Live Updates: সোমবার রাতের সর্বনিম্ন তাপমাত্রা ২২.২ ডিগ্রি। মঙ্গলবার রাতে সর্বনিম্ন তাপমাত্রা ১৯.০ ডিগ্রি। বুধবার রাতের সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৪ ডিগ্রি। ৭২ ঘণ্টায় রাতের সর্বনিম্ন তাপমাত্রায় ৫ ডিগ্রি পতন।
মদ্যপ সওয়ারি। চালকও মদ্যপ। চিংড়ি ঘাটা থেকে এয়ারপোর্টগামী অ্যাপ ক্যাবের গতি অন্ততঃ ১০০ থেকে ১০০ কিলোমিটার ছিল বলে জানাচ্ছেন প্রত্যক্ষদর্শীরা। এই অবস্থায় টেকনোপোলিস বিল্ডিংয়ের উল্টোদিকের সৈনিক আবাসের সামনে বেসামাল গাড়ি ধাক্কা মারে ফুটপাথের গাছে। গাড়ির জ্বালানি ট্যাঙ্ক ফেটে তেল বেরিয়ে যায়। সেই তেলে স্লিপ খেয়ে গাড়ি উল্টোদিকের লেনের ডিভাইডারে উঠে বিপজ্জনক ভাবে কাত হয়ে ঝুলতে থাকে। চালক পলাতক। মারাত্নক আহত সওয়ারি কে পুলিস পরে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে। গাড়ি থেকে দুর্ঘটনার পর ফেলে দেওয়া হয় মদের বোতল। সেই বোতল পড়ে আছে দুর্ঘটনাগ্রস্থ গাড়ির পাশেই।
একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES