা সত্ত্বেও যদি তাঁকে দলে না নেওয়া হয়, তবে এটি স্পষ্টতই বৈষম্য।' কংগ্রেস সাংসদের মন্তব্যের কড়া জবাব দিয়ে বিজেপি মুখপাত্র প্রদীপ ভাণ্ডারি কংগ্রেসের বিরুদ্ধে তোপ দেগেছে। তারা ক্রিকেট দল নির্বাচনের ক্ষেত্রেও 'ভোটব্যাংক রাজনীতি' করছে। সোশ্যাল মিডিয়ায় প্রদীপ ভাণ্ডারি লিখেছেন, 'কংগ্রেসের লজ্জা হওয়া উচিত! এখন তারা ক্রিকেট দল নির্বাচনেও ভোটব্যাংক রাজনীতি করছে! কংগ্রেস বলছে—সিরাজকে বাদ দেওয়া হয়েছে কারণ সে মুসলিম। অথচ জাদেজাকেও তো বাদ দেওয়া হয়েছে! প্রত্যেক ক্রিকেটারই ভারতের প্রতিনিধিত্বকারী জার্সি পরেন! ভোটব্যাংকের স্বার্থে ও এই সাম্প্রদায়িক রাজনীতির কারণে ভারতীয় ক্রিকেট দলকে বিভক্ত করা বন্ধ করুন!' সমাজমাধ্যমে এমনই পোস্ট করেছেন ভাণ্ডারি।

আরও পড়ুন: 'তোমাদের সেরা চারেও নেই সিরাজ! কম্বোজ-কৃষ্ণা বছর দুয়েক খেলছে'...নাম না করেই গম্ভীরকে তুলোধোনা গাভাসকরের

গাভাসকর-শাস্ত্রী

সিরাজকে বাদ দেওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন কিংবদন্তি সুনীল গাভাসকর ও রবি শাস্ত্রী। তাঁদের মতে, এই পেসারের অভিজ্ঞতার বিষয়টি টিম ম্যানেজমেন্টের বিবেচনায় নেওয়া উচিত ছিল। গাভাসকর  বলেছেন সিরাজকে দলে না রাখার সিদ্ধান্তে তিনি অবাক হয়েছেন। অন্যদিকে শাস্ত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন যে, সিরাজের অভিজ্ঞতা ও কঠোর পরিশ্রম করার মানসিকতার কথা বিবেচনায় নিয়ে তাঁকে দলে রাখা উচিত ছিল।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

 

 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

বলতে বলতে গোওওওল... থেকে বোলারের মাথার উপর দিয়ে তুলে ছয়! মূলত ক্রীড়া সাংবাদিকতায়, তবুও বিনোদন থেকে বিজ়নেস, সর্বত্র কলম-ক্যামেরায় বিচরণ। ২০১১ সালে সাংবাদিকতার বাইশ গজে ডেবিউ। প্রিন্ট-টিভি-ডিজিটাল, তিন ফরম্যাট মিলিয়ে ১৪ বছরের চলমান ইনিংস। লিখতে লিখতে কাট যায়ে রাস্তে...এমনই ভাবনা আজীবন শিক্ষানবিশের...
Read More

ZEENEWS TRENDING STORIES