SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State
LIVE NOW

LIVE Update: রণক্ষেত্র বাংলাদেশ: ছাত্রলীগের দেশজুড়ে ধর্মঘটে অবরোধ পদ্মা সেতু, দিকে দিকে বিস্ফোরণ

LIVE Update: দেখে নিন এই মুহূর্তের, আজকের দিনের দেশ, রাজ্য, কলকাতার বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে-

Written By Soumita Khan
Published: Nov 10, 2026, 07:39 AM IST | Updated: Nov 10, 2026, 07:43 AM IST
Join

West Bengal, India Breaking News Live Updates: বাংলাদেশে ধর্মঘটের ডাক দিয়েছে ছাত্রলীগ। বাংলাদেশ জুড়ে শুরু হয়েছে একাধিক জায়গায় ককটেল বিষ্ফোরণ। পদ্মাসেতু অবরোধ, বিক্ষোভ, গুলিস্তান মীরপুর সহ একাধিক জায়গায় ছাত্রলীগের মিছিল।

কলকাতার নারকেলডাঙা থানা এলাকার ষষ্ঠীতলায় একটি কাগজের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। সোমবার রাত সাড়ে দশটা নাগাদ গোডাউন থেকে আগুন বেরোতে দেখেন স্থানীয় বাসিন্দারা। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।
 

 

 

একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES

10 Nov 2026, 7:43 AM

Purba Bardhaman: দৃষ্টিহীনতাকে হারিয়ে দাবার বোর্ডে কিস্তিমাত

দৃষ্টিহীনতাকে হারিয়ে দাবার বোর্ডে কিস্তিমাত, প্রতিযোগিতায় নজর কাড়লেন ৩২ বছরের যুবক শম্ভু মুর্মু। চোখে আলো নেই, তবু বুদ্ধির চালেই মাত করলেন প্রতিপক্ষকে। শারীরিক প্রতিবন্ধকতা যে প্রতিভা ও ইচ্ছাশক্তির পথে বাধা হতে পারে না, তা প্রমাণ করলেন ৩২ বছরের এক দৃষ্টিহীন যুবক। পূর্ব বর্ধমানের গুসকরায় কালীপুজো উপলক্ষে আয়োজিত দাবা প্রতিযোগিতায় অংশ নিয়ে নজর কাড়লেন তিনি।

10 Nov 2026, 7:42 AM

Road Accident: মোটরসাইকেলের ধাক্কা ঘটনাস্থলে দুই যুবকের মৃত্যু

উলুবেড়িয়া চেকপোস্টের কাছে ১৬ নম্বর জাতীয় সড়কের উপর  লরির পিছনে মোটরসাইকেলের ধাক্কা ঘটনাস্থলে দুজনের মৃত্যু। জানা যায় গভীর রাত্রে একটি মোটরসাইকেলে করে দুই যুবক দ্রুত গতিতে যাওয়ার সময় বাণীতবলা চেকপোষ্ট এর কাছে নিয়ন্ত্রণ হারায় এবং লরির পিছনে সজরে ধাক্কা মারে। ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয় বলে জানা যায়। বাইকে করে এই দুই যুবক কোলাঘাটের দিকে যাওয়ার সময় এই দুর্ঘটনা  ঘটে। এদের বাড়ি খলিসানি কালিতলায় বলে জানা যায়।

10 Nov 2026, 7:42 AM

Bangladesh: বাংলাদেশে ছাত্রলীগের ধর্মঘট

বাংলাদেশে ধর্মঘটের ডাক দিয়েছে ছাত্রলীগ। বাংলাদেশ জুড়ে শুরু হয়েছে একাধিক জায়গায় ককটেল বিষ্ফোরণ। পদ্মাসেতু অবরোধ, বিক্ষোভ, গুলিস্তান মীরপুর সহ একাধিক জায়গায় ছাত্রলীগের মিছিল। 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

আশুতোষ কলেজ থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়-- সাংবাদিকতা নিয়েই পড়াশোনা। আন্তর্জাল সাংবাদিকতায় পেশাগত হাতেখড়ি। লেখেন সব বিষয়েই, তবে ক্রাইমের খবরের আনাচকানাচে ঘোরাঘুরিতে বেশি আগ্রহ। অনুক্ষণ শিক্ষানবিশ...

ZEENEWS TRENDING STORIES