ডানকুনি, বারাসত, রানাঘাট, ব্যারাকপুর ও হাসনাবাদ রুটে বাড়তি ট্রেনের ব্যবস্থা। তবে বড়মার পুজোর জন্য নৈহাটিতে....
Kali puja special Train: কালীপুজো ও দীপাবলিতে যাত্রীদের ভিড় সামাল দিতে একাধিক বিশেষ লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। ৮ থেকে ১১ নভেম্বর বিশেষ ট্রেনের ব্যবস্থা থাকছে।
1/5
কালীপুজো-দীপাবলিতে রাতভর লোকাল ট্রেন!
অয়ন ঘোষাল: কালীপুজো দীপাবলি উপলক্ষ্যে বিশেষ ট্রেন। আগামী ৮ থেকে ১১ নভেম্বর বিশেষ ট্রেনের ব্যবস্থা পূর্ব রেলের। রাতে অতিরিক্ত লোকাল ট্রেনের ব্যবস্থা।
2/5
৮ নভেম্বর থেকে বিশেষ ট্রেনের ব্যবস্থা
বিভিন্ন রুটে ৬ টি নাইট স্পেশাল লোকাল। নৈহাটি স্টেশনে অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণে হোল্ডিং এরিয়া-সহ বিশেষ ব্যবস্থা। ডানকুনি, বারাসাত, রানাঘাট, ব্যারাকপুর এবং হাসনাবাদ রুটে নাইট স্পেশাল লোকাল
3/5
ডানকুনি রুটে কখন ছাড়বে ট্রেন?
৮ থেকে ১৩ নভেম্বর শিয়ালদহ ডানকুনি নাইট স্পেশাল রাত ১১ টা। ডাউন ট্রেন রাত ১১ টা ৫৫। আবার ট্রেন রাত ১২ টা ৩৭। ডাউন ট্রেন রাত ১ টা ১৫।
4/5
রানাঘাট শাখাতেও নাইট স্পেশাল
শিয়ালদহ বারাসাত শাখায় ট্রেন রাত ১২ টা ৫০। ডাউন ট্রেন রাত ১ টা ৩৫। রানাঘাট শাখায় নাইট স্পেশাল রাত ১২ টা ৪০। ডাউন ট্রেন রাত ১ টা ৪৫।
5/5
বড়মার পুজোয় নৈহাটি স্টেশনে বিশেষ ব্যবস্থা
বড়মার পুজো উপলক্ষ্যে নৈহাটি স্টেশনে ৮ থেকে ১৩ নভেম্বর বেলা ২ টো থেকে রাত ১২ টা পর্যন্ত ১ নম্বর প্ল্যাটফর্ম বন্ধ রাখা হবে। যাত্রীদের ভিড় নিয়ন্ত্রণে স্টেশনে হোল্ডিং এরিয়া তৈরি-সহ একাধিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।