শেষ ২৪ ঘণ্টায় আইপিএল ট্রেডিং নিয়ে একের পর এক মেগাআপডেট
হার্দিক-অর্শদীপ ট্রেডিং প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পথে! শুধু বাকি আছে আনুষ্ঠানিকতা! আসছে গরমা গরম আপডেট
1/6
আইপিএল ট্রেডিং
হাতে আর ঠিক ১৯২ ঘণ্টা। ক্য়ালেন্ডার বলছে আজ, মঙ্গলবার ৯ নভেম্বর। হাতে আর ৮ দিন। তারপরেই ১৭ নভেম্বর। এর মধ্যেই আইপিএলের ১০ ফ্র্যাঞ্চাইজিকে খেলোয়োড় ধরা-ছাড়ার খেলাটা খেলে নিতে হবে। রিটেনশন ডে নভেম্বর ১৭!
2/6
হার্দিক-পাণ্ডিয়া ও অর্শদীপ সিং
নীতা আম্বানির মুম্বই ইন্ডিয়ান্স ও প্রীতি জিন্টার পঞ্জব কিংসই শিরোনামে! মুম্বইয়ের বিশ্বজয়ী অলরাউন্ডার ও ক্য়াপ্টেন হার্দিক পাণ্ডিয়ার পঞ্জাব কিংসে যোগ দেওয়া প্রায় চূড়ান্ত। হার্দিককে নিয়ে তাঁর বদলে প্রীতি তাঁর বাঁ-হাতি পেসার অর্শদীপ সিংকে নীতাকে দেবেন বলেই আপডেট।
3/6
ঘোষণা শুধু সময়ের অপেক্ষা
খেলোয়াড় অদলবদলের প্রস্তাবিত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পথে অনেকটাই এগিয়ে গিয়েছে বলে খবর। উভয় ফ্র্যাঞ্চাইজিই আগ্রহপত্র ওরফে এক্সপ্রেশনস অফ ইন্টারেস্ট বা ইওআই জমা দিয়েছে। চুক্তিটি আনুষ্ঠানিক ভাবে নিশ্চিত হওয়ার আগে এখন কেবল চূড়ান্ত নথিপত্র প্রস্তুত করা এবং চুক্তিনামা বিনিময়ের কাজটুকুই বাকি বলে খবর!
4/6
আশুতোষ শর্মা
গুজরাত টাইটান্স ও দিল্লি ক্যাপিটালসের মধ্যে আলোচনা চলছে আশুতোষ শর্মাকে নিয়ে। ২৮ বছর বয়সী ব্যাটারকে নিতে আগ্রহী গিলের নেতৃত্বাধীন ফ্র্যাঞ্চাইজি।নিজেদের ফিনিশিং ক্ষমতা আরও শক্তিশালী করতে চাইছে গুজরাত।
5/6
যশস্বী জয়সওয়াল
যশস্বী জয়সওয়ালের কেরিয়ারে বিরাট বদল আসতে পারে। প্রাক্তন সিএসকে সুপারস্টার আম্বাতি রায়ডু মনে করেন, রাজস্থান রয়্যালসের ওপেনার লখনউ সুপার জায়ান্টসের ক্যাপ্টেন হতে পারেন। রায়ডু বলছেন, 'লখনউয়ের এমন এক ভারত অধিনায়ক প্রয়োজন, যিনি এক দশকের জন্য ফ্র্যাঞ্চাইজিকে নেতৃত্ব দেওয়ার ব্যাপারে অত্যন্ত আগ্রহী। আমার মনে হয়, যশস্বী তাদের জন্য দারুণ বিকল্প হতে পারে। তার নিজের জন্যও ভালো হবে।
6/6
আইপিএল ট্রেড ২০২৭
রায়ড়ু আরও কয়েকজনের দলবদলের কথা বলেছে। তাঁর পরামর্শ গুজরাত মিডল অর্ডার শক্তিশালী করতে ভেঙ্কটেশ আইয়ারকে দলে নিতে পারে। অন্যদিকে পঞ্জাবের নজরে থাকবে মুম্বইয়ের ব্যাটার নেহাল ওয়াধেরা। রায়ডুর মতে শে হোপ দিল্লি ক্যাপিটালসে যোগ দিতে পারেন! পাশাপাশি সানরাইজার্স হায়দরাবাদ স্যাম কারানকে দলে নেওয়ার বিষয়টি বিবেচনা করতে পারে