এসবিআই কার্ডের বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্দিষ্ট সীমার বেশি পরিবহণ ও জ্বালানি লেনদেনে ১ শতাংশ অতিরিক্ত চার্জ বসানো হচ্ছে। এর ফলে যাঁরা নিয়মিত ক্রেডিট কার্ডের মাধ্যমে বেশি অঙ্কের পেট্রল, ডিজেল বা যাতায়াত-পরিবহণের খরচ করেন, তাঁদের খরচের অঙ্ক কিছুটা বাড়বে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সাবধান! ১ ডিসেম্বর থেকেই কিন্তু বদলে যাচ্ছে SBI ক্রেডিট কার্ডের নিয়ম। পেট্রল-ডিজেল ও পরিবহণ খরচে এবার বাড়তি চার্জ লাগবে! আপনি যদি এসবিআই (SBI) ক্রেডিট কার্ড ব্যবহার করেন, তবে ১ ডিসেম্বর থেকে আপনার কিছু খরচের উপর বাড়তি টাকা গুনতে হতে পারে।
1/7
১ শতাংশ অতিরিক্ত চার্জ
এসবিআই কার্ডের বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্দিষ্ট সীমার বেশি পরিবহণ ও জ্বালানি লেনদেনে ১ শতাংশ অতিরিক্ত চার্জ বসানো হচ্ছে। এর ফলে যাঁরা নিয়মিত ক্রেডিট কার্ডের মাধ্যমে বেশি অঙ্কের পেট্রল, ডিজেল বা যাতায়াত-পরিবহণের খরচ করেন, তাঁদের খরচের অঙ্ক কিছুটা বাড়বে।
2/7
পরিবহণ লেনদেনে ১% চার্জ
নতুন নিয়মে কী কী বদল আসছে?
পরিবহণ লেনদেনে ১% চার্জ:
একটি একক পরিবহণ লেনদেনের অঙ্ক ৩০,০০০ টাকার বেশি হলে সেই লেনদেনের মোট টাকার উপর ১ শতাংশ চার্জ লাগবে (প্রযোজ্য কর আলাদা)। ৩০,০০০ টাকা বা তার কম অঙ্কের একক লেনদেনে এই চার্জ প্রযোজ্য নয়।
3/7
পেট্রল-ডিজেল খরচে ১% চার্জ
একটি বিলিং সাইকেলে মোট যোগ্য জ্বালানি খরচ ৫০,০০০ টাকা ছাড়িয়ে গেলে, ওই বিলিং সাইকেলের সম্পূর্ণ জ্বালানি খরচের উপর ১ শতাংশ চার্জ বসবে (প্রযোজ্য কর আলাদা)। সীমা পার হলে কেবল বাড়তি অংশের উপর নয়, পুরো জ্বালানি খরচের উপরই ১ শতাংশ হিসাব করা হবে।
4/7
ব্যবহারকারীদের জন্য জরুরি
বিলিং সাইকেল কী: এটি সাধারণত দুটি স্টেটমেন্ট তারিখের মাঝের ২৮ থেকে ৩১ দিনের সময়কাল, যার মধ্যে কার্ডের সব কেনাকাটা, পেমেন্ট ও চার্জের হিসাব রাখা হয়। এটি ক্যালেন্ডারের মাসের মতো না-ও হতে পারে।
5/7
কারা বেশি প্রভাবিত হবেন
কারা বেশি প্রভাবিত হতে পারেন: যাঁদের জ্বালানি বা পরিবহণ বাবদ বড় অঙ্কের খরচ হয়-- যেমন একাধিক গাড়ি ব্যবহার করে যেসব পরিবার, যাতায়াতের বড় পেমেন্ট করা ব্যক্তি বা পরিবহণ-সংশ্লিষ্ট কাজ যাঁদের-- তাঁদের লেনদেনের হিসাব রেখে চলা ভালো। সাধারণ বা সীমিত জ্বালানি খরচে এই নতুন ফি লাগবে না।
6/7
কীভাবে চার্জ হিসাব হবে?
খরচের ধরন
পরিবহণ লেনদেন
নির্ধারিত সীমা
একক লেনদেনে ₹৩০,০০০-এর বেশি
অতিরিক্ত চার্জের হার
লেনদেনের মোট পরিমাণের ১%
উদাহরণ
₹৩৫,০০০-এর এক লেনদেনে ₹৩৫০ চার্জ
7/7
কীভাবে চার্জ হিসাব হবে?
খরচের ধরন
পেট্রল-ডিজেল (জ্বালানি)
নির্ধারিত সীমা
বিলিং সাইকেলে মোট খরচে ₹৫০,০০০-এর বেশি
অতিরিক্ত চার্জের হার
বিলিং সাইকেলের মোট জ্বালানি খরচের ১%
উদাহরণ
বিলিং সাইকেলে ₹৫৫,০০০ মোট খরচ হলে ₹৫৫০ চার্জ
(Disclaimer: প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই পরামর্শ দেওয়া হচ্ছে, কোনও সুপারিশ করা হচ্ছে না।)