SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

নয়ডার 'ছোট কলকাতা'য় রোজ ভোগ খান ১০০০০! বাংলার শিল্পীদের ২ মাসে রাজসূয় যজ্ঞ কালীবাড়িতে

গ্রেটার নয়ডায় আছে 'ছোট কলকাতা'! সেক্টর ছাব্বিশের কালীবাড়িতে হয় বিরাট করে দুর্গাপুজো। এখানে প্রতিদিন ভোগ খান ১০ হাজার মানুষ

Written By Subhapam Saha
Published: Oct 20, 2026, 01:55 PM IST | Updated: Oct 20, 2026, 02:03 PM IST
Join

মিনু শর্মা: গ্রেটার নয়ডায় অত্যন্ত জাঁকজমক ভাবেই এবং উৎসবমুখর পরিবেশে দুর্গাপুজোয়। বিখ্যাত ও জনপ্রিয় পুজোর মধ্যে রয়েছে গ্রেটার নয়ডা কালীবাড়ি, গৌড় সিটি দুর্গাপুজো, গ্রেটার নয়ডা ওয়েস্ট বেঙ্গলি অ্যাসোসিয়েশন, আনন্দধারা বেলো কালচারাল অ্যাসোসিয়েশন, মাতৃপীঠ দুর্গাপুজো এবং অবশ্য়ই নয়ডার সেক্টর ২৬ কালীবাড়ির পুজো। নয়ডা বেঙ্গলি কালচারাল অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে এই পুজো পরিচালিত হয়। এই বছর ৪৪ তম বর্ষে পা দিয়েছে পুজো। ১৯৮২ সালে পথচলা শুরু হয়েছিল। অষ্টমীতে ২০-২৫ হাজার দর্শনার্থীরা এসেছিলেন। এই সর্বজনীন পুজোয় প্রতিদিন হাজার হাজার মানুষ শামিল হন। বাংলার সংস্কৃতিই ফুটিয়ে তোলা হয় এখানে। এবার দিল্লির একাধিক পুজোর মতোই এখানকার থিমও হয়েছে গ্রামীণ বাংলা।

আরও পড়ুন: নয়ডা কালীবাড়ি এখন বাংলার গ্রাম! ৪৪ বছর ধরে প্রবাসে পুজোর উজ্জ্বল মুখ

কী বিশেষত্ব পুজোর

পুজোর এক কর্মকর্তা বলছেন, তাঁরা সুরক্ষার দিকেও পুরো নজর রেখেছেন। মণ্ডপে ৫টি ইমারজেন্সি গেট রয়েছে। পুলিসের পুরো সহায়তা সবটা হচ্ছে। ক্রাউড ম্যানেজমেন্টেও সমস্যা হয় না। প্রতিদিন ৮ থেকে ১০ হাজার মানুষ ভোগ খান এখানে। পঞ্চমী থেকে নবমী পর্যন্ত চলে সাংস্কৃতি অনুষ্ঠান। থাকে লাইভ মিউজিক ও বাহারি ফুট স্টল। ভিড় নিয়ন্ত্রণ থেকে ভোগ বিতরণ হয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রতিটি বিভাগেই বহু ভলেন্টিয়ার্স কাজ করেন। আট থেকে আশি সবাই হাসিমুখে কাজ করেন এখানে। সে বাচ্চা হোক বা পড়ুয়া কিংবা চাকুরিজীবী। পুজোর আয়োজকরা এই পুজোকে 'ছোট কলকাতা' বলেন। বছরের পর বছর দিল্লি ও নয়ডার বিভিন্ন প্রান্তের মানুষ এখানে ছুটে আসেন। দিল্লির এনসিআর বা উত্তর প্রদেশের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসী বাঙালিদের জন্য এই চার-পাঁচ দিন সেক্টর ২৬ কালীবাড়ি প্রাঙ্গণ যেন 'মিনি কলকাতা'য় পরিণত হয়।

আরও পড়ুন: গ্রামের আবহে এবার নয়ডা কালীবাড়ির পুজো, রাজধানীতেই ঘুরে দেখুন বাংলা

বাঙালি কী না পারে

গ্রেটার নয়ডার ছবি বুঝিয়ে দিচ্ছে যে, বাংলার বাইরেও কীভাবে এই পুজোর আনন্দ সবাই উপভোগ করছে। সব মিলিয়ে দিল্লিবাসীরা যাঁরা কলকাতাকে মিস করছেন, তাঁরা এই মন্ডপে এলে কিন্তু আর কলকাতাকে মিস করবেন না। অবশ্যই পারলে একবার ঘুরে আসুন। দিল্লির বঙ্গ সমাজের কাছে এই পুজো এখন বেশ পরিচিত। দিল্লিবাসীরা যাঁরা কলকাতাকে মিস করছেন, তাঁরা এই মন্ডপে এলে কিন্তু আর কলকাতাকে মিস করবেন না। অবশ্যই পারলে একবার ঘুরে আসুন। দিল্লির বঙ্গ সমাজের কাছে এই পুজো এখন বেশ পরিচিত। ঢাকের আওয়াজ, নতুন জামার সুবাস, সুস্বাদু খাবার এবং নস্ট্যালজিয়ায় সেজে কালকাজি আবারও প্রমাণ করে দিয়েছে যে—বাঙালি যেখানেই থাকুক না কেন, পুজোয় মাততে ভৌগোলিক দূরত্ব কোনও বাধা তৈরি করতে পারেনি আর পারবেও না।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

বলতে বলতে গোওওওল... থেকে বোলারের মাথার উপর দিয়ে তুলে ছয়! মূলত ক্রীড়া সাংবাদিকতায়, তবুও বিনোদন থেকে বিজ়নেস, সর্বত্র কলম-ক্যামেরায় বিচরণ। ২০১১ সালে সাংবাদিকতার বাইশ গজে ডেবিউ। প্রিন্ট-টিভি-ডিজিটাল, তিন ফরম্যাট মিলিয়ে ১৪ বছরের চলমান ইনিংস। লিখতে লিখতে কাট যায়ে রাস্তে...এমনই ভাবনা আজীবন শিক্ষানবিশের...

ZEENEWS TRENDING STORIES