Purbachal Amra Sabai Club Durga Puja 2026: সন্তানের প্রশ্ন যদি হয়, 'মা তুমি কেমন আছো?' তখন অনেক সময় ভালো না থাকলেও মা-কে বলতে হয়-- 'ভালো আছি'! মা তুমি খেয়েছ তো? অভুক্ত থাকলেও তা গোপন করে সন্তানকে অনেক সময় মিথ্যা বলেন মা। কেন?
অয়ন ঘোষাল: বদলের বাংলায় পরম সনাতনী মায়ের রূপ সৃষ্টি করছেন পদ্মশ্রী সনাতন রুদ্র পাল। আর সন্তানকে ভালো রাখতে মায়ের ছোট্ট ছোট্ট মিথ্যার কোলাজ ফুটিয়ে তুলছেন শিল্পী সোমনাথ মুখোপাধ্যায়।
1/6
মায়েরা মিথ্যা বলে?
অয়ন ঘোষাল: মায়েরা কি মিথ্যা বলে? বলতে হয় মাঝেমাঝে। কাউকে ঠকানোর উদ্দেশ্যে নয়। সন্তানের মুখে হাসি ফোটানোর উদ্দেশ্যে। সব থেকে বেশি মিথ্যা একজন মা নিজেকে নিয়ে বলেন। কী রকম বিষয়টা?
2/6
'মা তুমি কেমন আছো?'
যেমন, সন্তানের প্রশ্ন যদি হয়, 'মা তুমি কেমন আছো?' তখন অনেক সময় ভালো না থাকলেও মা-কে বলতে হয়-- 'ভালো আছি'!
3/6
মা তুমি খেয়েছ?
মা তুমি ঠিক মতো খেয়েছ? অভুক্ত থাকলেও তা গোপন করার উদ্দেশ্যে তখন সন্তানকে মিথ্যা বলেন মা।
4/6
জগজ্জননী মা
মা হওয়া মুখের কথা নয়। আর সেই মা যদি হন জগৎ জননী, তাহলে তাঁর দায়িত্ব আরও কয়েক গুণ বেড়ে যায়। এক মায়ের ছোট্ট একটা মিথ্যা তাঁর সন্তানকে অনেক অপ্রিয় কথা জানতে বুঝতে দেয় না।
5/6
পরম সত্যের চেয়েও সত্য
মায়ের এই মিথ্যা পৃথিবীর পরম সত্যের চেয়েও অনেক বড় সত্য। এর থেকে বড় সত্য আর কিছু নেই। তাই পূর্বাচল সর্বজনীন দুর্গোৎসব কমিটি ২০২৬ সালে তাদের থিমের নাম দিয়েছে-- 'মায়েরা মিথ্যা বলে'।
6/6
সনাতন-সোমনাথ
বদলের বাংলায় এখানকার পরম সনাতনী মায়ের রূপ সৃষ্টি করছেন পদ্মশ্রী সনাতন রুদ্র পাল। আর সন্তানকে ভালো রাখতে মায়ের ওই ছোট্ট ছোট্ট মিথ্যার কোলাজ ফুটিয়ে তুলছেন শিল্পী সোমনাথ মুখোপাধ্যায়।