• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /ফোটো
  • /বেআইনি নির্মাণ ভাঙা শুরু কলকাতার নামী বিরিয়ানি আউটলেটের! জায়গা দখল বিতর্কে পুরসভার নোটিস

বেআইনি নির্মাণ ভাঙা শুরু কলকাতার নামী বিরিয়ানি আউটলেটের! জায়গা দখল বিতর্কে পুরসভার নোটিস

Written BySudeshna Paul Saha
Published: Nov 14, 2026, 12:52 PM IST|Updated: Nov 14, 2026, 01:02 PM IST
joinshare
Kolkata biriyani outlet controversy: কলকাতা পুরসভার নোটিস পেতেই আনন্দপুর খালপাড়ের রাস্তায় নিজেদের বেআইনি নির্মাণ নিজেরাই ভাঙতে শুরু করল কলকাতার নামী ব্র্যান্ডেড বিরিয়ানি চেইন আউটলেট।

অয়ন ঘোষাল: মন্দিরের জায়গা দখল এবং রাস্তা আটকে রান্নাঘর ও গোডাউন তৈরির অভিযোগ উঠেছিল এই রেস্তোরাঁর বিরুদ্ধে। বিজেপি নেতা অভিযোগ দায়ের করতেই শোরগোল পড়ে যায়।

Kolkata Arsalan Biriyani 11/6

বেআইনি নির্মাণ ভাঙা শুরু

পুরসভার নোটিস পেতেই বোধোদয় কলকাতার ব্র্যান্ডেড নামী বিরিয়ানি চেইন আউটলেটের। আজ সকাল থেকে নিজেরাই আনন্দপুর খালপাড়ের রাস্তায় নিজেদের একের পর এক বেআইনি নির্মাণ ভাঙতে শুরু করে বিখ্যাত ওই বিরিয়ানি রেস্তোরাঁ।
Kolkata Arsalan Biriyani 22/6

ভাঙা হচ্ছে শেড, বিরিয়ানির উনুন

কিচেনের সম্প্রসারিত অংশ, মন্দিরের পিছনে দেওয়াল ভেঙে বসানো ফাইবার শেড, রাস্তার ওপর তৈরি করা ৭টি বিরিয়ানি তৈরির সিমেন্টের তাওয়া বা উনুন সব ভেঙে ফেলা হচ্ছে। সরিয়ে ফেলা হয়েছে রাস্তার মধ্যে মজুত রাখা বিরিয়ানির বস্তা বস্তা আলু।
Kolkata Arsalan Biriyani 33/6

মন্দির দখল করে বিরিয়ানি দোকান?

এখন যেখানে বিরিয়ানির দোকান, সেখানে নাকি মন্দির ছিল! মন্দির জায়গা দখল করে বিরিয়ানির দোকান বানানোর অভিযোগ ওঠে কলকাতার টেগোর পার্কে এক নামী বিরিয়ানি আউটলেটের বিরুদ্ধে।
Kolkata Arsalan Biriyani 44/6

কোনও মন্দির নয়!

যদিও ওই বিরিয়ানি আউটলেটের ম্যানেজার দাবি করেন, ওই নির্মাণ কাঠামো কোনও মন্দির নয়। মন্দিরের আদলে গড়া মাত্র। কোনওদিন কোনও বিগ্রহ ছিল না। মন্দিরের জায়গা দখল করে দোকান বানানোর দাবি ভিত্তিহীন।
Kolkata Arsalan Biriyani 55/6

কসবা থানা ও বোরো অফিসে অভিযোগ

কলকাতার নামী ব্র্যান্ডেড বিরিয়ানি চেইনের আউটলেটের বিরুদ্ধে কসবা থানা ও কলকাতা পুরসভার স্থানীয় বোরো অফিসে মন্দিরের জায়গা দখল করে গোডাউন ও রান্নাঘরের পরিসর বাড়ানোর অভিযোগ দায়ের করেন বিজেপি নেতা সন্দীপ বন্দ্যোপাধ্যায়।
Kolkata Arsalan Biriyani 66/6

মানুষের চলাচলে সমস্যার অভিযোগ

অভিযোগ করা হয় যে মন্দিরের পাশেই আনন্দপুর খাল। খালের ধারের যাতায়াতের রাস্তার বড় অংশে রেস্তোরাঁর সামগ্রী ও উপকরণ রাখা। ফলে ওই রাস্তা দিয়ে সাধারণ মানুষের চলাচলে সমস্যা হচ্ছে।
TAGS:
BJP
food safety

ট্রেন্ডিং

  • নিউজ
  • ফোটো
  • ভিডিয়ো
Alia Bhatt:  '১০০ সিগারেট খেয়েছি দিনে, আমার গর্ভে তখন...!' অভিনেত্রীর চমকে দেওয়া স্বীকারোক্তিতে তুমুল সমালোচনার ঝড়

Alia Bhatt: '১০০ সিগারেট খেয়েছি দিনে, আমার গর্ভে তখন...!' অভিনেত্রীর চমকে দেওয়া স্বীকারোক্তিতে তুমুল সমালোচনার ঝড়

2

Chandannagar Jagadhatri Puja 2026: চন্দননগরের পুজোয় এই প্রথম আধা সামরিক বাহিনী! ২৪ ঘণ্টা CCTV দেখছে সব, কটা থেকে কটা No Entry? এল বড় আপডেট

3

VIRAL VIDEO: 'দয়া করে সাহায্য করুন, অন্তত একটা কাজ দিন'! বলিউড কাঁপানো স্টার ২ বছর শয্যাশায়ী... ভাইরাল ভিডিয়োতে চেনাই দায়! ভক্তদের চোখে জল

4

'বাংলায় ধর্ষণকারী-গুন্ডাদের জায়গা নেই, বাংলাদেশ ভাগো', রতন শেখের এনকাউন্টারের পর হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

5

China–India Relations: ভারতের আকাশে চিনের সামরিক বিমান! বারবার সতর্কবার্তা সত্ত্বেও সিকিমেই অনড়! ২৫০০০ ফুটে ২৫ মিনিট চক্কর...

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.