Madhya Pradesh: যাঁরা মদ কিনতে আসছেন, তাঁদের হেলথ স্ক্রিনিং করা হচ্ছে। ক্রেতাদের কিডনি ও লিভারের কী অবস্থা, তা জানতে রক্ত পরীক্ষা করা হচ্ছে সুরাপ্রেমীদের। মদ্যপানে শরীরে যে ক্ষতি হয়, তা থেকে বাঁচতে চিকিৎসকদের পরামর্শও নিতে বলা হচ্ছে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আশ্চর্য! স্বাস্থ্য ও আবগারি বিভাগ মিলে বিভিন্ন মদের দোকানে ভিজিটে যাচ্ছেন। যাঁরা মদ কিনতে আসছেন, সেখানে তাঁরা তাঁদের হেলথ স্ক্রিনিং করছেন। ক্রেতাদের কিডনি ও লিভারের কী অবস্থা, তা জানতে রক্ত পরীক্ষা করা হচ্ছে সুরাপ্রেমীদের। মদ্যপানে শরীরে যে ক্ষতি হয়, তা থেকে রক্ষা পেতে চিকিৎসকদের পরামর্শও নিতে বলা হচ্ছে।
1/7
মদ কিনতে যাচ্ছেন?
মদ কিনতে যাচ্ছেন? দাঁড়ান! হেলথ চেক আপ করিয়েছেন কি? হ্যাঁ, মদ কিনতে গেলে এখন থেকে আগে করাতে হবে হেলথ চেক আপ!
2/7
দোকানের বাইরে ডাক্তার
প্রতিটি মদের দোকানের বাইরে বসানো হবে চিকিৎসককে। কেউ মদ কিনতে এলেই করা হবে তাঁর স্বাস্থ্য পরীক্ষা। নেওয়া হবে তাঁর রক্তের স্যাম্পেলও। পাশাপাশি, মদ খেলে শরীরে তাঁর কী খারাপ প্রভাব পড়ে, সে বিষয়েও তাঁকে সতর্ক করা হবে!
3/7
বিশেষ ক্যাম্পেইন
কোথায় এই উদ্যোগ? এই উদ্যোগ নিয়েছে মধ্য প্রদেশের সাগর জেলা প্রশাসন। জেলাশাসকের নির্দেশে এই বিশেষ ক্যাম্পেইন শুরু হয়েছে। যাঁরা নিয়মিত মদ্যপান করেন বা যাঁরা অসুস্থ থাকা সত্ত্বেও মদ্যপান করেন, মূলত তাঁদের সতর্ক করার জন্যই এই উদ্যোগ বলে জানা গিয়েছে।
4/7
হেলথ চেক-আপ
জানা গিয়েছে, স্বাস্থ্য ও আবগারি বিভাগ মিলে সাগর জেলার বিভিন্ন মদের দোকানে যাচ্ছেন। সেখানে যাঁরা মদ কিনতে আসছেন, তাঁদের হেলথ চেক-আপ করার কথা বলা হচ্ছে। তাঁদের কিডনি ও লিভারের কী অবস্থা, তা জানতে রক্ত পরীক্ষাও করা হচ্ছে। মদ্যপানে তাঁদের শরীরে যে ক্ষতি হয় বা হচ্ছে, তা থেকে রেহাই পেতে চিকিৎসকদের পরামর্শ নিতেও বলা হচ্ছে।
5/7
মদ্য়পান করে অসুস্থ, মৃত্যু
আবগারি সাব-ইন্সপেক্টর জানান, সম্প্রতি একাধিক ব্যক্তি অতিরিক্ত মদ্য়পান করায় গুরুতর অসুস্থ হয়ে বা জটিল রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন এখানে।
6/7
স্বাস্থ্যে ভয়ংকর প্রভাব
এই ঘটনার পরই নড়েচড়ে বসেছে প্রশাসন। সে জন্যই প্রশাসন তরফে এ উদ্যোগ। চিকিৎসকরা মদের দোকানের সামনে বসছেন। যাঁরা নিয়মিত মদ্যপান করেন, তাঁদের সতর্ক করা হচ্ছে, বলা হচ্ছে, অতিরিক্ত মদ্যপানে স্বাস্থ্যে কী ভয়ংকর প্রভাব পড়তে পারে! যাঁরা মদ্যপান করেন, তাঁদের উপযুক্ত খাদ্যাভাস গড়া, ডেইলি লাইফে পরিবর্তন করার মতো পরামর্শও দেওয়া হয়েছে।
7/7
লাইসেন্সপ্রাপ্ত দোকান
শুধু তাই নয়, পাশাপাশি, তাঁদের সরকারি লাইসেন্সপ্রাপ্ত দোকান থেকেই মদ কিনতে বলা হয়েছে।