• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /ফোটো
  • /ভোররাতের নিস্তব্ধতা ভেঙে প্রবল কম্পন! নেপালের ভূমিকম্পের রেশ আছড়ে পড়ল দার্জিলিং ও শিলিগুড়িতে

ভোররাতের নিস্তব্ধতা ভেঙে প্রবল কম্পন! নেপালের ভূমিকম্পের রেশ আছড়ে পড়ল দার্জিলিং ও শিলিগুড়িতে

Edited BySoumita Khan
Published: Nov 12, 2026, 09:56 IST|Updated: Nov 12, 2026, 10:30 IST
joinshare

Earthquake: ভূমিকম্পে কেঁপে উঠল শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা। উৎপত্তিস্থল নেপাল। নেপালের কোশি প্রদেশের ৫ কিলোমিটার উত্তর পূর্বে ভোর সাড়ে ৪ টেয় সৃষ্টি হওয়া এই কম্পনের মাত্রা ছিল ৫.১ রিখটার। 

উত্তরবঙ্গে ভূমিকম্পে1/6

উত্তরবঙ্গে ভূমিকম্পে

অয়ন ঘোষাল: রাত তখন গভীর, প্রত্যেকে গভীর ঘুমে আচ্ছন্ন। ঠিক কাঁটায় কাঁটায় ভোর ৪টে ২৮ মিনিটে কেঁপে উঠল উত্তরবঙ্গ। শিলিগুড়ি-সহ উত্তরবঙ্গের একাধিক শহরে এই কম্পন অনুভূত হল। পশ্চিমবঙ্গ ছাড়াও কম্পন অনুভূত হয়েছে চীন বাংলাদেশ এবং সিকিমে। আতঙ্কে অনেকের ঘুম ভেঙে যায়। দিল্লির মৌসম ভবন এবং ন্যাশনাল সেন্টার ফর সিসমোগ্রাফি জানিয়েছে, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল নেপাল। এই কম্পনের মাত্রা ছিল ৫.১ রিখটার।
কোথায় উত্‍পত্তিস্থল2/6

কোথায় উত্‍পত্তিস্থল

নেপালের কোশী প্রদেশ থেকে ৫ কিলোমিটার দূরে এবং দার্জিলিং থেকে ১০১ কিলোমিটার দূরে এই ভূমিকম্পের উৎসস্থল। নেপালে এখনও পর্যন্ত ঠিক কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, তার কোনও সরকারি তথ্য পাওয়া যায়নি। রিখটার স্কেলে ৫.১ মাত্রার ভূমিকম্প মাত্র তিন থেকে চার সেকেন্ড স্থায়ী হওয়ার কারণে নেপালেও খুব বেশি ক্ষয়ক্ষতি হয়নি বলে মনে করা হচ্ছে।
পর্যটকদের ভিড়3/6

পর্যটকদের ভিড়

এই মুহূর্তে উত্তরবঙ্গে পর্যটকদের ভিড় রয়েছে। শিলিগুড়ি শহর থেকে শুরু করে বক্সা সহ তরাইয়ের বনাঞ্চল এবং পাহাড়ে কাঞ্চনজঙ্ঘা দেখতে যাওয়া পর্যটকরাও কম্পন টের পেয়েছেন। তবে উত্তরবঙ্গের কোথাও কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
ভারত ছাড়া আর কোথায়4/6

ভারত ছাড়া আর কোথায়

ভারত ছাড়া যে অন্যান্য দেশগুলিতে কম্পন অনুভূত হয়েছে, তার মধ্যে রয়েছে ভুটান, চীন এবং বাংলাদেশ। বাংলাদেশ, ভুটান এবং চীন—তারাও এখনো পর্যন্ত কোনো রকম ক্ষয়ক্ষতির অফিসিয়াল কনফার্মেশন দেয়নি।
নেপালে কী প্রভাব5/6

নেপালে কী প্রভাব

অন্যদিকে, নেপালে একের পর এক হড়পা বান সেখানকার জনজীবনে মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলেছে। আবারও প্রকৃতির রোষে পড়ল নেপাল। ভূমিকম্পের উৎসস্থল যেখানে, সেই কোশী প্রভিন্স নেপালের অন্যতম একটি পর্যটন কেন্দ্র, যেখান থেকে নেপালের বিভিন্ন দিকে পর্যটকদের গতিবিধি আবর্তিত হয়।
অনেকটাই স্বস্তি6/6

অনেকটাই স্বস্তি

অতএব কম্পন, যার স্থায়িত্ব কোনো কোনো জায়গায় চার সেকেন্ড, কোনো কোনো জায়গায় মাত্র দুই সেকেন্ড- সেই কম্পনের ফলে কোনও রকম ক্ষয়ক্ষতির খবর না পাওয়ায় নিঃসন্দেহে অনেকটাই ফিরেছে স্বস্তি।
TAGS:
Earthquake

ট্রেন্ডিং

  • নিউজ
  • ফোটো
  • ভিডিয়ো
নাম আছে, ঠিকানাও আছে, কিন্তু...খাস কলকাতায় এবার ভুয়ো বিশ্ববিদ্যালয়!

নাম আছে, ঠিকানাও আছে, কিন্তু...খাস কলকাতায় এবার ভুয়ো বিশ্ববিদ্যালয়!

2

অবশেষে স্পিকারকে জবাব! 'কংগ্রেস ছাড়ার সময়ে মমতার মনে হয়নি অন্যায় হচ্ছে', জি ২৪ ঘণ্টায় বিস্ফোরক কাকলি

3

লাফিয়ে কমছে সোনা! ১০ মাসে কমেছে ৫৪ হাজার টাকা! ১০ গ্রাম সোনার দাম এবার কোথায় নামল জানলে চমকে উঠবেন!

4

পরীক্ষায় খারাপ মার্কস, আর তারপরই বিকট একটা শব্দ: ১৯ তলার ফ্ল্যাট থেকে ঝাঁপ দিয়ে দিল ছোট্ট মেয়েটা

5

জিনিসপত্রের মূল্যবৃদ্ধির কারণ জানালেন অর্থমন্ত্রী, দিলেন সমাধানের আশাও

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.