জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শারদীয়া উৎসবের সমাপ্তিতে এবার দীপাবলির আগমন। আর কিছুদিন পরেই দীপাবলি উৎসব। আর দীপাবলি উৎসব মানেই ধনতেরাস। বিশ্বাস অনুযায়ী, ধনতেরাসের সময় সোনা-রুপো ক্রয় পরিবারে সমৃদ্ধি আনে। চলুন জেনে নেওয়া যাক, এই বছর ধনতেরাস কবে? শুভ মুহূর্ত কখন শুরু? কখন শেষ?
ধনতেরাস কবে?
৬ নভেম্বর সকাল ৯টা ৩০ থেকে শুরু হবে শুভ সময়। শেষ হবে ৭ নভেম্বর সকাল ১১টা ৪৫ মিনিটে। ৬ নভেম্বর পালিত হবে ধনতেরাস উৎসব।
কেনাকাটার শুভ মুহূর্ত
ধনতেরাসের সময় নতুন জিনিস কেনার চল রয়েছে। সোনা, রূপোর গয়না থেকে পিতল-কাঁসার বাসন, এমনকি ঝাঁটাও কেনেন অনেকে। এখন এবার ধনতেরাসে কেনাকাটা করার শুভ সময় শুরু ৬ নভেম্বর সকাল সাড়ে নটা থেকে। থাকবে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত।
ধনতেরাসের পুজোর তিথি
ধনতেরাসের পুজোর শুভ মুহূর্ত শুরু কেনাকাটার সময় অন্তে সন্ধে ৬টা ১৮ মিনিট থেকে। থাকবে রাত ৮টা ১০ মিনিট পর্যন্ত।
ধনতেরাসের পুজোর বিধি
ওইদিন সকালে উঠে স্নান করে ভগবান ধন্বন্তী ও কুবের মহারাজের মূর্তি স্থাপন করতে হয়। চৌকির ওপর লাল কাপড় বিছিয়ে মূর্তি স্থাপন করা হয়। সঙ্গে লক্ষ্মীরও পুজো করা হয়।
কী কী কেনা শুভ
ধনতেরাসে যে কোনও কিছু কেনাকাটা করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। ওই দিনে সোনা, রুপো, পিতলের বাসনপত্র, ঝাড়ু, ধনে পাতা, হলুদ কড়ি, লক্ষ্মী-গণেশের মূর্তি কেনা শুভ বলে মনে করা হয়।
আরও পড়ুন, ধনতেরাসে সোনা কেনা কেন শুভ? জানুন ৫ কারণ
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)