লিটারপ্রতি ৫০ টাকা পর্যন্ত বাড়তে পারত ডিজেলের দাম! মাত্র ৭ টাকা বাড়িয়ে বাকি বোঝা নিয়েছে কেন্দ্র, দাবি মোদীর
অপরিশোধিত তেলের দাম বৃদ্ধির জেরে ডিজেলের দাম লিটারপ্রতি প্রায় ৫০ টাকা বাড়াতে হত বলে দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর বক্তব্য, সাধারণ মানুষ ও কৃষকদের উপর পুরো বোঝা না চাপিয়ে সরকার লিটারপ্রতি মাত্র ৭ টাকা দাম বাড়িয়েছে। বাকি ৪৩ টাকার বোঝা কেন্দ্র বহন করছে।
1/6
কৃষি ও অর্থনীতি নিয়েও বড় বার্তা
অয়ন ঘোষাল: প্রধানমন্ত্রী দাবি করেছেন, গত এক দশকে ভারতে কৃষির বার্ষিক বৃদ্ধির হার ৪ শতাংশের বেশি হয়েছে। পাশাপাশি, গত ১২-১৩ বছরে ৫০ কোটি মানুষ দারিদ্র্যসীমার বাইরে এসেছেন বলে বিশ্বব্যাঙ্কের সমীক্ষার উল্লেখ করেন তিনি।
2/6
বাকি ৪৩ টাকার বোঝা নিচ্ছে সরকার
মোদীর বক্তব্য, প্রতি লিটারে বাকি ৪৩ টাকার বোঝা কেন্দ্র নিজেই বহন করছে। এর ফলে সরকারের প্রতি মাসে প্রায় ১৪ হাজার কোটি টাকা খরচ হচ্ছে বলে দাবি তাঁর।
3/6
মাত্র ৭ টাকা দাম বাড়িয়েছে কেন্দ্র
প্রধানমন্ত্রী জানিয়েছেন, সাধারণ মানুষ ও কৃষকদের উপর পুরো বোঝা চাপায়নি সরকার। ডিজেলের দাম প্রতি লিটারে মাত্র ৭ টাকা বাড়ানো হয়েছে বলে তাঁর দাবি।
4/6
লিটারপ্রতি ৫০ টাকা বাড়ানোর পরিস্থিতি?
মোদীর দাবি, আন্তর্জাতিক বাজারের দামের সঙ্গে সামঞ্জস্য রাখতে হলে ডিজেলের দাম প্রতি লিটারে প্রায় ৫০ টাকা পর্যন্ত বাড়াতে হত।
5/6
আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধি
প্রধানমন্ত্রীর বক্তব্য, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যাপকভাবে বেড়েছে। সেই কারণে দেশে ডিজেলের দাম আরও অনেকটা বাড়ানোর পরিস্থিতি তৈরি হয়েছিল।
6/6
লিটারপ্রতি ৫০ টাকা পর্যন্ত বাড়তে পারত ডিজেলের দাম!
মাত্র ৭ টাকা বাড়িয়ে বাকি ৪৩ টাকার বোঝা কেন্দ্র নিয়েছে বলে দাবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। কী জানালেন তিনি?