- জি নিউজ বাংলা
- /ফোটো
- /শিয়ালদহ দক্ষিণ শাখার রেললাইনে ধস, ইংরেজ আমলের নিকাশি নালা ভেঙে বিপত্তি!
শিয়ালদহ দক্ষিণ শাখার রেললাইনে ধস, ইংরেজ আমলের নিকাশি নালা ভেঙে বিপত্তি!
Published: Nov 24, 2026, 13:56 IST|Updated: Nov 24, 2026, 14:12 IST
মৌলালি থেকে পামার বাজার, ১১০০ মিটারের ঐতিহাসিক নিকাশি নালায় ধস
লুপ লাইনের তলায় নিকাশি নালার পাইপ ফেটে বিপত্তি ঘটে। প্রায় দেড়শো বছরের পুরোনো এই ভূগর্ভস্থ নিকাশি নালা।
1/6১৬৭ বছরের পুরনো নিকাশি নালায় ধস!
অয়ন ঘোষাল: শিয়ালদহ দক্ষিণ শাখার রেললাইনের নীচে বিপত্তি। বসে গেল রেললাইন, শুরু হয়েছে মেরামতির কাজ।
2/6ইংরেজ আমলের তৈরি নালা
মৌলালি থেকে পামার বাজার পর্যন্ত বিস্তৃত প্রায় ১১০০ মিটার দীর্ঘ ভূগর্ভস্থ ইটের নিকাশি নালা। বয়স প্রায় ১৬৭ বছর।
3/6কীভাবে ঘটল বিপত্তি?
সোমবার রাতে নিকাশি নালার একটি অংশ ভেঙে ধসে যায়। তার উপরে থাকা রেললাইনও বসে যায়। নালার ক্ষতিগ্রস্ত অংশ মেরামতির কাজ শুরু হয়েছে।
4/6কোন লাইনে ধস?
শিয়ালদহ স্টেশনের ১৫ নম্বর প্ল্যাটফর্মের পাশে তিনটি সাইডিং লাইনের সংযোগকারী লুপ লাইনের নীচে এই বিপত্তি। এই লাইনে যাত্রীবাহী ট্রেন চলাচল করে না।
5/6ট্রেন চলাচলে কি প্রভাব পড়েছে?
এখনও পর্যন্ত শিয়ালদহ দক্ষিণ শাখার ট্রেন চলাচলে কোনও বিঘ্ন ঘটেনি। পাশের লাইন দিয়ে স্বাভাবিকভাবেই ট্রেন চলাচল করছে।
6/6যুদ্ধকালীন তৎপরতায় মেরামতি
রেল ও পুরসভার কর্মীরা একসঙ্গে কাজ করছেন। ধসের জায়গায় মেরামতির কাজ চলছে। ব্যস্ত রেলপথের পাশে এই বিপত্তি নিয়ে সতর্ক রেল কর্তৃপক্ষ।