SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State
LIVE NOW

LIVE Update: দীপাবলির রাতে গঙ্গাসাগরে ভয়াবহ অগ্নিকাণ্ড! গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভস্মীভূত তিনটি দোকান

LIVE Update: দেখে নিন এই মুহূর্তের, আজকের দিনের দেশ, রাজ্য, কলকাতার বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে-

Written By Soumita Khan
Published: Nov 09, 2026, 07:12 AM IST | Updated: Nov 09, 2026, 07:23 AM IST
Join

West Bengal, India Breaking News Live Updates: কালীপুজোর আনন্দের আবহেই দেওয়ালি অর্থাৎ কালীপুজোর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল গঙ্গাসাগরে। অগ্নিকাণ্ডের জেরে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে তিনটি দোকান।​স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কালীপুজোর দিন ভোররাতে গঙ্গাসাগরের কালিগিরি মন্দিরের কাছে হঠাৎই একটি দোকানে আগুন জ্বলতে দেখেন স্থানীয় বাসিন্দারা।মুহূর্তের মধ্যে সেই আগুন আশপাশের দোকানগুলিতে ছড়িয়ে পড়ে এবং দাউ দাউ করে জ্বলতে থাকে। আতঙ্কিত বাসিন্দারা তড়িঘড়ি খবর দেন সাগর থানায়। 
 

 

একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES

09 Nov 2026, 7:22 AM

Daspur Incident: নার্সিংহোমে মৃত্যু যুবকের

শ্বশুরবাড়িতে গিয়ে খাওয়াদাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিলেন যুবক। শেষ পর্যন্ত মৃত্যুর কোলে ঢলে পড়লেন তিনি। খাবারে বিষ মিশিয়ে পরিকল্পিতভাবে খুনের অভিযোগ তুলল মৃতের পরিবার। পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই মৃতের স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিস।

09 Nov 2026, 7:21 AM

Sukanta Majumdar: কালীপুজোর শুভ উদ্বোধনে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার

রবিবার রাতভর দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ও গঙ্গারামপুরের একাধিক কালীপুজোর শুভ উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। এদিন নিজের দুই মেয়েকে নিয়েই একাধিক পুজোর উদ্ধোধন করেন সুকান্ত মজুমদার। কেন্দ্রীয় মন্ত্রী পাশাপাশি উপস্থিত ছিলেন বালুরঘাটের বিধায়ক বিদ্যুৎ কুমার রায়, বালুরঘাট ভারত সেবাশ্রম সংঘের স্বামীজি রুদ্র মহারাজ। এদিকে এদিন বালুরঘাটের মিলন সংঘ ক্লাবের পুজোর উদ্ধোধন করতে গিয়ে প্যান্ডেলের উপরে থাকা তুবড়ি আগুনের পড়ে কেন্দ্রীয় মন্ত্রীর গায়ে। অল্পের জন্য রক্ষা পান কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। তারপর তুই কন্যাকে নিয়ে প্রিন্স ক্লাব ও বুড়াকালি মন্দিরে যান কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।  

09 Nov 2026, 7:20 AM

Fire Incident: ভয়াবহ অগ্নিকাণ্ডে গঙ্গাসাগরে

​কালীপুজোর আনন্দের আবহেই দেওয়ালি অর্থাৎ কালীপুজোর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল গঙ্গাসাগরে। অগ্নিকাণ্ডের জেরে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে তিনটি দোকান।​ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কালীপুজোর দিন ভোররাতে গঙ্গাসাগরের কালিগিরি মন্দিরের কাছে হঠাৎই একটি দোকানে আগুন জ্বলতে দেখেন স্থানীয় বাসিন্দারা। মুহূর্তের মধ্যে সেই আগুন আশপাশের দোকানগুলিতে ছড়িয়ে পড়ে এবং দাউ দাউ করে জ্বলতে থাকে। আতঙ্কিত বাসিন্দারা তড়িঘড়ি খবর দেন সাগর থানায়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় সাগর থানার পুলিস এবং দমকলের একটি ইঞ্জিন। দমকলকর্মী ও স্থানীয়দের যৌথ উদ্যোগে শেষ পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও, ততক্ষণে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে যায়। ​আগুন লাগার সময় বিকট শব্দে একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে বলে জানান স্থানীয়রা, যা আতঙ্কের মাত্রা আরও বাড়িয়ে দেয়। প্রাথমিক অনুসন্ধানে স্থানীয়দের অনুমান, শর্ট সার্কিটের জেরেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও সৌভাগ্যবশত কোনো হতাহতের খবর মেলেনি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।

Add Zee News as a Preferred Source

About the Author

আশুতোষ কলেজ থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়-- সাংবাদিকতা নিয়েই পড়াশোনা। আন্তর্জাল সাংবাদিকতায় পেশাগত হাতেখড়ি। লেখেন সব বিষয়েই, তবে ক্রাইমের খবরের আনাচকানাচে ঘোরাঘুরিতে বেশি আগ্রহ। অনুক্ষণ শিক্ষানবিশ...

ZEENEWS TRENDING STORIES