• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /লাইভ ব্লগ
  • /দেশ
  • /Breaking News Live Updates: বাংলাদেশের গণ্ডি পেরিয়ে উত্তেজনার আঁচ ব্রিটেনের রাস্তাতেও
Live Now

Breaking News Live Updates: বাংলাদেশের গণ্ডি পেরিয়ে উত্তেজনার আঁচ ব্রিটেনের রাস্তাতেও

Breaking News Live Updates: পুরভোটের আগে মালদার ইংরেজবাজার পুরসভার ওয়ার্ডের পুনবিন্যাস হতে চলেছে। বাড়তে চলেছে ওয়ার্ডে সংখ্যা।বর্তমানে ২৯টি ওয়ার্ড রয়েছে ইংরেজবাজার পুরসভার। তা বৃদ্ধি পেয়ে হতে চলেছে ৩৬টি

Reported BySekender Abu ZafarEdited BySekender Abu Zafar
Published: Nov 18, 2026, 09:07 IST|Updated: Nov 18, 2026, 10:06 IST
joinshare
Breaking News Live Updates: বাংলাদেশের গণ্ডি পেরিয়ে উত্তেজনার আঁচ ব্রিটেনের রাস্তাতেও
Image Credit: ব্রেকিং নিউজ লাইভ আপডেট
18 Nov 2026 10:06 IST
share

JK LeT Commender Killed: এনকাউন্টারে নিহত লতিফ ভাট

বুধবার সকালে কুলগামে নিরাপত্তা বাহিনী এবং জঙ্গিদের মধ্যে গুলির লড়াই। এই সংঘর্ষের মধ্যে কোণঠাসা হয়ে পড়ে মোস্ট ওয়ান্টেড লস্কর-ই-তৈবার শীর্ষ কমান্ডার লতিফ ভাট। এক মসজিদে তাকে ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। জানা গিয়েছে, ভোরের আলো ফোটার আগেই কুলগামের একাধিক গ্রামে অভিযান আরও জোরদার করে নিরাপত্তাবাহিনী। গত ১১ নভেম্বর সিআরপিএফ-এর একটি চেকপোস্টে হামলার মূল চক্রী এই লতিফ। তাকে ঘিরে ফেলার পর, নিরাপত্তাবাহিনীর তরফে তাকে ভিডিয়ো কল করা হয়। এবং আত্মসমর্পণের প্রস্তাব দেওয়া হয়। সেই প্রস্তাব ফিরিয়ে দেওয়ার পরই গুলি চালায় নিরাপত্তা বাহিনী। তাতেই মৃত্যু হয় লতিফের।

18 Nov 2026 09:15 IST

Migrant Labour Death: নাগরাকাটার কাছে চলন্ত ট্রেন থেকে পড়ে মৃত্যু পরিযায়ী শ্রমিকের

উত্তরপ্রদেশ থেকে অসম যাওয়ার পথে চলন্ত মহানন্দা এক্সপ্রেস থেকে পড়ে মৃত্যু হল এক পরিযায়ী শ্রমিকের। মঙ্গলবার রাত সাড়ে আটটা নাগাদ নাগরাকাটা স্টেশনের কাছে এই দুর্ঘটনাটি ঘটে। মৃতের নাম প্রিথি পাল (৪৫)। তাঁর বাড়ি উত্তরপ্রদেশের রায়বেরেলি জেলার বেটা সাতনপুর এলাকায়।
রেলপুলিশ সূত্রে জানা গিয়েছে, পেশায় শ্রমিক প্রিথি পাল তাঁর কাকাসহ মোট আটজনের একটি দলের সঙ্গে উত্তরপ্রদেশ থেকে অসমের রঙ্গিয়ার উদ্দেশে রওনা হয়েছিলেন। মঙ্গলবার রাতে ট্রেনের কামরায় সকলেই খাওয়াদাওয়া করছিলেন। সেই সময় হঠাৎই প্রিথি পাল নিজের আসন ছেড়ে উঠে যান। সহযাত্রীরা ভেবেছিলেন, তিনি হয়তো শৌচাগারে গিয়েছেন। কিন্তু প্রায় আধঘণ্টা পেরিয়ে গেলেও তিনি ফিরে না আসায় উদ্বিগ্ন হয়ে পড়েন সকলে।
এরপর কামরার শৌচাগার-সহ গোটা ট্রেনে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান না মেলায় তাঁরা নিকটবর্তী কেরন স্টেশনে নেমে পড়েন। সেখান থেকে গাড়ি ভাড়া করে নাগরাকাটা স্টেশনে পৌঁছন। টর্চলাইট নিয়ে রেললাইনের আশপাশে খোঁজাখুঁজির পর অবশেষে রেললাইনের উপর থেকে প্রিথি পালের দেহ উদ্ধার করা হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রেলপুলিশ। মাল জিআরপিএফের ওসি উত্তম কুমার রায় জানান, আপ সিকিম মহানন্দা এক্সপ্রেস থেকে পড়ে যাওয়ার ঘটনাটি তাঁদের নজরে এসেছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

 

18 Nov 2026 09:12 IST

Malda: মালদহ পুরসভার ওয়ার্ডের পুনর্বিন্যাস

পুরভোটের আগে মালদার ইংরেজবাজার পুরসভার ওয়ার্ডের পুনবিন্যাস হতে চলেছে। বাড়তে চলেছে ওয়ার্ডে সংখ্যা।বর্তমানে ২৯টি ওয়ার্ড রয়েছে ইংরেজবাজার পুরসভার। তা বৃদ্ধি পেয়ে হতে চলেছে ৩৬টি। পুরসভা সূত্রে এমনই তথ্য জানা গেছে। মার্চ মাসে বর্তমান বোর্ডে মেয়াদ শেষ হবে। ফলে তার আগে ওয়ার্ড বিন্যাস হবে।তাই ওয়ার্ড বিন্যাস প্রক্রিয়া নিয়ে তোড়জোড় শুরু হয়েছে পুরসভার অভ্যন্তরে। ডিসেম্বর মাসেই প্রথম সপ্তাহে ওয়ার্ড পুনবিন্যাস রিপোর্ট পাঠানো হবে রাজ্যে। পুরসভা সূত্রে জানা গেছে ইংরেজবাজার পুরসভার ১,৩,,৭,২৩ ও ২৫ নম্বর ওয়ার্ড ভেঙে নতুন ওয়ার্ড তৈরীর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান অম্লান ভাদুরী জানান ২০১১সালের জনগননার ভিত্রিতে ওয়ার্ডের পুনবিন্যাস হয়েছিল। বর্তমানে বেশকিছু ওয়ার্ডে আট হাজার থেকে দশ হাজার জনসংখ্যা রয়েছে। এমন ওয়ার্ডগুলিকে ভেঙে নতুন ওয়ার্ড করা হবে। বিষয়টি নিয়ে এখনও আলোচনা হয় নি। বোর্ড অব কাউন্সিলার বৈঠকে আলোচনা হবে। তারপর রাজ্যের কাছে প্রস্তাব পাঠানো হবে। আশা করছি পুরভোটের আগেই এই ওয়ার্ড পুনবিন্যাস সম্পন্ন হবে।

 

18 Nov 2026 09:12 IST

Bangladesh: বাংলাদেশে হিন্দুরা বারবার আক্রান্ত হচ্ছে

বাংলাদেশে হিন্দুদের উপরে আক্রমণ নিয়ে দিলীপ ঘোষ বলেন, সংখ্যালঘুদের জীবন বিপন্ন! এটা তো সমস্ত মুসলিম দেশেতে, সংখ্যালঘুদের এই অবস্থা আছে। পাকিস্তানে ছিলেন, সংখ্যালঘুরা ধীরে ধীরে নিশ্চিহ্ন হয়ে গেছে। হয় কনভার্ট হয়ে যাবে। নাহলে পালিয়ে যাবে। এখন বাংলাদেশে। বড় সংখ্যায় হিন্দু সমাজ ছিল এখনো আছেন। তো ওখানে অস্থির পরিস্থিতির জন্য তাদের উপর বেশি আক্রমণ হচ্ছে। কিছু দুষ্কৃতকারী আছে ধর্মের নামে লুটপাট করে সম্পত্তি নিয়ে নিচ্ছে, অত্যাচার করছে। সরকার নাই , অরাজকতা চলছে। আর শেখ হাসিনাকে এইজন্য তাড়ানো হয়েছে যাতে এই ধরনের অত্যাচার করা যায়।

18 Nov 2026 09:11 IST

Abhishek Banerjee: অভিষেকের আদালতবিরোধী মন্তব্য!

এনিয়ে দিলীপ ঘোষ বলেন, এই বিরোধীপক্ষ যখন হারতে হারতে দেওয়ালের পিঠ গিয়েছে তখন বিচারব্যবস্থা নিয়ে উল্টো বলছেন। ইলেকশন কমিশনকে নিয়ে বলছেন। এই ধরনের যেগুলো সাংবিধানিক ব্যবস্থা যার উপরে আমাদের গণতন্ত্র দাঁড়িয়ে আছে তাকে টার্গেট করা মানে দেশকে দুর্বল করা। এরা যতক্ষণ জিততে থাকেন, ততক্ষণ বিচার ব্যবস্থাও ঠিক। ইলেকশন কমিশনও ঠিক। এরা হারতে আরম্ভ করলে তখন সব নিয়ে প্রশ্ন! এরা যখন ক্ষমতায় থাকেন, কারো কোন গণতান্ত্রিক অধিকার মানেন না। বিচার ব্যবস্থাকে মানেন না। এখন চাইছেন যে উনি যা ইচ্ছা করবেন, বিচার ব্যবস্থা ওনাকে বাঁচাবে। সাজা হবে না। এটা চলতে পারে না। সেজন্য ক্ষমতার বাইরে আছেন, এবার বুঝুন যে পরিস্থিতি কি আছে! সাধারণ মানুষ শোকজ করেছে! তারপরেও এই ধরনের মন্তব্য?

18 Nov 2026 09:11 IST

Bangladesh Unrest: বাংলাদেশের গণ্ডি পেরিয়ে উত্তেজনার আঁচ ব্রিটেনও

বাংলাদেশের গণ্ডি ছাড়িয়ে উত্তেজনার আঁচ পৌঁছে গিয়েছে ব্রিটেনের রাস্তাতেও। মঙ্গলবার পূর্ব লন্ডনের রোমফোর্ডে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও আওয়ামি লিগের সমর্থকরা সংঘর্ষে জড়িয়েছেন। লন্ডনে আসা এনসিপি প্রধান নাহিদ ইসলামের জন্য আয়োজিত নাগরিক সংবর্ধনার একটি অনুষ্ঠান ঘিরে সংঘর্ষের এই ঘটনা। জখম হয়েছেন চার-পাঁচজন। আওয়ামি লিগের সমর্থকদের প্রতিরোধের মুখে পড়ে অনুষ্ঠান ছেড়ে বেরিয়ে যেতে বাধ্য হন বাংলাদেশের এই প্রভাবশালী রাজনীতিবিদ। রাজনৈতিক অশান্তির পাশাপাশি বেতনবৃদ্ধির দাবিতে পোশাক কারখানার শ্রমিকদের বিক্ষোভও অব্যাহত।

Add Zee News as a Preferred Source
TAGS:
TMC

About the Author

Sekender Abu Zafar

Sekender Abu Zafar

প্রিন্ট মিডিয়া দিয়ে শুরু। বর্তমানে ডিজিটালে। সবেমিলিয়ে প্রায় দু'দশক। রাজনীতি, বিজ্ঞান, প্রযুক্তি, ক্রাইম, ক্রীড়া, ইতিহাস, ফিচার, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে বস্তুনিষ্ঠ লেখালেখিতে বিচরণ।
Read More

ট্রেন্ডিং

  • নিউজ
  • ফোটো
  • ভিডিয়ো
ধুলো-ধোঁয়ার চাদরে দমবন্ধকর পরিস্থিতি, দূষণের দৌড়ে দিল্লির সঙ্গে পাল্লা দিচ্ছে দুর্গাপুর!

ধুলো-ধোঁয়ার চাদরে দমবন্ধকর পরিস্থিতি, দূষণের দৌড়ে দিল্লির সঙ্গে পাল্লা দিচ্ছে দুর্গাপুর!

2

কুলগামে এনকাউন্টারে অবশেষে খতম লস্করের কমান্ডার, আত্মসমর্পণের প্রস্তাব ফিরিয়ে কী জানিয়েছিল লতিফ

3

উত্তাল বাংলাদেশ; গোপনে ইসকন সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণকে আনা হল কেরানীগঞ্জে কুখ্যাত ঢাকা কেন্দ্রীয় কারগারে

4

আরও নিঃস্ব তৃণমূল! দলে দলে কর্মী ছাড়লেন ঘাসফুল, একযোগে শক্তি বাড়ল কংগ্রেসের

5

বাতাসের গতি সর্বোচ্চ ১৪৫ কিমি, শুক্রবার আছড়ে পড়বে অতিপ্রবল ঘূর্ণিঝড় আখভান, আজ থেকেই হাওয়া বদল বাংলায়

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Breaking News Live Updates: ধেয়ে আসছে আখবান। শুক্রবার তার স্থলভাগে আছড়ে পড়ার কথা। আজ থেকেই হাওয়া বদল হতে চলেছে রাজ্যে। পুরভোটের আগে মালদার ইংরেজবাজার পুরসভার ওয়ার্ডের পুনবিন্যাস হতে চলেছে। বাড়তে চলেছে ওয়ার্ডে সংখ্যা। অভিষেককে নিশানা করলেন দিলীপ ঘাষ। পাশাপাশি নজর থাকবে রাজ্যের আবহাওয়া-সহ দেশ ও বিদেশের অন্যান্য খবরে। একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES