Kolkata Metro: নভেম্বর ও ডিসেম্বরের কয়েকটি রবিবারে কলকাতা মেট্রোর ব্লু লাইনে আংশিক পরিষেবা বন্ধ থাকবে। ১৫, ২২, ২৯ নভেম্বর ও ৬ ডিসেম্বর সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শহিদ ক্ষুদিরাম ও মহানায়ক উত্তমকুমারের মধ্যে মেট্রো চলবে না।
এছাড়া ১৩ ডিসেম্বর ওই একই সময়ে শহিদ ক্ষুদিরাম থেকে ময়দান পর্যন্ত পরিষেবা বন্ধ থাকবে। তবে সন্ধ্যা ৬টার পর পুরো পথে পরিষেবা স্বাভাবিক হবে
1/6
বন্ধ মেট্রো পরিষেবা
অয়ন ঘোষাল: নভেম্বর ও ডিসেম্বরের চার রবিবার ব্লু লাইনে আংশিক পরিষেবা বন্ধ থাকবে।
2/6
কবে কবে চলবে না মেট্রো?
কলকাতা মেট্রো জানাচ্ছে, ১৫, ২২ ও ২৯ নভেম্বর এবং ৬ ডিসেম্বর সকাল ন’টা থেকে সন্ধ্যা ছ’টা পর্যন্ত শহিদ ক্ষুদিরাম ও মহানায়ক উত্তমকুমার স্টেশনের মধ্যে মেট্রো চলবে না।
3/6
কখন ছাড়বে মেট্রো?
ওই সময়ে দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তমকুমার পর্যন্ত পরিষেবা মিলবে। দুই প্রান্ত থেকেই প্রথম মেট্রো ছাড়বে সকাল ন’টায়। শেষ মেট্রো শহিদ ক্ষুদিরাম ও দক্ষিণেশ্বর থেকে স্বাভাবিক সময়ে ছাড়বে।
4/6
পরিষেবা স্বাভাবিক কখন?
সন্ধ্যা ছ’টার পরে ব্লু লাইনে পরিষেবা স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে। এই তারিখগুলি ছাড়া ১৩ ডিসেম্বর সকাল ন’টা থেকে সন্ধ্যা ছ’টা পর্যন্ত শহিদ ক্ষুদিরাম থেকে ময়দান পর্যন্ত পরিষেবা বন্ধ থাকার কথা জানিয়েছে মেট্রো।
5/6
শেষ পরিষেবা
সে দিন দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত মেট্রো চলবে। দক্ষিণেশ্বর থেকে প্রথম মেট্রো ছাড়বে সকাল ন’টায়, ময়দান থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো ছাড়বে সকাল সওয়া ন’টায়। শেষ পরিষেবা স্বাভাবিক সময়ে চলবে।
6/6
স্বাভাবিক পরিষেবা
সে দিনও সন্ধ্যা ছ’টার পরে পুরো পথে স্বাভাবিক পরিষেবা চালু করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। রবিবারগুলিতে ইয়েলো ও গ্রিন লাইনে পরিষেবা স্বাভাবিক থাকবে। পার্পল ও অরেঞ্জ লাইনে রবিবার পরিষেবা থাকবে না।