Silliguri: রসগোল্লা দিবস উপলক্ষে শিলিগুড়ির সেভক মোড়ে পশ্চিমবঙ্গ মিষ্টান্ন ব্যবসায়ী সমিতির উদ্যোগে সাধারণ মানুষকে ২০ হাজারেরও বেশি মিষ্টি খাওয়ানো হয়েছে। বাঙালির ঐতিহ্য ও আবেগের সঙ্গে জড়িয়ে থাকা এই মিষ্টিকে বিশ্বদরবারে তুলে ধরার কথা জানিয়েছেন মন্ত্রী শংকর ঘোষ।
1/5
রসগোল্লা দিবস
নারায়ণ সিংহ রায়: ১৪ নভেম্বর ,বাঙালির কাছে দিনটি শুধু একটি সাধারণ দিন নয়, মিষ্টিপ্রেমীদের কাছে বিশেষ উদযাপনের দিন। কারণ, এই দিনেই পালিত হয় রসগোল্লা দিবস।
2/5
কোথায় পালন হচ্ছে রসগোল্লা ডে?
ঠিক সেই উপলক্ষেই আজ পশ্চিমবঙ্গ মিষ্টান্ন ব্যাবসায়ী সমিতির তরফে আজ সকাল থেকে শিলিগুড়ির সেভক মোড়ে শহরের মিষ্টি ব্যবসায়ীরা কুড়ি হাজারের ওপর মিষ্টি সাধারণ মানুষকে খাইয়ে সাড়ম্বরে পালিত করছেন এই দিনটি।
3/5
বাঙালির খাদ্যসংস্কৃতি
সাদা, গোলাকার, রসে টইটম্বুর এই মিষ্টি বাঙালির খাদ্যসংস্কৃতি, ঐতিহ্য এবং আবেগের সঙ্গে ওতপ্রতভাবে জড়িয়ে রয়েছে। রসগোল্লা আজ শুধু একটি মিষ্টি নয়, এটি বাঙালির পরিচয়ের অন্যতম প্রতীক। জন্মদিন থেকে বিয়ে, পুজো-পার্বণ থেকে অতিথি আপ্যায়ন—সব ক্ষেত্রেই রসগোল্লার উপস্থিতি যেন বাঙালির সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ।
4/5
মন্ত্রী শংকর ঘোষ
এতদিন রসগোল্লা খেয়েছি, এবার প্রথম রসগোল্লা দিবস উদযাপন করলাম, রসগোল্লা দিবস আমার শহরে অনুষ্ঠিত হচ্ছে, এটা আমার কাছে বড় প্রাপ্তি বলে জানালেন মন্ত্রী শংকর ঘোষ। আরও জানান, 'এই দিবসটা পালন করা হয় একটা প্রতীকী হিসেবে, যা মুখ্যত সারা বছর যে আমাদের কর্মকাণ্ড চলে তার একটা উদযাপন হিসেবে ব্যবহার করা হয়। রসগোল্লা এবং দই তার একটা দীর্ঘ ইতিহাস আছে, আমি শুধু এইটুকু কথা দিতে পারি, পর্যটন দপ্তর থেকে পশ্চিমবঙ্গের খাদ্য সম্পর্কিত একটা রূপরেখা তৈরি করছি আমরা, যার মধ্যে দিয়ে বাইরের মানুষের কাছে পশ্চিমবঙ্গের বিশেষ যে খাবার, সেটাকে যেরকম তুলে ধরা হবে, তার সাথে বিশ্বের বাজারে রসগোল্লাকেও আমরা বিশেষ মর্যাদা দিয়ে তুলে ধরবার চেষ্টা করব।'
5/5
কী জানালেন তিনি?
এছাড়াও মন্ত্রী জানান, আমি আনন্দের সঙ্গে বলতে পারি, এই ব্যাপারে আমরা যেকোনো ধরনের সহযোগিতা করতে প্রস্তুত অ্যাসোসিয়েশনকে।